নড়াইল প্রতিনিধি নড়াইলে বহুলালোচিত হত্যাসহ একাধিক চুরি ছিনতাই মামলার আসামি নূরুনবী শেখ ওরফে নুরু চোরকে (৩৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৬)। এ সময় নুরুর কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান জব্দ করা হয়। ১৭ জানুয়ারি সকালে পৌরসভার ৫ নং ওয়ার্ডের ভওয়াখালী এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরু চোরা ভওয়াখালী এলাকার বাসিন্দা। র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৭টার দিকে নড়াইল শহরের ভওয়াখালী এলাকার আকরাম বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া নূরনবী শেখ ওরফে নুরুকে গ্রেফতার করে। এ সময় নুরুর…
Author: banglarbhore
যশোরে শিশুদের মাঝে বিএনপির শিক্ষা উপকরণ বিতরণ বিবি প্রতিবেদক গতকাল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল আয়োজিত কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপি আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহওনেয়াজ ইমরান, নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন…
বিবি প্রতিবেদক যশোর শহরের দড়াটানা, পালবাড়িসহ বেশ কিছু এলাকায় আগামীকাল শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ করার কারণে বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি যশোরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী জি এম মাহমুদ প্রধান গতকাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয় খয়েরতলা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন যশোর ক্যান্টনম্যান্ট, আরবপুর, কাজীপাড়া, পুরাতন কসবা, কদমতলা, নওদাগ্রাম, পাগলাদাহ, খয়েরতলা বাজার, গাজীরঘাট রোড, ঢাকা রোড, ও দড়াটানা এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিবি প্রতিবেদক যশোর সদরে বিদ্যুতের প্রি-পেইড মিটারের গ্রহীতারা এবার লোড ক্যাপাসিটি বিড়ম্বনায় পড়েছেন। লোড ক্যাপাসিটি না বাড়ালে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে বৈদ্যুতিক সংযোগ। আর এ সমস্যা নিয়ে ওজেপাডিকো যশোর অফিসে ফোন করলে বা স্বশরীরে গেলে শোনানো হচ্ছে এক আজগুবি গল্প। যার নাম লোড ক্যাপাসিটি বাড়ানোর। প্রতিদিন অন্তত দেড় থেকে দুই শতাধিক গ্রাহ এ সমস্যা নিয়ে হাজির হচ্ছেন বিদ্যুৎ অফিসে। আর সেখানে গেলে ফোন কলে জানানো হচ্ছে লোড ক্যাপাসিটি বাড়ানোর জন্য। এ জন্য গ্রাহকদের সরকারি ৪০৩ টাকা ফি দিয়ে আবেদন করতে হচ্ছে। আর কিলোওয়াট প্রতি মাসে গ্রাহকদের আবাসিকে গুণতে হবে ৩৫ টাকা করে। বাণিজ্যিক গ্রাহকদের দিতে হবে ৭৫ টাকা। এতে ক্ষুব্ধ…
মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর আজ ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের মহানায়ক অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা মহাকবি মাইকেল মধূসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৯ দিনব্যাপি মধুমেলা। যশোরের কেশবপুরের কপোতাক্ষ পাড়ের তীর্থভূীম সাগরদাঁড়িতে এ আয়োজনকে ঘিরে মধুভক্তদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। মধুমেলা ১৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭ জানুয়ারি শেষ হবে এ মধুমেলা। প্রতিবারের ন্যায় এবারও মধুমেলার মাঠ জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রায় ৫০ লাখ টাকায় মেলার মাঠ ইজারা দেয়া হয়েছে। মহাকবির জন্মদিন ২৫ জানুয়ারি হলেও ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষার কারনে ১৯ জানুয়ারি থেকে মেলা শুরু করতে হচ্ছে আয়োজক কমিটিকে। সাগরদাঁড়িতে মধু মেলাকে ঘিরে মেলার মাঠে সেজেছে…
