বাংলার ভোর প্রতিবেদক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই। বিচার সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নিবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচন চায়, তারাই নির্বাচনকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচন ও ভোটাধিকারের পক্ষে সত্যিকারের লড়াই করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। আমরা স্বাধীনতা এনেছি। আমরা সংস্কার আনবো। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। শুক্রবার বিকেলে যশোর শহরের জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার পথসভায় তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দাঁড়াতে দেয়া হয়নি। সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কোন দুর্নীতিবাজ, দখলবাজকে ভয় পাবেন না। একটি রাজনৈতিক দল দাবি করে কোটি কোটি মানুষের দল নাকি তাদের। এই কোটি কোটি , লক্ষ লক্ষ মানুষ আমাদের দেখায়েন না। আমরা ফ্যাসিবাদের আমলে দেখেছি কত মানুষ ছিল তাদের। সেই মানুষেরা কত আন্দোলন গড়ে তুলেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ১০জন মানুষ দাঁড়িয়েছিলাম। বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার ১০ জন, ২০জন, ১০০জন মানুষ নিয়েই আন্দোলন গড়ে তুলেছিলেন। হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ আবাবিল পাখির মত আমাদের সঙ্গে রাজপথে দাঁড়িয়েছিল। ফলে মানুষের হিসেব আমাদের দেখিয়েন না। যদি নৈতিকতার সাথে থাকেন, ইনসাফের সাথে থাকেন, তাহলে একজন মানুষ লক্ষ মানুষের সমান শক্তিশালী…
খুলনা অফিস খুলনা মহানগরীর দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুব মোল্লাকে (৩৫) গুলি ও রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বরপাশার তার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে। তিনি জুমার নামাজের উদ্দেশে বাসা থেকে বের হয়ে বাড়ির সামনে নিজ প্রাইভেটকার পরিস্কার করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাত ব্যক্তি প্রথমে মাহবুবুর রহমানের মাথায় কয়েকটি গুলি ও পরে পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নে অমৃতবাজার গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। মৃত বিকাশ কুমার রায় (৪০) পেশায় একজন কাঠমিস্ত্রি। মাগুরা ইউনিয়নের অমৃতবাজার গ্রামের মৃতের বাবা সুনীল কুমার রায় জানান, বিকাশ বাড়িতে ড্রেসিং টেবিলের কাজ করছিল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঝিকরগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পার্থ সারথি জানান, রোগী হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিলেন। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিকেল ৪ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ হাসপাতালে রয়েছে।
বাংলার ভোর প্রতিবেদক নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রা যশোরে পৌঁছেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যশোরের বাঘারপাড়ার চাড়াভিটাতে পৌঁছালে যশোরের নেতৃবৃন্দ তাদের অভ্যর্থনা দেন। এ সময় নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাত নেড়ে শুভেচ্ছা জানান। তার এ যাত্রায় দলটির সদস্য সচিব আকতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী রয়েছেন। এরপর রাত ৮টার দিকে পদযাত্রাটি উপজেলার খাজুরা বাজার হয়ে যশোর শিক্ষাবোর্ড মোড়ে পৌঁছালে যশোরের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এরপর নেতৃবৃন্দ যশোরে রাত্রীযাপন করছেন বলে জানা গেছে। নড়াইল কর্মসূচি শেষ করে যশোর শহরে…
বাংলার ভোর প্রতিবেদক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গণি বলেছেন, জুলাই পরবর্তী বাংলাদেশে সকলের সহযোগিতা ছাড়া প্রকৃতপক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব নয়। আমাদের প্রত্যেককে তার নিজস্ব জায়গা থেকে বিবেককে কাজে লাগাতে হবে। নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। মনে রাখতে হবে আমরা সকলেই প্রজাতন্ত্রের কর্মচারী। আমাদের অহংকার করার কিছু নেই। আমাদের কাজ হচ্ছে জনগণের সেবা নিশ্চিত করার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় ইনসাফ প্রতিষ্ঠা করা। দিন শেষে আমাদের সকলের পরিচয় আমরা মানুষের সেবক, আমরা সকলেই বাংলাদেশী। আমাদের কাজ হচ্ছে জনগণকে সেবা প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা। বৃহস্পতিবার রাতে যশোর কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে জেলার আইনশৃঙ্খলা রক্ষার…
বাংলার ভোর প্রতিবেদক ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ পিএসসি। বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। ডিলার নির্বাচন প্রক্রিয়া প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ পিএসসি বলেন, ডিলাররা মাঠ পর্যায় থেকে নির্বাচিত হন। তবে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যার মাধ্যমে অযোগ্য ডিলারদের বাদ দেয়া হবে। তিনি আরও জানান, ইতোমধ্যে সারাদেশে ৬৩ লাখ টিসিবি কার্ড বাতিল করা হয়েছে। যশোর জেলায় ১ লাখ ৩৮ হাজার কার্ডের মধ্যে ৮০ হাজার…
# স্বামী পুলিশ হেফাজতে বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ায় নিজ ঘরের স্টিলের বাক্স থেকে সুচিত্রা দেবনাথ (৫৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জের ধরে স্বামী এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। পরে স্ত্রীকে না পাওয়ার নাটক সাজিয়েছিলো স্বামী। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী তপন দেবনাথকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সুচিত্রা দেবনাথকে বাড়িতে দেখেছে প্রতিবেশিরা। এরপর তার স্বামী তপন সকালে যশোর শহরের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে এসে তিনি স্ত্রীকে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শিক্ষাবোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলায় এসএসসির ফলাফলে শীর্ষে স্থান অর্জন করেছে যশোর জেলা। গতবছরের মত এবারও তলানীতে অবস্থান মেহেরপুর জেলার। এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমেছে। গত বছর প্রথম স্থানে ছিল সাতক্ষীরা জেলা। এবার শতভাগ পাস করেছে ৭৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শতভাগ ফেল প্রতিষ্ঠানের সংখ্যা এবার দুটি। গত বছরের তুলনায় এবার ২০ শতাংশ পাসের হার কমেছে। জিপিএ-৫ প্রাপ্তিও কমেছে প্রায় ৫ হাজার। ইংরেজি ও গণিতে বেশি সংখ্যা পরীক্ষার্থী ফেল করায় সার্বিক ফলাফলে প্রভাব পড়েছে বলে মনে করছেন বোর্ড সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার দুপুর দুইটায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসএসসির ফলাফল…
বাংলার ভোর প্রতিবেদক যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। পাশাপাশি শতভাগ ফেল করেছে দু’টি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত ফলাফলে এ চিত্র উঠে এসেছে। এবার শতভাগ পাস করেছে ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবার ২ হাজার ৫৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ৩৮ হাজার ৮৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৫টির সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে যশোর বোর্ডে কমেছে শতভাগ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। গত বছর শতভাগ পাস করেছিল ৪২২টি স্কুলের…