Author: banglarbhore

মহেশপুর সংবাদদাতা মহেশপুরে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার ফতেপুর ইউপির রাখালভোগা মাঠে এ ঘটনা ঘটে। এসময় পাশে কাঁদতে থাকা একটি শিশু সন্তান উদ্ধার করা হয়। বর্তমানে ওই নারীকে পাশ্ববর্তী কোটচাদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময় ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। আরও পড়ুন .. .. সুন্দরবন উপকূলে কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ সংস্কার কাজ এগিয়ে চলছে স্থানীয়রা জানান, শিশু বাচ্চার কান্নার শব্দে খোজাখুজির এক পর্যায়ে ড্রাগন ক্ষেতের খুটির সাথে ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পান স্থানীয় কৃষকরা। পরে আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী কোটচাদপুর হাসপাতালে নেয়া…

Read More

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা খুলনার পাইকগাছার গড়ইখালীতে বিশ্বখাদ্য কর্মসূচির অর্থায়নে সুন্দরবন উপকূলে ১ কোটি সাড়ে ২৮ লাখ টাকায় বেড়িবাঁধের সংস্কারের কাজ চলছে পুরোদমে। সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যেই শিবসা নদীর ভাঙন কূলের এ প্রকল্পটির কাজ শেষ হবে। জানা গেছে, দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরডি) প্রকল্পে উপজেলার গড়ইখালী ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের কুমখালীর খুদখালীর কানুর বাড়ি হতে গাংরক্ষি বাজার পর্যন্ত ২.১৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ৪.৮৮ মিটার প্রস্থ বেড়িবাঁধে সংস্কার কাজ শুরু হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সুশিলনের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছেন গড়ইখালী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। সংশ্লিষ্টরা বলছেন, জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে যে কোন প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বা…

Read More

মাগুরা সংবাদদাতা ফ্যাসিবাদী আগ্রাসনে চিরবিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মাগুরায় ছাত্র সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে শহীদ শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা আদায় করা হয়। জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ চত্বর প্রদক্ষিণ করে ভায়নার মোড় গোলচত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, আজিজুর রহমান, রকিবুল ইসলাম, শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার সেলিম, মার্শাল জিহাদ, মোহাম্মদ হোসাইন, রাজিব মোল্লা, ওসমান গনি সাঈদীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ছাত্র গণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা শরিফ ওসমান…

Read More

বাংলার ভোর প্রতিকেদক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। শুক্রবার জুম্মা নামাজ শেষে শহরের রেলগেটস্থ মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়। এতে জুলাই আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতা ছাড়াও বিভিন্ন সামাজিক রাজনীতিক সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানগুলোতে ছিল- ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’ এবং ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’। মিছিলটি শহরের মুজিব সড়ক, দড়াটানা হয়ে রেজিস্ট্রি অফিস এলাকায় শহীদ মিনারে যেয়ে শেষ হয়। সেখানে শরীফ ওসমান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর চৌগাছার মাশিলা সীমান্ত ঘেঁষা বাঁওড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সীমান্তের গদাধরপুর বাঁওড়ে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশ বলছে, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনা স্থলে যায়। ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ সময় তার কাছে একটি সোনার চেইন ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘মরদেহটি বাঁওড়ে ভাসছিলো। শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। এ সময় তার মাথায় ওড়না দিয়ে একটি মোবাইল বাঁধা ছিলো। বাঁওড়ের অর্ধেক বাংলাদেশের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। হাদির মৃত্যুর খবর শোনার পরপরই রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়ক যশোর চৌগাছা সড়কে অবস্থান নেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীরা— “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “হাদি ভাই কবরে, খুনি কেন ভারতে?”, “যে ভারত খুনি পালে, সেই ভারত ভেঙে দাও”, “ভারতীয় আধিপত্য ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “ইনকিলাব ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ”,…

Read More

বাংলার ভোর ডেস্ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে তার মৃত্যুর খবর জানানো হলেও বিস্তারিত কোনো চিকিৎসাগত তথ্য প্রকাশ করা হয়নি। তার মৃত্যুতে সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে। এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিল এলাকায় জুমার নামাজ আদায়ের পর নির্বাচনী প্রচারণা শেষ করেন শরিফ ওসমান বিন হাদি। নামাজ শেষে তিনি সোহরাওয়ার্দী উদ্যানে একটি কর্মসূচিতে যোগ দিতে রওনা হন। দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে তাকে বহনকারী একটি অটোরিকশা…

Read More

তালা সংবাদদাতা তালা উপজেলায় হরিচন্দ্রকাটি আমবাগান থেকে আলাউদ্দিন শেখ (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। তিনি খলিলনগর হরিচন্দ্রকাটি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তালার খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, আমবাগানের একটি আমগাছের নিচে পড়ে থাকতে দেখা যায় আলাউদ্দিনের মরদেহ। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ, একটি লাঠি, একটি গামছা ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়। পাশাপাশি মরদেহের গলায় দাগের চিহ্ন পাওয়া গেছে, যা মৃত্যুর ঘটনাকে রহস্যজনক করে তুলেছে। আরও পড়ুন .. .. অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : যশোরে আরো ১৫ আ.লীগের নেতাকর্মী আটক, তিনদিনে ৫২ নিহতের স্ত্রী ইসমতারা জানান,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানে যশোরে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে যশোর জেলা পুলিশের মিডিয়া সেলে এ তথ্য জানানো হয়েছে। আটকদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন। আটকদের বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শহরের ঘোপ এলাকা থেকে যশোর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ইউসুফ শাহিদকে আটক করে পুলিশ। আরও পড়ুন .. .. যশোরে দুই দিনে ১১ প্রার্থীর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরে গত দুই দিনে ১১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচজন ও এর আগের দিন বুধবার জামায়াতে ইসলামী বাংলাদেশের পাঁচ প্রার্থীসহ ছয়জন মনোনয়ন সংগ্রহ করেন। দুই দিনই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নেতাকর্মীরা জেলা রিটার্নিং কার্যালয় থেকে তাদের মনোনয়ন সংগ্রহ করেন। তবে নির্বাচনী উৎসব শুরু হলেও এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেন প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সারাদেশে এক উৎসবমুখর ও নির্বাচনী আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে মাঠ পর্যায়ের তৎপরতা।…

Read More