Author: banglarbhore

বিবি প্রতিবেদক গত ২৮ দিন ধরে ভারত থেকে আমদানি করা ৭০টি সিনথেটিক ফেব্রিকসের (থান কাপড়) চালান যশোরের বেনাপোল স্থলবন্দরে আটকা পড়ে রয়েছে। বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ এসব পণ্যের মনগড়া শ্রেণিবিন্যাস করে মূল্য বৃদ্ধি করতে চাইছে বলে অভিযোগ। এর প্রতিবাদে চালানগুলো খালাস নিতে চাইছেন না আমদানিকারকরা। আমদানিকারকদের অভিযোগ, কর্তৃপক্ষের এই সমস্যার কারণে এ জাতীয় পণ্য বৈধ পথে না এসে অহরহ চোরাইপথে আসছে। এতে সরকারের প্রায় ৫০ কোটি টাকার রাজস্ব হাতছাড়া হওয়ার পথে। থান কাপড়ের আমদানিকারক আলাউদ্দিন বলেন, চট্টগ্রাম, সোনা মসজিদ ও পানগাঁও বন্দরে এই জাতীয় পণ্য জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত মূল্যেই শুল্কায়ন ও খালাস হচ্ছে। অথচ বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ এসব পণ্যের মূল্য…

Read More

বিবি প্রতিবেদক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তিনি যেভাবে নিজের জীবন বাজি রেখে মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন। আজকে আমাদেরকেও নিজের জীবন বাজি রেখে প্রতিটি মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টিএস আইয়ূব, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম হায়দার…

Read More

বিবি প্রতিবেদক যশোর করোনারি কেয়ার ইউনিটে দুই মাসে আগে আইসিইউ ও আইসোলেশন ইউনিট উদ্বোধন করা হলেও সেবা কার্যক্রম চালু হয়নি। চতুর্থতলায় থাকা এ ইউনিটটিতে আধুনিক সব যন্ত্রপাতি স্থাপন করা হলেও লিফট সুবিধা না থাকায় সেবা কার্যক্রম চালু করেননি সংশ্লিষ্টরা। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ জানিয়েছেন, করোনারি কেয়ার ইউনিটের তিনতলা পর্যন্ত লিফটের সুবিধা রয়েছে। আর আইসিইউ ও আইসোলেশন ইউনিট চতুর্থতলায়। ফলে শুধুমাত্র লিফটের অভাবে চতুর্থ তলায় নতুন ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি তিনি অবগত করেছেন। দ্রুত এর সমাধান হবে বলে আশাবাদী তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের…

Read More

বিবি প্রতিবেদক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্মভিটায় কপোতাক্ষ পাড়ে শুরু হয়েছে নয় দিনব্যাপি মধুমেলা। যশোর জেলা প্রশাসনের আয়োজনে কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে গতকাল বিকেলে বর্ণাঢ্য আয়োজনে মধুমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে মধুমেলার উদ্বোধন করেন। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী ও যশোর-৬ আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন ২৫ জানুয়ারিকে ঘিরে প্রতিবছর সাগরদাঁড়িতে এই…

Read More

ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় বাস-লেগুনার সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মনসুরাবাদে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক হতে আসা একটি লেগুনার সাথে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। তিনি জানান, এতে এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরো পাঁচজনের মতো। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে। এরা হলেন, ফরিদপুরের ভাঙ্গার…

Read More

কেশবপুর (যশোর) প্রতিনিধি কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট বাজার বাসস্ট্যান্ড জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। ১৭ জানুয়ারি এশার নামাজ শেষে মুসল্লিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে আলোচনা করেন, হাফেজ ইসমাইল হোসেন, বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম, রেজাউল করিম, লুৎফর রহমান, হাবিবুর রহমান, মাহবুবুর রহমান, কাজী আব্দুস সালাম, বিল্লাল হোসেন খান,জহির আহসান খান, আব্দুল্লাহ, অধ্যাপক গোলাম ফারুখ, মোসলেম সরদার, আব্দুল গফুর প্রমুখ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমানকে সভাপতি ও কাজী মো. আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী মঙ্গলকোট বাসস্ট্যান্ড জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি…

Read More

শালিখা প্রতিনিধি মাগুরার শালিখা উপজেলার আড়পাড়াস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে উজগ্রাম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা, বুদ্ধি অটিজম প্রতিবন্ধী সেবা সংস্থা, আইডিয়াল সমাজকল্যাণ সংস্থা ও  বুদ্ধি প্রতিবন্ধী, মাদ্রাসার শিক্ষার্থী এবং আড়পাড়ার পার্শ্ববর্তী দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শাখার নিজস্ব কার্যালয় থেকে ৫ শতাধিক কম্বল গতকাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, ব্যাংকের শাখা প্রধান ও এভিপি একেএম ওয়াহিদুল ইসলাম, আড়পাড়া বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায় প্রমুখ।

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইলে ভাষা সৈনিক ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা রিজিয়া খাতুন মারা গেছেন। গতকাল সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রিজিয়া খাতুন নড়াইল শহরের মহিষখোলা এলাকার আইনজীবী মরহুম আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন অগ্রজ সৈনিক ছিলেন। রিজিয়া খাতুনসহ ১০-১৫ জন মিলে শহরের তৎকালীন কালিদাস ট্যাংকের (বর্তমান টাউনক্লাব) পাশে জেলায় প্রথম শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেন। এদিকে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষা সৈনিক রিজিয়া খাতুনের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। পরে বাদ আসর জানাজা শেষে নড়াইল শহরের…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি নারায়নগঞ্জের রূপগঞ্জে বৃহস্পতিবার কেন্দুয়া বেপারী পাড়া জামে মসজিদ ও মাদ্রাসায় আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ সিকদারের  ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনন্দ টিভি পরিবার আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আনন্দ টিভি’র রুপগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং এলাকাবাসী। আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ সিকদারের রুহের মাগফিরাত কামনায় ছাত্র শিক্ষকদের নিয়ে উপজেলা আনন্দ টিভি পরিবার দোয়া ও মোনাজাত করে, মাদ্রাসার ছাত্রদের মাঝে নগদ অর্থ ও মিষ্টি বিতরণ…

Read More

শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে উপকূল রক্ষা বাঁধের পাশে থাকা গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শ্যামনগর বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও এবং স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিডিও ইয়ুথ টিমের সদস্য হাফিজুর রহমান হাফিজ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদ উজ জামান সাইদ। সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান মানববন্ধনে সভাপতিত্ব করেন। মানববন্ধনে বক্তারা বলেন,গাবুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ২০৯০ মিটার ওয়াপদার বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে। বেড়িবাঁধের কাজ করতে যেয়ে কপোতাক্ষ নদীর পাড়ে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় তিন হাজারের অধিক গাছ কেটে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। লক্ষ লক্ষ টাকা মূল্যের কাটা গাছগুলো স্থানীয়রা…

Read More