Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি সিটি কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কুরআন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি আহমেদ ইব্রাহিম শামীম। বিশেষ অতিথি ছিলেন শহর অফিস ও দাওয়াহ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। সংগঠনের সিটি কলেজ সভাপতি আরাফাত ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শাখার সেক্রেটারি আমির হোসেন। অনুষ্টানে বক্তারা কুরআন ও ইসলামের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বর্তমানে আমরা কুরআনের সাথে সম্পর্ক কমিয়ে ফেলায় আমাদের সমাজ ও নৈতিকতা ধ্বংসের দ্বারপ্রান্তে। আমাদের সমাজকে বাঁচাতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মিডফোর্ড, খুলনা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং ক্রমবর্ধমান চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধী চক্রের দৌরাত্ম্য ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে যশোর শহরে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ও বিকালে চারটি ভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে আয়োজিত এসব কর্মসূচিতে সাধারণ ছাত্র-জনতাসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ গ্রহণ করেন। এদিন, সকালে প্রেসক্লাব যশোরের সামনে সাধারণ ছাত্র জনতার ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা…

Read More

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা তারা (বিএনপি) ভেবেছিল ২/৩টা আসন দেখিয়ে ক্ষমতার ভাগবাটোয়ারার লোভ দেখিয়ে, তারা গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নিবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় নাই। শনিবার সাতক্ষীরা-খুলনা রোড মোড়ে (আসিফ চত্বর) জাতীয় নাগরিক পার্টির পথসভায় এসব কথা বলেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম। দলের জেলা সমম্বয়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে এই পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল ও চিকিৎসক তাসনীম জারা। এ সময় বক্তারা বলেন, একটি দল চাঁদাবাজি, দখলবাজি ও হত্যায় মেতে উঠেছে। মিডফোর্ট হাসপাতালের সামনে মানুষ পিটিয়ে মেরে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দেশে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও গণপিটুনিসহ নানা অপরাধের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতা এবং কয়েকটি রাজনৈতিক দল ও স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর সমালোচনা করেন। এমনকি প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজপথে নামার হুশিয়ারি দেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু বলেন, দেশে যে হারে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও গণপিটুনির ঘটনা বাড়ছে, তা মেনে নেয়ার মতো নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে না পারলে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে দিতে চায় না, তারাই নির্বাচন নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য ছড়াচ্ছে। তারা সংস্কারের নামে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে। শুক্রবার দুপুরে বাগেরহাটের একটি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিএনপির দেয়া ৩১ দফা রোডম্যাপের চেয়ে বড় কোনো সংস্কার প্রস্তাব এদেশে নেই। আমাদের দায়িত্ব এখন জনগণের কাছে সেই ৩১ দফার সুবিধাগুলো পৌঁছে দেয়া। যুবকদের কর্মসংস্থান, শিক্ষার গুণগত মান, কৃষকের পাশে দাঁড়ানো- এগুলোই আমাদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশে যেনো তেনো নির্বাচন হতে দিব না হুশিয়ারি দিয়ে যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসূল বলেছেন, আগামী নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও চাপমুক্ত না হলে জুলাইয়ের বিজয় ব্যর্থ হবে। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়তে জামায়াতে ইসলামীর প্রয়োজন। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। শুক্রবার বিকেলে যশোর জিলা পরিষদ মিলনায়তন (বিডি হল) বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর ও সদর উপজেলার শাখার প্রতিটি ইউনিটের সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহর শাখার আমির অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে যশোর -৩ আসনের জামায়াতের প্রার্থী ভিপি আব্দুল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, অস্বচ্ছল ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সমাজের সকলস্তরের মানুষের এগিয়ে আসতে হবে। তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তিনি শুক্রবার দুপুরে যশোর জেলার চৌগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অস্বচ্ছল, পঙ্গু ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ঢাকাস্থ চৌগাছা সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়। আমাদের সহযোগিতা পেলে তারাও সম্পদে পরিণত হতে পারে। সরকার তাদের বিভিন্ন ভাতাসহ সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের সৃষ্টি ওপর গুরুত্বারোপ করেন। অস্বচ্ছল, পঙ্গু ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সংস্কারের আলাপ টেবিলে আছে, রাজপথে নামাতে বাধ্য করবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। শুক্রবার বিকেলে শহরের জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার পথসভায় তিনি এই মন্তব্য করেন। আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে প্রত্যেকবার আন্দোলন হয়, জীবন দেয় ছাত্ররা, রক্ত দেয় ছাত্ররা আর কিছু রাজনৈতিক দল ফায়দা লুটে। এসব রাজনীতিক দল ভেবেছিলো, আন্দোলনের পর আমরা ঘরে ফিরে যাব। কিন্তু বাংলাদেশে গড়ার যে স্বপ্ন দেখেছিলাম, বাংলাদেশকে যে সংস্কার করার স্বপ্ন দেখেছিলাম; সেটা না করে আমরা ঘরে ফিরবো না। আমরা যখন সংস্কার নিয়ে কথা বলছি, তখন এসব রাজনীতিক দলদের ভিতর ভয় ঢুকে গেছে। আমরা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভারত ও লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দোসররা ষড়যন্ত্র করছে মন্তব্য মন্তব্য করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমরা নির্বাচন চাই, কিন্তু অনেকে বলেন আমরা সংস্কার ঠেকানোর নামে নির্বাচন পেছাতে চাই। আমাদের দাবি- জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে। ভারত ও লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দোসররা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে।’ শুক্রবার বিকেলে যশোর শহরের জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার পথসভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, ‘আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, তখন একটি রাজনীতিক দলের মন খারাপ হয়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই। বিচার সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নিবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচন চায়, তারাই নির্বাচনকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচন ও ভোটাধিকারের পক্ষে সত্যিকারের লড়াই করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। আমরা স্বাধীনতা এনেছি। আমরা সংস্কার আনবো। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। শুক্রবার বিকেলে যশোর শহরের জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার পথসভায় তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দাঁড়াতে দেয়া হয়নি। সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে…

Read More