Author: banglarbhore

মহম্মদপুর সংবাদদাতা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সোমবার মহম্মদপুর উপজেলার বালিদিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা ও দুই প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিসিআইসি ও বিএডিসি সার ডিলার, সার-কিটনাশকের সাব ডিলার, বিজ, ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানসমূহে তদারকি করা হয়। অভিযানে মেসার্স মিলন এন্টারপ্রাইজে কৃষক ও সাব-ডিলারদের অভিযোগ অনুযায়ী প্রতিষ্ঠানটি সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং সঠিকভাবে ভাউচার প্রদান না করায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স বিশ্বাস ট্রেডার্সকে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে সার…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে কোম্পানির ৭১ লাখ টাকা আত্মসাৎ সংক্রান্ত ঘটনার সংবাদ প্রকাশের পর সেটি বানোয়াট ও ভিত্তিহীন দাবি সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত আব্দুর রহিম। সোমবার সকালে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেন, আমি এবং আমার কোম্পানির সুনাম নষ্ট করতেই একটি মহল এমন চক্রান্তে লিপ্ত আছেন। তিনি বলেন, আমি ইকোটেক এনার্জি লিমিটেডের কর্মচারী নয় বরং পার্টনার ছিলাম। ৩ জন পার্টনারের অন্য দুজন হলেন হাফিজুর রহমান ও আসাদুজ্জামান। একপর্যায়ে হাফিজুর রহমান প্রভাব খাটিয়ে কৌশলে বড় ধরনের জাল-জালিয়াতের আশ্রয় গ্রহণ করে গোপনে প্রতিষ্ঠানের কাগজপত্র ও ব্যাংক হিসাব নিজের নামে করে নেন। এবং কোম্পানির হিসাব থেকে ৫০…

Read More

শার্শা সংবাদদাতা শার্শার কেরালখালী পাড়িয়ার ঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী)’র নেতা এমএ রশিদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ ৮ ডিসেম্বর। ২০১৭ সালের এই দিনে তিনি মারা যান। এমএ রশিদের জন্ম ১৯৪৩ সালের ৭ মার্চ। ১৯৫৯ সালে শার্শার বুরুজবাগান হাইস্কুল থেকে মেট্রিকুলেশন পাস করেন। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। এম এ রশিদ ১৯৬৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ সম্পন্ন করেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ৮ নং সেক্টরে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭৩ ও ১৯৭৮ সালে জাতীয় নির্বাচনে তিনি শার্শা আসন থেকে অংশগ্রহণ করেন। কর্মজীবনে তিনি নিজে হাতে গড়া শার্শার কেরালখালী পাড়িয়ারঘোপ মাধ্যমিক…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরের আব্দুলপুর গ্রাম দীর্ঘদিন ধরেই সারা দেশে শীতকালীন সবজির চারা উৎপাদনের জন্য সুপরিচিত। বিশেষ করে এই গ্রামে চারা উৎপাদনের সঙ্গে জড়িত কয়েকশ’ কৃষক বছরের পর বছর চারা উৎপাদনকে প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছেন। তারা নিজেরা শীতকালীন সবজি ফলান না; বরং নিবিড় পরিচর্যা, বৈজ্ঞানিক পদ্ধতিতে বীজতলা প্রস্তুত, বীজ অঙ্কুরোদগম ও মানসম্মত চারা উৎপাদনের মাধ্যমে প্রতিবছর কোটি টাকার ব্যবসা করেন। এ অঞ্চলে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন এবং মরিচের চারা। কৃষকরা জানান, বিশেষ ব্যবস্থাপনায় উৎপাদিত এসব চারার মান এতই ভালো যে স্থানীয় চাহিদা পূরণের পর দেশের বিভিন্ন জেলায় বিপুল পরিমাণ চারা পাঠানো সম্ভব হয়। এবছর প্রায়…

