Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ফ্যাসিজমের শিকড় উৎপাটন করতে হলে সমাজের সর্বস্তরের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার দেখানো শেখানো সংস্কৃতি লালন করলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব না। গণঅভ্যুত্থান পরবর্তী পরিবর্তন অর্থবহ করতে হল আমাদের পর মত সহিষ্ণু হতে হবে। বাংলাদেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে, জুলাই সনদ রচিত হতে হবে। যশোরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়াা মাহফিলের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে অতিরিক্ত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অকুতোভয় সাংবাদিক শামছুর রহমান কেবল’র হত্যাকারীরা আড়াই দশকেও চিহ্নিত হয়নি। প্রথিতযশা এই সাংবাদিকের হত্যাকাণ্ডের বিচার না পাওয়ায় ক্ষোভ ও হতাশার মধ্য দিয়ে বুধবার নির্মম এ হত্যাকাণ্ডের ২৫তম বার্ষিকী পালন করেছে সাংবাদিক নেতৃবৃন্দ ও স্বজনেরা। বুধবার বেলা ১১ টার দিকে কালো ব্যাজ ধারণ ও শহিদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে প্রেসক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোরসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। পরে প্রেসক্লাবে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা করে প্রেসক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আগামী ১৯ জুলাই শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত জাতীয় সমাবেশকে স্বাগত জানিয়ে যশোর শহরে মিছিল হয়েছে। বুধবার বিকেলে শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিলটি বের হয়। যশোর শহরের ঈদগাহ থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শুরুর পূর্বে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র ভূলুণ্ঠিত, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা চাই অবাধ, নিরপেক্ষ ও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এমন একটি জাতীয় নির্বাচন। এ লক্ষ্যেই ১৯ জুলাইয়ের সমাবেশ ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। তিনি আরও বলেন, দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা সব আশায় শেষ হয়ে গিয়েছিল। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ব্যর্থ হয়েছিল। টানা দুই দিন শিশুটির মরদেহ উদ্ধারের চেষ্টা চালায় এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু সন্ধান না পাওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত করেন ডুবুরি দল। এরপর রাতে ছাত্রদলের নেতাকর্মীরা ঘোষণা দেয় বুধবার সকালে পুনরায় উদ্ধার কার্যক্রম করবেন তারা। বুধবার সকাল ৯ টার দিকে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ভৈরব নদে পানির স্রোত ও কচুরিপনার কারণে হিমশিম খেতে হয় তাদের। কিন্তু নদীতে থাকা কচুরিপনা সরিয়ে তারা শিশুটির নদীতে ঝাঁপ দেয়ার স্থান থেকে প্রায় ৩০০ ফুট দূরে দুপুর ১২ টার দিকে শিশু নাইমের…

Read More

শার্শা সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচনী প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় বেনাপোল সানরুফ চত্বরে শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে এবং যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তিনি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলের শৃঙ্খলা রক্ষা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে…

Read More

বাগআঁচড়া সংবাদদাতা শার্শার বাগআঁচড়ায় নাভারণ-বেনাপোল সড়ক পরিবহন মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সুধী সমাবেশ ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আয়োজিত এক সুধী সমাবেশ ৩১ জন মৃত পরিবহন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মরহুমদের স্মরণে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে মরণোত্তর ভাতা প্রদান করা হয়। বুধবার (১৬ জুলাই) দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এই সুধী সমাবেশ ও মরণোত্তর ভাতা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী রুহুল আমিন টুটুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রার্থী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার ডিস্ট্রিক বাস সিন্ডিকেট যশোর অঞ্চলের সহসভাপতি…

Read More

বাংলার ভোর ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ ও সহিংসতায় রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। বুধবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত চারজন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন পুলিশ-সাংবাদিকসহ অন্তত ৩০-৪০জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার এলাকার আজাদ তালুকদারের ছেলে ইমন তালুকদার (১৮), টুঙ্গিপাড়ার ইদ্রিস মোল্লার ছেলে সোহেল মোল্লা (৩৫), থানার পাড়ার কামরুল কাজীর ছেলে রমজান কাজী (২২) এবং শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর চাঁচড়া মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় এ কর্মসূচি পালন করছেন তারা। আজ বুধবার বিকাল ৫টার দিকে চাঁচড়া চৌরাস্ত মোড়ে সড়কের উপরে দাঁড়িয়ে প্রায় পৌনে এক ঘন্টা এই কর্মসূচি পালন করেন। যশোর-খুলনা, যশোর-ঝিনাইদহ ও যশোর-সাতক্ষীরা মহাসড়কের সংযোগ স্থল চাঁচড়ার মোড় হওয়াতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এসময় বক্তরা, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মী ও তাদের বহরে হামলার ঘটনায় দ্রুত গ্রেফতারের দাবি জানান। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অকুতোভয় সাংবাদিক শামছুর রহমান কেবলের হত্যাকারীরা আড়াই দশকেও চিহ্নিত হলো না। আলোচিত ও লোমহর্ষক এ হত্যাকাণ্ডের পর প্রথম পাঁচ বছর মামলার কার্যক্রম চললেও গত ২০ বছর ধরে তা মুখ থুবড়ে পড়ে আছে। আইনের মারপ্যাঁচে মামলাটি উচ্চ আদালতে আটকে আছে। উচ্চ আদালতের এই জট ছাড়াতে বারবার সরকারের উচ্চ পর্যায়ে ধর্ণা দিয়েও কোনো ফল মেলেনি। প্রথিতযশা এই সাংবাদিকের হত্যাকাণ্ডের বিচার না পাওয়ায় ক্ষোভ ও হতাশার মধ্যে দিয়ে আজ নির্মম এ হত্যাকাণ্ডের ২৫তম বার্ষিকী পালন করতে যাচ্ছেন সাংবাদিক নেতৃবৃন্দ ও স্বজনেরা। প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান কেবল ২০০০ সালের ১৬ জুলাই রাতে জনকন্ঠ যশোর অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঘরের বারান্দায় চেয়ারে বসেছিলেন শিউলি বিশ্বাস। পরণে লাল আর কালো রঙের ফুল তোলা প্রিন্টের শাড়ি, দুই হাতে শাঁখা। কাছে যেতেই বারান্দা থেকে নেমে দাঁড়ান সিঁড়ির উপর। কেমন আছেন জিজ্ঞাসা করতেই মৃদু হেঁসে বলতে লাগলেন, প্রায় দুইটা মাস কত আতংক আর দুর্ভোগ কষ্টে কেটেছে। অসহায় হয়ে পড়েছিলাম। এখন অনেক ভালো আছি। সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে। নতুন ঘর পেয়েছি, ঘরের তৈজস পত্র, আসবাব পত্র পেয়েছি। দেয়া হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকাও।’ শিউলি বিশ্বাস যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটী বাড়েদা পাড়ার বিষ্ণ বিশ্বাসের স্ত্রী। গত ২২ মে পাড়াটির ঘের ব্যবসায়ী পিল্টু বিশ্বাসের বাড়িতে কৃষক দল নেতা তরিকুল ইসলামকে কুপিয়ে গুলি করে…

Read More