Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মাদক চোরাকারবারি ও সেবনকারীদের লাগাম টেনে ধরতে জেলা প্রশাসন এবার কঠোর পদক্ষেপের কথা ভাবছে। মাদকের উদ্বেগজনক বিস্তার রোধে সন্দেহভাজন ব্যক্তিদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের পরিকল্পনা করছে জেলা প্রশাসন। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এ সব কথা জানান। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম সভায় বলেন, যশোরে মাদকের বিস্তার তুলনামূলক হারে বেড়েছে। এর মোকাবিলায় পুলিশ প্রশাসনসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কঠোর অবস্থানে যেতে হবে। তিনি আরও বলেন, প্রয়োজনে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে ডোপ টেস্টের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে তারা মাদক সেবনকারী কিনা। যদি কেউ মাদক সেবন করে থাকেন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগাঁ বাসস্ট্যান্ড এলাকা থেকে ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বারসহ ৩ স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোর রাতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহলদল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আতা এলাহি জীবন (৩৫), গাজীপুরের কাশিমপুরের আবুল কালাম আজাদ (৪৬) এবং বগুড়ার শেরপুরের রামপ্রসাদ মন্ডল (২৮)। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯৩০ টাকা। প্রেস বিফিং এ ৪৯ বিজিবি জানিয়েছেন, ধলগাঁ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে টহলদল অবস্থান নিলে ওই তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তাদের প্যান্টের পকেট ও মানিব্যাগের ভেতরে বিশেষভাবে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। রবিবার সকাল থেকে বুলডোজার দিয়ে ম্যুরালটি গুড়িয়ে দেওয়ার কাজ চলে। এই স্থানে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণ করা হবে। আজ সোমবার সকাল ১১টায় ভেঙ্গে ফেলা বঙ্গবন্ধু ম্যুরালের জায়গায় ১৪ লাখ টাকা ব্যয়ে এই জুলাই শহীদ স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন করা হবে। যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ম্যুরাল ভাঙার পর স্মৃতিসৌধ এলাকার প্রাচীর ভেঙে রাস্তার সঙ্গে যুক্ত করা হবে। যা যানজট নিরসনে সহায়ক হবে। যশোর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ যৌথভাবে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে (ডিভোর্সি বউ) বিয়ে করার জেরে আশরাফুল (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিয়াজ হোসেন বাপ্পী (২৮) ও রাজীব হোসেন (১৯) নামে দুজনকে আটক করেছে র‌্যাব-৬। আটককৃত বাপ্পী ষষ্ঠীতলা এলাকার আব্দুল খালেকের ছেলে ও রাজীব হোসেন একই এলাকার আক্তার হোসেনের ছেলে। রবিবার বিকেলে র‌্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মো. রাসেল এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকায় রিয়াজ হোসেন বাপ্পী ও তার সহযোগীরা আশরাফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আশরাফুলকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার স্বাধীনতা হরণ করেছিল। বিএনপি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছে। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। জনগণ যেদিন তার পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার সুযোগ পাবে, সেদিনই আমাদের আন্দোলন শেষ হবে। শনিবার যশোর নগর মহিলা দলের ১ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন। শহরের বারান্দিপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, দীর্ঘ ১৬ বছর আন্দোলনে ফ্যাসিবাদ পতনের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসূল বলেছেন, স্বৈরাচার হাসিনাকে সরাতে এদেশের তরুণ যুবকদের এক মাসের সম্মিলিত আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশ নতুন করে স্বাধীন হয়েছে। সেই নতুন স্বাধীন দেশে কোন চাঁদাবাজ দখলবাজের জায়গা হবে না। শনিবার দুপুর ২টায় যশোরের বাঘারপাড়ায় জামদিয়া ইউনিয়নে মসজিদের ইমাম খতিব ও ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গত ৯ জুলাই মিডফোর্ড হাসপাতাল এলাকায় চাঁদাবাজ নৃশংস ও পৈশাচিক হামলায় ব্যবসায়ী সোহাগ নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সমাজে জোরালো ভূমিকা রাখার জান্য ইমামদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনী এবং সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন মুকুলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত এই দুই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের আয়োজনে শনিবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সম্পাদক মণ্ডলীর সাবেক সদস্য মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ যশোর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সম্মেলন শেষে ২১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। শ্রাবণী রাহা সুরকে সভাপতি ও গাজী সাইফুল ইসলাম ডাবলুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যরা হলেন, সহসভাপতি দীপংকর দাস রতন, মাসুদ পারভেজ মিঠু, নওরোজ আলম খান চপল, কোষাধ্যক্ষ মাহমুদা রিনি, সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাড. প্রশান্ত দেবনাথ, কাজী শাহেদ নেওয়াজ, লক্ষ্মী রাণী বৈদ্য, ললিতা বিশ্বাস ও সন্ধ্যা অধিকারী। সদস্য শুভঙ্কর গুপ্ত, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাজ্জাদুর রহমান খান বিপ্লব, প্রণব দাস, পান্নালাল দে, হাসান হাফিজুর রহমান, অরুণ মজুমদার, সবিতা…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শীর্ষ নেতা সংগঠনের পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টে এ ঘোষণা দেন তারা। প্রথমে বেলা ১১টার দিকে উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক জান্নাতুল নাঈম নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে পদত্যাগপত্র করেন। এক ঘণ্টা পর সংগঠনের আরেক নেতা, উপজেলা কমিটির সংগঠক তসলিম মিয়া একইভাবে নিজের পদ ছাড়ার ঘোষণা দেন। জান্নাতুল নাঈম তার পদত্যাগপত্রে বলেন, “আমি কখনোই জুলাইকে বিক্রি করবো না, প্রশ্নবিদ্ধ করবো না কিংবা ধ্বংস হতে দেবো না।” তিনি জানান, বর্তমানে সময় ও সম্পূর্ণ মনোযোগ রাজনীতিকে দেয়ার সামর্থ্য তার নেই। তিনি সংগঠনের উপজেলা যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগের পাশাপাশি জানান,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কোতোয়ালি মডেল থানাধীন ষষ্ঠিতলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম বিপুল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। নিহত বিপুল বারান্দি পাড়া ঢাকা রোডের আক্তার হোসেনের ছেলে। জানা গেছে, ছয় মাস আগে বাপ্পির সাথে সুমাইয়ার বিয়ে বিচ্ছেদ হয়। পরবর্তীতে সুমাইয়া বিপুলের সাথে নতুন সংসার শুরু করে। বাপ্পির নেতৃত্বে একদল সন্ত্রাসী সংঘবদ্ধভাবে বিপুলকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় বিপুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। নিহত বিপুলের বাবা আক্তার হোসেন জানান, তার ছেলে ছয় মাস আগে বাপ্পির স্ত্রী সুমাইয়া আক্তারকে বিয়ে করেন। এই বিয়ের পর…

Read More