Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক জান্নাতুল ফেরদৌস (মিম) জুনিয়র বৃত্তি পরীক্ষায় (অষ্টম শ্রেণী) ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। সে ৫ম শ্রেণীতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। নিজের এ কৃতিত্বে প্রথমে মহান সৃষ্টি কর্তার পর বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ সে। তার বাবা আনোয়ার হোসেন দৈনিক লোকসমাজ কম্পিউটির বিভাগ প্রধান, মা পারভীন আক্তার সরকারী চাকরিজীবী। ভবিষ্যতে সাফল্যের এই ধারাবাহিকতা রক্ষা করে জীবনে ভালো মানুষ হতে পারে এই প্রত্যাশায় সবার কাছে দোয়া কামনা করেছে মিম।

Read More

বাংলার ভোর ডেস্ক যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার বেলা ১২ টায় যশোর-নড়াইল মহাসড়কে বাঘারপাড়া উপজেলার জামদিয়া মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস পরিবহনে (ঢাকা মেট্রো ব-১২-১১২৬) তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহফুজুর রহমান (৪০) নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। আটক মাহফুজুর রহমান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা। একই দিন সকাল ৯ টায় শার্শা উপজেলারা রামপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতঘরের মিটসেফের তাক থেকে ১ দশমিক ৫ কেজি গাঁজাসহ কামরুল হাসান (৪০) নামে একজনকে আটক করেছে। মাদকদ্রব্য অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভিন আখতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোরে পৃথক দুটি স্থানে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় পেয়েছে যশোর জেলা দল। বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লক্ষ্মীপুরকে ৬ উইকেটে হারিয়েছে। প্রথম ম্যাচে মাদারীপুরকেও একই ব্যবধানে হারিয়েছিল তারা। এদিনও টস ভাগ্য সহায় ছিল না যশোরের। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লক্ষ্মীপুরের অধিনায়ক মমো রেজা। মাত্র একজন পেসার এবং একঝাঁক বাঁহাতি বোলারের সমন্বয়ে সাজানো যশোরের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে লক্ষ্মীপুর। শেষ পর্যন্ত ৪৮ ওভার ৩ বলে মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ১৫১ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল যশোরের ব্যাটাররা। মাত্র ২৫ ওভার ৩ বলে ৪ উইকেট…

Read More

রামপাল সংবাদদাতা রামপালে সন্ত্রাসী হামলায় আহতরা বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বেলা ১১ টায় প্রেসক্লাব রামপালে ভুক্তভোগীদের পক্ষে সাইফুল ইসলাম এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ভোজপাতিয়া ইউনিয়ের চন্দ্রাখালী গ্রামের মৃত আ. সালাম কাজ করার জন্য মৎস্য ঘেরে যান। ওই সময় একই গ্রামের হায়দার ফকিরের সাথে কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে তার হুকুমে সন্ত্রাসী আল আমিন গং তার উপর চড়াও হয়। ওই সময় সন্ত্রাসীদের ধারালো দায়ের এলোপাথাড়ি কোপে আ. সালাম গুরুতর আহত হন। গ্রামবাসী উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসে। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জেলা ইমাম পরিষদ যশোর ও যশোর জেলা ফতোয়া বোর্ডের যৌথ পরামর্শ সভায় চলতি বছরের জন্য ফিতরা, ফিদয়াহ ও যাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছে। বুধবার বায়তুচ্ছালাম জামে মসজিদে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পরিষদের উপদেষ্টা ও ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমান। সভায় যশোরের স্থানীয় বাজারমূল্য যাচাই-বাছাই করে ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আটা হিসাবে জনপ্রতি ফিতরা ১০০ টাকা, যব ৪৬০ টাকা, খুরমা ১ হাজার ৯৮০ টাকা, কিশমিশ ২ হাজার ৬৪০ টাকা এবং পনির ২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ফিদয়াহর সর্বনিম্ন পরিমাণ প্রতি রোজার জন্য ১০০ টাকা ধার্য করা হয়েছে। তবে এই ফিদয়াহ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পাচারকালে ৫টি স্বর্ণের বারসহ আব্দুর রউফ (৪২) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণ, মোবাইল ও নগদ টাকাসহ মোট সিজার মূল্য ধরা হয়েছে এক কোটি ত্রিশ লাখ সাতান্ন হাজার তিনশত পঞ্চাশ টাকা। বুধবার যশোরের কোতোয়ালী থানাধীন দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন পাকা সড়কে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি দল এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ দল দরগাহ ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হলে তার প্যান্টের পকেটে বিশেষ কাগজে মোড়ানো অবস্থায় ৫৮২ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার পাওয়া যায়।…

