নড়াইল প্রতিনিধি নড়াইলে পুকুর থেকে ভাসমান অবস্থায় ডালিম বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ডালিম বেগম সদর উপজেলার দক্ষিণ শালিখা গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী। শুক্রবার রাতে সদর উপজেলার বাঁশগ্রাম ডুমদি গ্রামে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় চারণ কবি বিজয় সরকারের বাড়ির পাশের এক পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে রাতে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। নিহতের স্বামী ইদ্রিস আলী বলেন, পাঁচ দিন আগে আমার স্ত্রী বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। কয়েক মাস আগে স্ট্রোকের কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে…
Author: banglarbhore
বিবি প্রতিবেদক যশোর শহরের লালদীঘি পাড়ে চা বিক্রি করে জীবীকা নির্বাহ করেন আব্দুল বাদশাহ্ নামে বয়স্ক এক ব্যক্তি। একটি মাত্র ফ্লাক্সে গরম পানি রেখে ‘টি ব্যাগ’ দিয়ে চা বানিয়ে বিক্রি করেন তিনি। এভাবে চা বিক্রি করে দিন শেষে সামান্য কিছু টাকা আয় হয় তার। যা দিয়ে জীবন ধারণ করা কঠিন। এমন পরিস্থিতিতে বাদশাহ্কে ভ্রাম্যমাণ একটি ‘পিঠা-চা’র দোকান করে দিয়েছে যশোর নাগরিক সংঘ (যনাস)। শনিবার দোকানটি হস্তান্তর করা হয়। যনাস সূত্র জানায়, সংগঠনের কর্মসংস্থান প্রকল্পের আওতায় আব্দুল বাদশাহ্কে ভ্রাম্যমাণ একটি চা ও পিঠার দোকান করে দেয়া হয়েছে। পিঠা তৈরির জন্য উন্নত একটি চুলা, পিঠা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও নতুন একটি ফ্লাক্সসহ…
মণিরামপুর (যশোর) প্রতিনিধি জানান, বৈধ কাগজপত্র না থাকায় যশোরের মণিরামপুরে তিনটি ক্লিনিককে জরিমানা করে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার মশিয়াহাটি, রাজগঞ্জ ও পারবাজারে অবস্থিত প্রতিষ্ঠান তিনটিতে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। এ সময় তিনি প্রতিষ্ঠান তিনটিকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সুজাতপুর মশিয়াহাটিতে অবস্থিত কেসি সার্জিকেল এণ্ড শিশু প্রাইভেট হাসপাতাল, হরিহরনগর ইউনিয়নের পারবাজার সার্জিকাল ক্লিনিক এবং রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপি। সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, প্রতিষ্ঠান তিনটির কোনটির ক্লিনিক পরিচালনার বৈধ কাগজপত্র ছিল না। এই অভিযোগে কেসি সার্জিকেল এণ্ড শিশু প্রাইভেট হাসপাতালের মালিক প্রশান্ত কুমারকে মেডিকেল…
রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বিপুল ভোটে চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সর্বস্তরের জনগণের পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়েছ। শনিবার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পূর্বগ্রাম এলাকার খান মঞ্জিলে এ গণসংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহেদ আলী। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, কায়েতপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শিল্পপতি নুরুজ্জামান খান, মুড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলার যুবলীগের সাধারণ…
বিবি প্রতিবেদক দেশের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বিবর্তন যশোর’র নতুন ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে নওরোজ আলম খান চপল ফের সভাপতি মনোনীত হয়েছেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আতিকুজ্জামান রনি। শুক্রবার রাতে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তারা মনোনীত হন। কমিটির অন্যরা হলেন, সহসভাপতি মানস বিশ্বাস ও এইচআর তুহিন, সহ-সাধারণ সম্পাদক রাম প্রসাদ রায়, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক শাহরিন সুলতানা নিশি, দপ্তর সম্পাদক কমল বিশ্বাস, প্রচার সম্পাদক রুহিনা শারমিন এলিস, পাঠাগার সম্পাদক তন্ময় রায় এবং নির্বাহী সদস্য সানোয়ার আলম খান দুলু, তানজিলা আক্তার জিনি, সাবিকুন নাহার কাকলি, বৃন্দাবন সাহা ও দেব দুলাল রায়। একই সাথে বিবর্তন আবৃত্তি-আর্ট স্কুলের…
