Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেয়ার দিন। ১৯৭১ সালে ৯ মাসব্যাপি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে দেশ মুক্ত হওয়ার এই দিনটিকে আজ জাতি বিজয় দিবস হিসেবে উদ্যাপন করছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন দেশ হিসেবে জন্মগ্রহণ করে বাংলাদেশ। এই দিনে অর্জিত বিজয় কেবল ইতিহাস নয়-এটি বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি চলমান অঙ্গীকার। তাই বিজয় দিবসের তাৎপর্য শুধু অতীত স্মরণে নয়,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি মানবিক, গণতান্ত্রিক, সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। যেখানে সকল নাগরিকের ন্যায় বিচার ও মৌলিক অধিকার নিশ্চিত থাকবে। সকলের ধর্মের ও মত পথের মানুষ সমান অধিকার পাবে এবং সকলে স্বাধীন ভাবে ধর্ম পালন করতে পারবে। সংবিধান আমাদের সেই স্বীকৃতি দিয়েছে, আমরা সেটি নিশ্চিত করতে চাই। তিনি বলেন, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। দেশ ভালো রাখতে গেলে রাখতে এমন সরকার দরকার, যে সরকার দেশকে নিরাপদে রাখতে পারবে। দেশের সীমান্ত সুরক্ষা থাকবে। সোমবার যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন মহিলা দলের ৪, ৫ এবং ৬ নম্বর ওয়ার্ড শাখার আয়োজিত নারী সমাবেশে প্রধান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১২ টি কেন্দ্রে সাড়ে ৫ হাজার পরিক্ষার্থী অংশগ্রহণ করে। কেন্দ্রগুলো হল আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়, মিউনিসিপ্যাল প্রিপারেটরি মাধ্যমিক বিদ্যালয়, মুসলিম একাডেমী স্কুল, বাদশাহ ফয়সাল ইন্সটিটিউট ঈদগাহ, নিউ টাউন বাদশাহ ফয়সাল স্কুল, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি, রূপদিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়, মণিরামপুর সরকারি পাইলট বালিকা বিদ্যালয়, ঝিকরগাছা দারুল উলুম মাদ্রাসা, চৌগাছা শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ ভূষণ মাধ্যমিক বিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় নীলগঞ্জ যশোর। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন মকবুল হোসেন, কেন্দ্র সচিব প্রফেসর জিল্লুল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বেনাপোল বন্দরে ফেলে পালিয়ে যাওয়া ভারতীয় ট্রাক আড়াই মাস পরে তল্লাশী করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় ট্রাকটিতে বিপুল পরিমাণে ভারতীয় আমদানি নিষিদ্ধ মেডিসিন ও শাড়ি, কমমেটিকস পাওয়া যায়। প্রাথমিক ধারণায় জব্দকৃত পণ্যের বাজার মূল্য কয়েক কোটি টাকা হতে পারে। সোমবার বিকেল ৫ টার দিকে ট্রাকটির সিলগালা ভেঙে তল্লাশী করে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও পড়ুন .. .. ভারত থেকে এলো ৯০ টন পেঁয়াজ, কেজিতে দাম কমলো ১০ টাকা এর আগে গত ২৩ সেপ্টম্বর বন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা ট্রাকটি থামতে বললে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে ভারতীয় ট্রাকটি (নম্বর এইচআর-৩৮১১২৪৮) ফেলে…

Read More

নিজস্ব প্রতিবেদক, বেনাপোল দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর ফের ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দেশের বৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোল দিয়ে ৯০ মেট্রিক টন পেঁয়াজ প্রবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থেকে আমদানিকৃত পেঁয়াজ ছাড়করণ প্রতিষ্ঠান রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল। তিনি জানান, আপাতত এ চালানে ৩টি ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে মাত্র ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। এদিকে আমদানির খবরে বাজারে পেঁয়াজের দাম কমেছে প্রতি কেজি ১০ টাকা করে। এই দাম আরোও কমবে বলে মনে করছেন বিক্রিতেরা। সোমবার সকালে যশোরের কাঁচাবাজার ঘুরে দেখা যায়, দেশি মুড়ি কাটা পেঁয়াজ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা কৃষি শ্রমিক ইউনিয়ন ও মানবসেবা ট্রেডার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে। নামমাত্র জামানতের বিনিময়ে দুই কক্ষবিশিষ্ট ঘর, বাথরুম, পানির ট্যাংকি ও সাবমারসিবল পাম্প স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠানটি প্রায় পাঁচ হাজার গ্রাহকের কাছ থেকে এ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। ভুক্তভোগীরা সোমবার দুপুর ২টায় যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ফাতেমা খাতুন। তিনি জানান, মণিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মুরাদ হোসেন ও স্বরূপদাহ গ্রামের শফিকুজ্জামান ২০২৪ সালের নভেম্বরে মাসে মণিরামপুর, অভয়নগরসহ ৮ উপজেলায় যশোর জেলা…

Read More

তালা সংবাদদাতা মহান বিজয় মাস উপলক্ষে তালার মাগুরায় মহান মুক্তিযুদ্ধে ৪ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৯৭১ সালের ২৫ নভেম্বর মাগুরায় পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন বীরমুক্তিযোদ্ধা শুশিল সরকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীরমুক্তিযোদ্ধা ডা. আবু বক্কর, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেনদের স্মরণে মাগুরা ক্ষত্রিয়পাড়া ও বাজার সংলগ্ন অবস্থিত শহীদদের মাজার ও স্মৃতিস্তম্ভে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তি তারেক হাসানের নেতৃত্বে শহীদদের মাজারে পুষ্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার অফিসার ইনচার্জ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ইজিবাইক উল্টে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তানিসা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানিসা যশোর জেলার সদর উপজেলার ইছালী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মমিনুল ইসলাম তুষারের কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তানিসা তার বাবা-মায়ের সঙ্গে ইজিবাইকযোগে যশোর শহর থেকে নিজ বাড়ি ফুলবাড়ী ফিরছিল। ফুলবাড়ী সড়কে পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার ফলে শিশু তানিসা গুরুতরভাবে আহত হয়। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক খুলনার রূপসা সেতুর পূর্ব পাশে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন যশোরের শীর্ষ সন্ত্রাসী সাগর শেখ। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১৯টি মামলা ছিল বলে জানা গেছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রূপসা এলাকার জাপুসা চৌরাস্তার পূর্ব পাশে এই ঘটনা ঘটে। নিহত সাগর শেখ যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা ফয়েজ শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে খুলনায় আত্মগোপনে ছিলেন এবং রূপসা এলাকায় জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১০টা ২০ মিনিটের দিকে গোলাগুলির শব্দ শুনে জাপুসা এলাকার এক বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। ৯৯৯ থেকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চাঞ্চল্যকর অটোরিকশা চালক শহিদুল ইসলাম শহীদ হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি আলিফকে (১৯) আটক করেছে র‌্যাব-৬। এর আগে এই ঘটনার সঙ্গে জড়িত আরও দুই আসামিকে আটক করেছিল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় মোট তিনজনকে আটক করা হলো। র‌্যাব-৬, যশোরের সদস্যরা রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ র‌্যাবের সহযোগিতায় মাগুরা জেলার শিমুলিয়া এলাকা থেকে আলিফকে আটক করে। আটক আলিফ যশোর সদর উপজেলার কোতয়ালী মডেল থানাধীন পাগলাদাহ মাঠপাড়া গ্রামের বাসিন্দা। আরও পড়ুন .. .. যশোর পৌরসভার উচ্ছেদ অভিযান শুরু মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শহিদুল ইসলাম শহীদ তার বিধবা বোনের…

Read More