Read More

রুদ্র নীল জুলাই আগস্টের আন্দোলনে সরকার পতনের পর যশোরের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শাহীন চাকলাদার কৌশলে ভারতে চলে যান। ৪ আগস্ট বিকেলে শহরে মিছিল করার পর ওই দিনই সন্ধ্যার পর ভারতের বনগাঁতে নিজের দ্বিতল বিশিষ্ট বাড়িতে গিয়ে ওঠেন শাহিন। এর আগে নিজ পরিবারকে মালয়েশিয়ায় নিজ বাড়িতে নিরাপদে পাঠিয়ে দেন তিনি। সরকার পতনের পর সম্পত্তি রক্ষায় সরকারি আদেশে নিজের স্থাপর অস্থাবর সম্পদ ক্রোক করিয়ে রেখেছেন তিনি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক নথি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। দীর্ঘ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেননি। এমনকি তিনি কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়ও ছিলেন না। তবে গত বছরের ৫ ডিসেম্বর জেলা আওয়ামী…

Read More

বুলবুল শহীদ খান যশোর পৌর এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র সাশ্রয়ী মূল্যের পণ্য বিতরণে অনিয়ম ও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তির অভিযোগ করেছেন ভোক্তারা। আগে থেকে প্রচার না করা, নির্ধারিত সময়ের অনেক পরে পণ্যবাহী ট্রাক আসায় সিংহভাগ মানুষ কাক্সিক্ষত পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করছেন ভোক্তারা। রমজানের সময়ে দরিদ্র ও নিন্মআয়ের মানুষের সাশ্রয়ের লক্ষ্যে এ পণ্য বিতরণ করা হলেও সুফল বঞ্চিত হচ্ছেন ভোক্তারা। এ বিষয়ে প্রশাসন টিসিবি ডিলারদের সতর্ক করলেও ফল হয়নি। যশোর পৌরসভার প্রায় তিন লক্ষাধিখ বাসিন্দার জন্য নিয়ম অনুযায়ী প্রতিদিন বেলা ১২টার মধ্যে পর্যায়ক্রমে ৫টি ওয়ার্ডে ৫টি ট্রাকের মাধ্যমে প্রতিটি ট্রাকে চারশত প্যাকেট করে দুই হাজার প্যাকেট…

Read More

শরিফুল ইসলাম সাতক্ষীরা জেলার তালা থানায় অবস্থিত সবচেয়ে উল্লেখযোগ্য ও ঐতিহাসিক মসজিদ হলো তেঁতুলিয়া শাহী জামে মসজিদ। ১৮৫৮-৫৯ সালে জমিদার খান বাহাদুর কাজী সালামাতুল্লাহ খান এটি নির্মাণ করেন। তালা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে তেঁতুলিয়া গ্রামে অবস্থিত ৬ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল স্থাপত্যের আদলে নির্মিত এবং স্থানীয়ভাবে ‘মিয়ার মসজিদ’ নামে পরিচিত। ঐতিহাসিক সূত্র মতে, ব্রিটিশ শাসনামলের প্রারম্ভিক সময়ে ধর্মীয় চর্চা ও সামাজিক সংহতি জোরদার করার লক্ষ্যে এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়। জমিদার কাজী সালামাতুল্লাহ খান ছিলেন ধর্মপ্রাণ ও সমাজসেবায় নিবেদিত ব্যক্তি। তাঁর উদ্যোগেই এলাকার মুসলমানদের জন্য একটি বৃহৎ ও দৃষ্টিনন্দন জামে মসজিদ নির্মিত হয়, যা আজও অঞ্চলের অন্যতম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের খুলনা বিভাগীয় ডেকোরেটর, লাইট, সাউন্ড ও ফুল ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁচড়ার শ্রমিক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান। সংগঠনের সভাপতি জাকির হোসেন পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, সাংবাদিক শিমুল ভূইয়া এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর খান মিলন। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে সংগঠনের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক জাকির…

Read More