Author: banglarbhore

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় শহিদ ওসমান হাদির গায়েবানা জানাজা এবং তার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল চারটায় চৌগাছা পাইলট হাইস্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদের সভাপতিত্বে গায়েবানা জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল চৌগাছা শাহাদৎ পাইলট মডেল হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌগাছা কামিল মাদ্রাসায় এসে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। জানাজা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক, শীর্ষ সন্ত্রাসী জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে গ্রেপ্তার করেছে যশোরের ডিবি পুলিশ। শুক্রবার মধ্যরাতে ঢাকার রামপুরা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিলনের বিরুদ্ধে অস্ত্র-মাদক হত্যা চাঁদাবাজিসহ সর্বমোট ১১টি মামলা রয়েছে। শনিবার বিকেলে পুলিশ আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাজনৈতিক পটপরিবর্তনের আগে মিলন যশোর পৌরসভার চার নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। পুলিশ বলছে, শহরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, চাঁদাবাজির অভিযোগ রয়েছে মিলনের বিরুদ্ধে। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ঢাকাসহ বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন। যশোর ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ক্ষমতার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের প্রবীণ রাজনীতিবিদ জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় আর নেই। শুক্রবার রাত ১২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেন তিনি। ছাত্রজীবনেই অশোক কুমার রায় রাজনীতির সাথে যুক্ত হন। ছিলেন অবিভক্ত ছাত্রলীগের জেলার প্রচার সম্পাদক। পরে জাসদ প্রতিষ্ঠার সময়ে যোগ দেন দলে। ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শুধু রাজনীতিতেই নয়, শিল্প ও সাহিত্য চর্চায় ছিলেন তিনি নিবেদিত। তাঁর প্রস্থান যেন এক শূন্যতা তৈরি করল যশোরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে। পারিবাকির সূত্র জানায়, শুক্রবার রাত প্রায় ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বেজপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বেলা…

Read More

শ্যামনগর সংবাদদাতা চলাচলের পথ নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরার শ্যামনগরে ছুরিকাঘাতে গোলাম হোসেন (৬০) নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকাল দশটার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবাদ চন্ডিপুর জাবাখালি গ্রামে এ হত্যকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে প্রকাশ নিহত গোলাম হোসেনের সাথে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ছিল প্রতিবেশী সাইফুল, ফারুক, সেলিম রেজাউলদের। বিরোধ মীমাংসায় স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশিতে প্রতিপক্ষের হাজির না হলে আদালতে মামলা করেন গোলাম হোসেন। এতে ক্ষিপ্ত হয় রেজাউল গং। ঘটনার সময় নিজ মুরগির খামারে গেলে সাইফুল, ফারুক, সেলিম, এমান আলী মোড়ল, রেজাউল ইসলাম অতর্কিতভাবে হামলা করে গোলাম হোসেনকে বুকে ও পিঠে ছুরিকাঘাত ও পিটিয়ে জখম করে। তার…

Read More

আশাশুনি সংবাদদাতা নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন, শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে কালো ব্যাজ ধারন ও দোয়া অনুষ্ঠান করেছে উপজেলার স্বাস্থ্য সহকারীরা। শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচি পালন করা হয়। এদিকে, কর্মবিরতির কারণে উপজেলার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্র বন্ধ থাকায় বহু মা ও শিশু নিয়মিত টিকাদান সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ গোলক চন্দ্র বিশ্বাস ও স্বাস্থ্য সহকারী সাইফুল্লাহ হাসানসহ উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য…

Read More

মাগুরা সংবাদদাতা বিপ্লবী শহীদ শরিফ ওসমান বিন হাদির নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মাগুরায় শোক ও বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার সকালে মাগুরা মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভায়নার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, হাদি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পক্ষে আপসহীন এক কণ্ঠ। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে জীবন দিতে হয়েছে বলে তারা অভিযোগ করেন। বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। সমাবেশে…

Read More

প্রেস বিজ্ঞপ্তি শনিবার জাগরণী চক্র ফাউন্ডেশনের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান কার্যালয়ে সংস্থার সভাপতি অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় সংস্থার নির্বাহী পরিচালক মো. আজাদুল কবির আরজু ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। উপস্থাপিত এই প্রতিবেদনসমূহের ওপর বিস্তারিত পর্যালোচনা শেষে তা সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উপ-নির্বাহী পরিচালক মেরীনা আখতারসহ বিভিন্ন বিভাগের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Read More

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর মহেশপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ, মাদক বিক্রিতে ব্যবহৃত মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে ফতেপুর ইউপির যোগীহুদা গ্রামের মাদক সম্রাট দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মাদক সম্রাট দেলোয়ার হোসেনে স্ত্রী লাইলী বেগম (৪১), ছেলে লিমন হাসান (২০) ও জলিলপুর মোল্যাপাড়ার মেহেদী হাসান জিসান (২৭)। পুলিশ জানায়, রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ভোররাতে কুখ্যাত মাদক কারবারি দেলোয়ারের বাড়ি থেকে এক হাজার দুইশত পিস ইয়াবা ট্যাবলেট, ৮ লাখ ৪ হাজার সাতশত আশি টাকা, ৩টি মোটরসাইকেল, ৫টি মোবাইলসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়। মহেশপুর থানার…

Read More

বাংলার খেলা প্রতিবেদক গুণীজন সংবর্ধনা, হুইল চেয়ার বিতরণসহ নানা আয়োজনে রোটারি ক্লাব অব যশোর ইস্টের ৩৯তম অভিষেক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি তার বক্তব্য বলেন, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে বলার মতো কোন সাফল্য আমার নেই এখনো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন অফিস হতে যাচ্ছে খুলনায়। খুলনার প্রতিটা জেলা ও উপজেলা থেকে আমরা ক্রিকেট ট্যালেন্ট সার্চ করবো। ট্যালেন্ট সার্চ করার জন্য যে কোচিং সিস্টেম, সুযোগ সুবিধা ও প্রতিযোগিতামূলক ক্রিকেটের দরকার তা করার চেষ্টা করছি। তিনি আরও বলেন, ক্রিকেট সকলের ভালবাসার জায়গা। ক্রিকেট দিয়ে আমরা চেষ্টা করছি কিভাবে বাংলাদেশের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক হরেক রকমের সবজিতে বাজার সয়লাব। দামও নাগালের মধ্যে। তার ওপর আলু, পেঁয়াজ, চাল, মাছ, মুরগির দামও কমতির দিকে। শুধুমাত্র সয়াবিন তেলই যা একটু বেশি। স্বস্তির এমন সুবাতাস দীর্ঘায়িত হোক এ প্রত্যাশা করেন যশোরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা ফিরোজ সাইফুল আলম। নিত্যপণ্যের বাজার ঠিক থাকলে আর কিছু সমস্যা নয় মন্তব্য করে ফিরোজ আলম আরো বলেন, বহুদিন পরে অল্প টাকায় ব্যাগ ভরে গেল। শুক্রবার যশোর শহরের হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজারে সরেজমিনে গেলে বাংলার ভোরকে এসব কথা বলেন ক্রেতা ফিরোজ আলম। তার কথার সূত্রে বড়বাজার কালীবাড়ি রোড ও নিচের বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে কেজি প্রতি ফুলকপি মানভেদে ১৫…

Read More