Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূর উন নবীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে প্রয়াত নেতার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নূর উন নবী ২০২২ সালের ১৫ জুলাই মারা যান। দীর্ঘ রাজনৈতিক জীবনের শুরুতে বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। নেতৃত্ব্ দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের। তিনি দলটির যশোর জেলা কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জাসদের হঠকারী রাজনীতির প্রতি বিতশ্রদ্ধ হয়ে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেন বিএনপিতে। এই দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। ছিলেন যশোর জেলা বিএনপির সহসভাপতি। এছাড়া, যশোর সদর উপজেলা বিএনপিতে…

Read More

খুলনা অফিস খুলনায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সোমবার রাত পৌনে ৮ টার দিকে নগরীর খানজাহান আলী থানার আফিল গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত এবং একজন নিহত হয়েছেন। সংঘর্ষের পর থেকে সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সোয়া ৮ টার দিকে চাপাই নওয়াবগঞ্জ থেকে ছেড়ে আসা ডাউন মহানন্দ ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময়ে একটি ট্রাক ট্রেন লাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর তিনি জানেন না। গেটম্যান ওহেদুল পলাতক আছে। খানজাহান আলী থানার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৃষ্টি উপেক্ষা করে সোমবার বিকালে শহরের লালদীঘিস্থ জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে এই মিছিল বের হয়। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয়। মিছিল থেকে তারা স্লোগান দেয়: ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, স্বৈরাচার আর রাজাকার-মিলেমিশে একাকার, ষড়যন্ত্র হয়নি শেষ-সজাগ থাকো বাংলাদেশ, ছাত্রদল সজাগ থাকবে-ষড়যন্ত্র রুখে দিবে।’ এ সময়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সহযোদ্ধাদের সাথে গল্প করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বীর মুক্তিযোদ্ধা শেখ আশরাফুল ইসলাম। সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রতিদিনের মতো মিলিত হয়েছিলেন তিনি। মুজিব বাহিনীর উপ-প্রধান রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টুসহ বেশ কয়েকজন বীরমুক্তিযোদ্ধা জীবনের পড়ন্ত বেলায় বৃষ্টিমুখর সকালে মেতেছিলেন গল্পের ছলে প্রাণময় আড্ডায়। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন জাতির একজন শ্রেষ্ঠ সন্তান শেখ আশরাফুল ইসলাম। সাথে সাথেই সেবা করতে শুরু করেন সহযোদ্ধারা। কিন্তু নিষ্ঠুর মৃত্যু তাকে ক্ষমা করেনি। শেষমেষ পাড়ি জমালেন অনন্ত যাত্রায়। যশোর শহরের পুরাতন কসবা টালিখোলা এলাকার বাসিন্দা শেখ আশরাফুল ইসলামের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী এবং…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সকাল সাড়ে ১০টার দিকে রিকশা নিয়ে বের হয়েছেন বেজপাড়া তালতলা বস্তির বাসিন্দা শফিকুল ইসলাম (৪৫)। দুপুর পৌনে ১টা নাগাদ আয় হয়েছে দেড়শ’ টাকারও কম। মহাজনকে দিতে হবে দুইশ’ টাকা। কিন্তু, রাস্তায় লোকজনের চলাচল খুবই কম। রোববার দুপুর থেকে থেমে থেমে নামে মুষলধারে বৃষ্টি নামে যশোরে। সোমবার ভোররাত থেকেই একইভাবে ঝরেছে বৃষ্টি। তবে, রোববারের চেয়ে সোমবার দিনভর ঝরেছে অঝর ধারায়। দুইদিনের ভারি বৃষ্টিতে যশোরের নিম্নাঞ্চলের রাস্তা, বাড়ি-ঘর ও ফসলের মাঠে পানি জমে গেছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনমজুর শ্রেণির মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত দুই দিনে যশোরে ১৫১ মিলিমিটার বৃষ্টিপাত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  আষাঢ়ে অব্যাহত বৃষ্টির পর যশোরের অভয়নগরে ভবদহ এলাকায় সৃষ্টি হয়েছে ফের জলাবদ্ধতা। টানা বৃষ্টি আর উপরের পানির চাপে পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার। তলিয়ে গেছে সবজি ও ধানক্ষেত। ভেসে গেছে মাছের ঘের। এতে কৃষক ও মৎস্য চাষিরা হচ্ছেন ক্ষতির সম্মুখীন। ভবদহ অঞ্চলের টেকা নদীসহ কয়েকটি খাল ও বিলে অবৈধ নেটা-পাটা ও চায়না জাল বসিয়ে পানিপ্রবাহে বাঁধা সৃষ্টি করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার বর্ষ মৌসুমের শুরুতেই উপজেলার প্রেমবাগ, সুন্দলী, চলিশিয়া ও পায়রা ইউনিয়নসহ নওয়াপাড়া পৌর এলাকার কয়েকটি ওয়ার্ডে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। স্থানীয়রা জানিয়েছেন, ভবদহ অঞ্চলের অন্তর্ভুক্ত অভয়নগরের পায়রা, চলিশিয়া, সুন্দলী ও প্রেমমবাগ ইউনিয়নের নিচু এলাকায় জলাবদ্ধতা…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় বিপদী রানী ওরফে সুন্দরী (৬০) নামে এক নারী সাপের কামড়ে মারা গেছেন। সোমবার ভোরে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। মৃত সুন্দরী চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের বাগপাড়ার বশি বাগের মেয়ে। স্থানীয়রা জানান, সুন্দরী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় এক কবিরাজে নিয়ে যায়। ঝাড়ফুঁক শেষে তাকে বাড়িতে এনে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চৌগাছা উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। যশোরে নেয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নিয়ম-নীতি না মানায় কালীগঞ্জ মোটর মালিক সমিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। সোমবার খুলনা বিভাগের ১০ জেলার ২৫ টি সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা এ বক্তব্য দেন। যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সমিতির যশোর জেলা সভাপতি পবিত্র কাপুড়িয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ আল লতিফ খোকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম, বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় সভাপতি…

Read More

খাজুরা সংবাদদাতা যশোরের খাজুরায় সরকারি কাজে বাধা সৃষ্টির অপচেষ্টা করছে দিশা সমাজ কল্যাণ সংস্থা নামে একটি প্রতিষ্ঠান। বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে ডাস্টবিন (ময়লা ফেলার স্থান) তৈরির নির্ধারিত খাস জমি দখলের ফাঁদ পেতেছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, যশোর-মাগুরা মহাসড়কের পাশে পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন অফিসের উত্তরে চার শতাংশ সরকারি খাস জমিতে ডাস্টবিন তৈরির জন্য উপজেলা প্রশাসন ও খাজুরা বাজার ব্যবসায়ীরা মতামত দেন। সে অনুযায়ী জায়গা নির্ধারণ করা হয়। খাস জমির পাশে সংস্থার ‘দিশা শিশু নিকেতন’ নামে প্রাচীর ঘেরা প্রতিষ্ঠানটির কার্যক্রম দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। তারপরও সরকারি কাজে বাধা সৃষ্টির লক্ষ্যে পাশেই ‘আলোর দিশা মহিলা মাদরাসা’ নাম ব্যবহার করে একটি সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে। খাজুরা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে যশোর জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ অমিত্রাক্ষরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়। এবছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে কেশবপুর উপজেলা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লিনিক্যাল জন্মনিয়ন্ত্রণ বিষয়ক সহকারী পরিচালক ডা. চন্দ্র শেখর কুন্ডু। পরিবার পরিকল্পনা বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিহা কবির। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দিলদার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি…

Read More