Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বকুলতলায় এক আবেগঘন পরিবেশে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এই স্মৃতিস্তম্ভ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন। ফ্যাসিস্ট সরকারের নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালটি অপসারণ করে সেই স্থানেই এই স্মৃতিস্তম্ভটি নির্মিত হচ্ছে। আগামী ৫ আগস্ট এই স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে এ সময় জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, “সারাদেশের মতো যশোরেও জুলাই যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। ১৯৭১ সালে রক্তের বিনিময়ে আমরা বহিরাগত শক্তির বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু ২০২৪ সালের জুলাইয়ে দেশের ভেতরের এক ফ্যাসিবাদী…

Read More

রাজগঞ্জ সংবাদদাতা যশোরের মণিরামপুরে পারিবারিক কলহে ভাইয়ে-ভাইয়ে বিরোধে জেরে আব্দুল মান্নান (৫৫) নামের এক ওয়ার্ড বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার মধ্যরাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল মান্নান উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী গ্রামের বাসিন্দা। তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে গত শনিবার বিকেলে ছোট ভাই আব্দুল হান্নানের ছেলে রহমতউল্লাহ ধারালো দা দিয়ে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুর উপজেলায় সাতক্ষীরা-যশোর মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার সদর এলাকায় পুরাতন তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী একটি ট্রাক (নং- ঢাকা মেট্রো-ট ১২-৪৩৩৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার প্রাণ হারান। নিহতরা হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার খলসি গ্রামের চালক এবং বোয়ালিয়া গ্রামের রাজু আহমেদ (৩২)। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। মণিরামপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনা সংক্রান্ত আইনগত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনকে শোকজ করা হয়েছে। রোববার রাতে সংগঠনটির যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শামীম আকতারের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেক দলের সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনকে শোকজ করা হয়েছে। তাকে লিখিত আকারে স্বশরীরে সংগঠনটির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে সঠিক কারণ ও ব্যাখা জানানোর নির্দেশনা দেওয়া হলো। দলীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার আরবপুর ইউনিয়নের জামতলায় ‘‘সুজলপুর জামতলা কেন্দ্রীয় ঈদগাহ” দখলের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শিক্ষাবোর্ডের অধীনে যশোর সদর উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের ভুলে ৪৮জন পরীক্ষার্থীর রসায়ন বিষয়ে ফেল দেখানো হয়েছিল। তিনদিন পর সংশোধিত ফলাফলে তাদের অনেকেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। যশোর সদর উপজেলার পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষার ফল যোগ না হওয়ায় তাদেরকে ফেল দেখানো হয়েছিল। পরবর্তীতে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে রোববার সংশোধিত ফল প্রকাশ করা হয়। সংশোধিত ফলে তারা রসায়ন বিষয়ে উত্তীর্ণ হওয়ায় সামগ্রিক ফলাফলেও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তাদেরই একজন সাড়াপোল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মিয়ারাজ ইসলাম। তিনি জানান, জিপিএ-৫ হবে এমন আত্মবিশ্বাস ছিল আমার। কিন্তু বৃহস্পতিবার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী স্কুলছাত্র জিহাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার সানতলা গ্রামে ভৈরব নদে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দ্বিতীয় দফা অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকারী দলের ইনচার্জ খন্দকার মিরাজুল ইসলাম জানান, শনিবার দুপুরে সানতলা গ্রামের উজির আলীর ছেলে জিহাদ ছোট বন্ধুদের সাথে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। বন্ধুরা মিলে ব্রিজের ওপর থেকে নদীতে লাফানো শুরু করলে সবাই উঠে এলেও জিহাদ ভেসে ওঠেনি। তার বন্ধুরা ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুজি শুরু করে। অনেক খোঁজাখুজির পরও জিহাদের সন্ধান না পাওয়ায় এলাকাবাসী ফায়ার…

Read More

বাংলার ভোর প্রতিবদক যশোর কারবালা জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরিবর্তী গঠিত পীর নূর বোরহান শাহ ওয়াকফ এস্টেট কমিটির উদ্যোগে রোববার সকাল ১০টায় ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ওয়াকফ এস্টেটসহ সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ওয়াকফ এস্টেটের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান। এ সময় কমিটির সদস্য শাহিনুর রহমান ঠান্ডু, মাহমুদ হোসেন সিদ্দিকী, আব্দুল হক, রিফাত রহমান, সেলিম উদ্দিন খান, সাব্বির হোসেন মিঠু, বাবু…

Read More

বিশেষ প্রতিনিধি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শিশুদের জন্যে রম্য একটি ছড়া লিখেছিলেন, নাম-‘লিচু চোর’। জীবনঘনিষ্ঠ, চিত্রময় এই ছড়ায় শিশুদের দুরন্তপনা ও কৌতুহল একটি নির্দিষ্ট ঘটনায় মিলিত হয়। তিনি শুরু করেছিলেন, ‘বাবুদের তাল-পুকুরে/ হাবুদের ডাল-কুকুরে/সে কী বাস করলে তাড়া,/বলি থাম একটু দাঁড়া’। এখানে কবি একটি তালপুকুরের কথা বলেছেন। তালপুকুর বিষয়ে বলতে গিয়ে ড. মোহাম্মদ আমীন বলেছেন, সংস্কৃত তাল এবং বাংলা পুকুর শব্দের সমন্বয়ে তালপুকুর (তাল+পুকুর) শব্দটি গঠিত। অভিধানমতে, বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত তালপুকুর অর্থ চারদিকে তালগাছ ঘেরা পুকুর; এমন কোনো জলাশয় যা তালপুকুর নামে পরিচিত। আবার বাংলায় একটা প্রবচন রয়েছে, ‘ঘটি ডোবে না নামে তালপুকুর’। এই প্রবচনের অর্থ হচ্ছে-…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজে বহিরাগতদের হামলায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই বহিরাগতকে আটক করেছে। রোববার দুপুরে কলেজটির আব্দুল হাই কলা ভবনের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন-দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুস সামাদ, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের নাইমুর ইসলাম নোমান এবং ইতিহাস বিভাগের জাহিদ হাসান সেজান। তারা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আটকরা হলেন, শহরের কাজীপাড়া ও রেলগেট এলাকার ইমরান আর মাসুদ ও সাজ্জাদ হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কলেজের দক্ষিণ গেট দিয়ে মোটরসাইকেলে বেপরোয়া গতিতে প্রবেশ করে ইমরান ও সাজ্জাদ। একপর্যায়ে তারা শিক্ষার্থী আসিফের সাইকেলের সঙ্গে ধাক্কা দিয়ে ফেলে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে যশোরে শুরু হয়েছে আইডিয়া প্রতিযোগিতা। জেলা পরিষদের উদ্যোগে রবিবার সকালে কালেক্টরেট চত্বরে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলার ৩২টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যা আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে। আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, আমরা সবাই মিলে এই প্রতিযোগিতা সফলভাবে শেষ করবো এবং জুলাইয়ের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করবো। তিনি আরও বলেন, স্থানীয় সরকারের নির্দেশনা এবং জেলা পরিষদের বাস্তবায়নে এই আইডিয়া প্রতিযোগিতা শুরু হয়েছে। এর মাধ্যমে…

Read More