Read More

কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক অলিয়ার রহমান উজ্জ্বলের দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০ টায় কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে কেশবপুর পৌর শহরের আলতাপোল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজায় অংশগ্রহণ করে শোক ও সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও যশোর-৬ কেশবপুর আসনে ধানের শীষের প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর পৌরসভার সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দিন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার রামনগর খাঁ’পাড়ায় জাহিদ হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে ছুরি দিয়ে খুঁচিয়ে হত্যা চেষ্টার ঘটনার সাথে জড়িত চার জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটক চারজন হলেন, রবিউল ইসলাম (৪৫), ইমরান জাহিদ কাব্য (২২), রহমত উল্লাহ সবুজ (১৫) এবং অরিয়ান জিহাদ (২৫)। শনিবার দিবাগত সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার রামনগর খা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে। কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক জানিয়েছেন, ওই এলাকায় মাহফিল অনুষ্ঠান উপলক্ষে জাহিদ স্কুলের সামনে বসে ছিলেন। সে সময় আসামিদের একজন তার চোখে টর্চ লাইটের আলো মারে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আড়াই মাস পর যশোরের মণিরামপুরে মজিদ দফাদার (৬৫) নামে এক বৃদ্ধের লাশ আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে। রোববার দুপুরে লাশ তোলার কাজ শুরু হয়। বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। এ সময় মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। মৃত মজিদ দফাদার উপজেলার নেহালপুর গ্রামের বাসিন্দা। এই মামলায় মৃত মজিদ দফাদারের ছেলে সোহরাব দফাদার কারাগারে রয়েছেন। সোহরাব নেহালপুর ইউনিয়ন পরিষদের ২ নাম্বার ওর্য়াডের ইউপি সদস্য। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মজিদ দফাদারের সাথে ছেলে ইউপি সদস্য সোহরাব দফাদারের বিরোধ ছিলো। জমির শরিক ফাঁকি দিয়ে নিজের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মধ্যরাতে তানভীর হাসান নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রবিবার (০৭ ডিসেম্বর) রাতে নিহতের পিতা মিন্টু হোসেন যশোর পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগনেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আট জনের নামে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত করা হয়েছে আরও ৪/৫জনকে। এই হত্যাকান্ডে সাবেক কাউন্সিলর বাবুলই নির্দেশদাতা ছিলেন বলে মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন। পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত ১টার দিকে যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকায় একটি সড়কের পাশে ছুরিকাঘাত হয়ে তানভীর রক্তান্ত অবস্থায় পড়েছিলেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসময় তার শরীর তল্লাশি করে একটি কাচের…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা কেশবপুরে যশোর জেলা জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের দশম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সম্মেলনে শাইখ এনামুল ইসলামকে সভাপতি ও মাস্টার আব্দুল হান্নানকে সেক্রেটারি করে ১৯ সদস্য বিশিষ্ট যশোর জেলা শুব্বানের কমিটি ঘোষণা করা হয়। একইদিন কিবরিয়া হোসেনকে সভাপতি ও শরিফুল ইসলামকে সেক্রেটারি করে কেশবপুর-মনিরামপুর উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার দুপুরে কেশবপুর কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদে যশোর জেলা জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি ছিলেন জমঈয়তে আহলে হাদীসের…

Read More

ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহে ছোট ভাই জুয়েল রানার (৩০) বঁটির কোপে বড় ভাই সোহেল হোসেন (৩৮) নিহত হয়েছেন। রোববার বিকেল ৩টার দিকে সদর উপজেলার বেতাই পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, অভিযুক্ত জুয়েল রানা প্রবাসী। কয়েক মাস আগে তিনি দেশে ফিরেছেন। সম্প্রতি বড় ভাই সোহেল হোসেনের সঙ্গে তার টাকা-পয়সা নিয়ে বিরোধ দেখা দেয়। রোববার সকালে পৈত্রিক গাছ বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুই ভাই বিরোধে জড়িয়ে পড়ে। সকালে বিরোধের একপর্যায়ে বড় ভাই সোহেল হোসেনের বঁটির আঘাতে ছোট ভাই জুয়েল রানা আহত হন। পরে দুপুরে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই জুয়েল রানা ধারালো বঁটি দিয়ে সোহেল হোসেনের বুকে আঘাত…

Read More