Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার রায়মানিক দাইতলা গ্রামে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৩ ডিসেম্বর। সোমবার শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। রাত আটটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুন .. ..  যশোরে সড়কে প্রাণ গেল যুবকের ভিকটিমের পরিবার জানায়, গত ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে শিশুটি এলাকার মুদি দোকানদার সোহাগের দোকানে ‘সেন্টার ফ্রুট’ কিনতে যায়। এই সময় সোহাগ কৌশলে শিশুটির মুখ চেপে ধরে দোকানের পাশে থাকা গোডাউনের মধ্যে নিয়ে যায় এবং মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে। সোমবার বিষয়টি জানাজানি হলে সোহাগ পালিয়ে যায়। এ বিষয়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল একটি বাইসাইকেলে আঘাত করায় ঘটনাস্থলেই মারা গেছেন সনজিৎ বিশ্বাস (২২) নামে এক যুবক। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন। আহত হন তিনজন। সোমবার রাতে মণিরামপুর -রাজগঞ্জ সড়কের বিজয়রামপুর মহিলা আলিম মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। সনজিৎ মণিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে। আরও পড়ুন .. ..  দুর্নীতি প্রতিরোধ করতে আমাদের সকলকে সততা ও ইনসাফের মধ্যে দায়িত্ব পালন করতে হবে : ডিসি আহতরা হলেন, নিহতের বন্ধু মোটরসাইকেল চালক মনা দাস, সাইকেলচালক বৈদ্যুতিক মিস্ত্রি আব্দুল মান্নান ও পথচারী আখতারুজ্জামান সুমন। এদের মধ্যে মনা ও সুমনের বাড়ি তাহেরপুরে। আব্দুল মান্নানের বাড়ি কাশিপুর গ্রামে। আহত তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নানা আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে র‌্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সনাক যশোর ও টিআইবির উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় তিনি বলেন, আমাদের সকলকে সততা ও ইনসাফের মধ্যে দায়িত্ব পালন করতে হবে। নিজের উপর অর্পিত দায়িত্বব সঠিকভাবে পালন করতে পারছি কিনা সেই ভুল দেখতে হবে। ভুল থাকলে সেটা সংশোধন করতে হবে। তবেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে মিথ্যা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, গাবুরার চকবারা গ্রামের মোস্তফা শহীদুল্যাহ। তিনি জানান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন (ক্রাব) ঢাকা মিলনায়তনে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলামকে জড়িয়ে তার ভাবমুর্তি ক্ষুণ্ন করাসহ ঘৃণ্য উদ্দেশ্য চরিতার্থের জন্য সংবাদ সম্মেলন করা হয়েছে। তিনি জানান, চকবারা গ্রামের হযরত আলিসহ তার বাহিনী সন্ত্রাসী, ডাকাতিসহ সমাজ বিরোধী কার্যক্রমের সাথে জড়িত। তার আপন ভাই আ. রউফ ওরফে রউফ ডাকাত নামে পরিচিত। আরও পড়ুন .. .. ডুমুরিয়ায় সড়ক রক্ষায় লোহার বার খুলে নিল দুষ্কৃতকারীরা এমনকি তার বড় ভাই ও ভাইকে যৌথ…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া সড়কের স্থায়িত্ব বৃদ্ধিতে ডুমুরিয়া উপজেলার আড়ংঘাটা থানার রায়েরমহল বাইপাস সড়ক হতে কৈয়াবাজার পর্যন্ত সড়কে ভারি যানবাহন চলাচল রোধে বসানো লোহার ব্যারিকেড খুলে নিয়েছে দুস্কৃতকারীরা। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে সড়কটি দু প্রান্তে এ লোহার বার বসানো হয়েছিল। এতে করে সড়কটি আবারো ঝুঁকিতে পড়েছে। খুলনা এলজিইডি’র সদ্য সংস্কার করা বাইপাস সড়কের রায়ের মহল মোড় থেকে কৈয়া বাজার অভিমুখে ৬ কিলোমিটার সড়কটির বাইপাস মোড় থেকে রাজবাঁধ কালভার্ট পর্যন্ত ডুমুরিয়া উপজেলার অংশে ৩.৮ কিলোমিটার। সেখান থেকে কৈয়া বাজার পর্যন্ত বটিয়াঘাটা উপজেলার অংশে ২.১ কিলোমিটার। ২০২২-২৩ অর্থ বছরে “ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন” প্রকল্পের আওতায় মোস্তফার মোড়…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় চার নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার’। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আরও পড়ুন .. .. মণিরামপুরে শিক্ষক সমিতির সাথে ধানের শীষ প্রার্থীর মতবিনিময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমির…

Read More

মনিরামপুর সংবাদদাতা বাংলাদেশ শিক্ষক সমিতি মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে সোমবার রাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৫ মনিরামপুর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। আরও পড়ুন .. .. কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন বিএনপির দালীয় কার্যালয়ের পাশে আয়োজিত সভায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে এবং সম্পাদক মজনুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, শিল্পপতি আলী হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সহসভাপতি আব্দুল মজিদ, আশীষ কুমার বিশ্বাস, পূর্ব জোনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ,…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এমন স্লোগানে কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরও পড়ুন .. .. যশোর জোনে ২৬শ’ কৃষক প্রণোদনার আওতায় তুলা চাষে সম্ভাবনার হাতছানি এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হুমায়ুন কবীর। প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, কোটচাঁদপুর মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনর্চাজ আসাদুজামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম,…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স স্টার প্রজেক্ট-২ এর উদ্যোগে সোলাদানা ও লস্কর ইউনিয়নে কৃষকদের মাঝে ধান বিজ ও জৈব সার বিতরণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত খরা ও লবণাক্ততার চ্যালেঞ্জ মোকাবিলায় উপকূলীয় কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে “লিডার্স “ চলতি ৪ ডিসেম্বর উপজেলার সোলাদানায় ও ৭ তারিখে লস্কর ইউনিয়ন পরিষদে উন্নতমানের খরা ও লবণাক্ততা সহিষ্ণু ধান বিজ এবং জৈব সার বিতরণ করা হয়। আরও পড়ুন .. .. ছাত্রদল নেতা পলাশের মৃতুব্যার্ষিকী পালিত এ সময় উপস্থিত ছিলেন লস্করের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আতাউল্ল্যাহসহ দু’ ইউনিয়নের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, আবু সাঈদ, দিলীপ কুমার মন্ডল, টিএম হাসানুজ্জামান,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শহীদ কবির হোসেন পলাশের দ্বাদশ হত্যাবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক (খুলনা বিভাগ) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। যশোর জেলা ছাত্রদলের আয়োজন মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় তিনি যশোর শহরের কারবালা কবরস্থানে গিয়ে তার কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর…

Read More