বিবি প্রতিবেদক যশোরে তীব্র শীতের মাঝে গতকাল ২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শীতের তীব্রতা ও বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে যশোরবাসীর। গতকাল মাঝরাতের পর থেকে শুরু হওয়া বৃষ্টিপাত থেমে থেমে চলে দিনব্যাপি। এতে ভোগান্তি আরও বেড়ে যায় খেটে খাওয়া মানুষসহ নিম্নআয়ের মানুষদের। শীতের মধ্যে বৃষ্টিপাতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নিম্নআয়ের মানুষ। দুপুরে পর্যন্ত দেখা মেলেনি সূর্যের দেখা। পরে সূর্য উঁকি দিলেও তা বেশি সময় স্থায়ী হয়নি। দুপুরের পর থেকে হিমেল বাতাসের সাথে আবারো শুরু হয় বৃষ্টি। সেই সাথে নেমে আসে কনকনে শীত। এদিন যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যশোর বিমানবাহিনীর আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা…
বিবি প্রতিবেদক যশোরের নওয়াপাড়ায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে শেখ মারুফ হোসেন (৬৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বিকেল সোয়া চারটার দিকে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তিনি ভাঙাগেট সিডল টেক্সটাইল মিলসে কর্মরত ছিলেন এবং খুলনার টুটপাড়া মেইন রোডের বাসিন্দা। রেলওয়ের দায়িত্বরত হাবিলদার এনামুল হক জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশন ছাড়ার সময় দৌঁড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান শেখ মারুফ হোসেন। এ সময় তার মাথার ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত হয়। নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার অনুপ…
বিবি প্রতিবেদক চালসহ সকল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করতে নির্দেশ দিয়েছেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। গতকাল সকালে যশোর কালেক্টরেট অমিত্রাক্ষর সভাকক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় যশোর পৌরসভার উদ্যোগে শহরে ফুটপাতের অবৈধ দখলদার উচ্ছেদ করার এক ঘণ্টার মধ্যে আবার দোকান বসে বলে অভিযোগ করে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, পৌরসভার লোকজনের সিন্ডিকেটের কারণে ফুটপাতের অবৈধ দখলদার মুক্ত হচ্ছে না। পৌরসভার এই সিন্ডিকেট টাকার বিনিময়ে ফুটপাতে দোকান বসায়। এবং উচ্ছেদের আগেই এসব দোকানগুলোকে জানিয়ে দেয়া হয় অভিযানের খবর। ফলে উচ্ছেদের সময় ফুটপাতের এসব দোকানদার পালিয়ে যায়। অভিযানের শেষে আবারও তারা দোকান…
বিবি প্রতিবেদক গত কয়েক দিন ধরে যশোরে শীতের তীব্রতা বেড়েছে। উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা ১০০ মিটারের নিচে এসেছে। গতকাল সীমান্তবর্তী এই জেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এমন শীত আরও কয়েক দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিসের তথ্য মতে, যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে এসেছে ১০০ মিটারে। এছাড়া বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৬ কিলোমিটার। এতে শীত অনুভূত হচ্ছে বেশি। শুক্রবার পর্যন্ত খুলনা বিভাগসহ দেশের পাঁচটি বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির…
বিবি প্রতিবেদক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী ২৫ জানুয়ারি। এ উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে কাল শুক্রবার থেকে ৯ দিনব্যাপি শুরু হচ্ছে মধুমেলা। মেলা উপলক্ষে কপোতাক্ষ পাড়ের সাগরদাঁড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মধুভক্তের উপস্থিতিতে এবারও মুখরিত হয়ে উঠবে কপোতাক্ষ নদের পাড়। কবির জন্মভূমির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ পাড়, জমিদার বাড়ির আম্রকানন, বুড়ো কাঠবাদাম গাছতলা, বিদায় ঘাট, মধুপল্লীসহ মেলা প্রাঙ্গণে ইতিমধ্যে মধুভক্তদের পদচারণা শুরু হয়েছে। মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি শেষ হয়েছে। মেলা উপলক্ষে এলাকার মানুষের ভেতর দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর…