বিবি প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় পরকীয়া প্রেম নিয়ে বিরোধে বন্ধুর হাতে অপর এক বন্ধু নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার কৃষ্ণনগর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত তৌফিক আহমেদ (২৭) ওই গ্রামের বাসিন্দা। হামলাকারী তৌফিকের বন্ধু কেসমত বাবু ওরফে ক্যাসেট বাবু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলা কৃষ্ণনগর গ্রামের তৌফিক ও কেসমত বাবু দু’জন একে অপরের বন্ধু। বন্ধুত্বের সূত্র ধরে পরস্পরের বাড়িতে অবাধ যাতায়াতের সূত্র ধরে তৌফিকের সাথে কেসমত বাবুর স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধে সূত্রপাত হয়। ওই বিরোধের জের ধরে তৌফিক গতকাল সকালে কেসমত বাবুর বাড়িতে গেলে বাবু তাকে উপর্যুপরি ছুরিকাঘাত…
চৌগাছা প্রতিনিধি যশোরের চৌগাছায় স্বাস্থ্য বিভাগের অভিযানে লাইসেন্স না থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নোভা এইড ও মধুমতি প্রাইভেট হাসপাতাল নামে দুটি বেসরকারি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া অনুমতির অতিরিক্ত রোগি ভর্তি, ভঙ্গুর অবকাঠামো, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান, সার্বক্ষণিক পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকা, হাসপাতালে ফ্রিজে ওষুধের সাথে নরমাল খাবার রাখাসহ নানা অভিযোগে ৪টি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এসব বেরসকারি হাসপাতালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই শাস্তি প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা…
রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলা রাজগঞ্জ, নেংগুড়াহাট অঞ্চলে বহুদিন পর হঠাত করেই লক্ষণপুর গ্রামের মাঠে দেখা গেল গরু দিয়ে হালচাষ করতে। আধুনিকতার ছোঁয়ায় কালের গর্ভে হারিয়ে গেছে হালচাষ। হাজারো বছর ধরে গ্রাম বাংলার কৃষকরা এক টুকরো লোহার ফাল আর কাঠ দিয়ে তৈরি লাঙল জোয়াল ও বাঁশের তৈরি মই ব্যবহার করে গরুর সাহায্যে জমিতে চাষা করে গায়ের ঘাম ঝরিয়ে ফসল ফলিয়েছেন। বিজ্ঞানের উৎকর্ষতায় এখন সেই লাঙল, জোয়াল, মই এবং গরুর স্থান দখল করেছে ইঞ্জিন চালিত পাওয়ার ট্রিলার এবং ট্রাক্টর বা কলের লাঙ্গল। অথচ কৃষিকাজে রাজগঞ্জ নেংগুড়াহাটসহ গ্রামীণ জনপদের মানুষ যুগের পর যুগ ধরে লাঙ্গল দিয়ে জমি চাষ করে জীবিকা নির্বাহ করেছে। এতে…
বিবি ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ আসাদ এদেশের গণতন্ত্রপ্রেমী, মুক্তিকামী মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আত্মত্যাগ সবসময় আমাদের অধিকার আদায়ের আন্দোলনে প্রেরণা যোগাবে। তিনি বলেন, ‘এদেশের স্বাধীনতা সংগ্রামে যাঁরা আত্মাহুতি দিয়েছেন তাঁদের অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি মনে করি, শহীদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না।’ আগামীকাল শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “আজ ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই দিনটি একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৬৯ সালের এদিনে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় চলমান মিছিলে পুলিশ গুলি চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান পুলিশের গুলিতে নিহত…
অভয়নগর প্রতিনিধি বাঘারপাড়াতে যশোর-৪ আসনের সংসদ সদস্য এমানুল হক বাবুলকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। পরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের আয়োজনে শুক্রবার বাগড়ি স্কুল মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, বিথিকা বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, অভয়নগর ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ…
