Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক মো. গোলাম রসুল। তিনি ভাষা শহীদদের স্মরণ করে বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং নৈতিক সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান। যশোর শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, দফতর সম্পাদক নূর আলী নূর মামুন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক…

Read More

প্রেস বিজ্ঞপ্তি ‘হলদে পাখি’র অ্যাক্টিভিটি প্যাকে দেশসেরা হয়েছে যশোর কালেক্টরেট স্কুল। রোববার জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের যশোর কালেক্টরেট স্কুল দল এই কৃতিত্ব অর্জন করে। এদিন বিকেলে রাজধানীতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয় অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। যশোর কালেক্টরেট স্কুল দলের কৃতিত্ব অর্জনকারী তিন শিক্ষার্থী হলো, জুনাইনা আক্তার, অঙ্কনা পাল ও মিনহা রহমান সুপ্ত। বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে রোববার রাজধানীতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয় অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। হলদে পাখি’র অ্যাক্টিভিটি প্যাকে দ্বিতীয় হয়েছে রাজশাহী অঞ্চল এবং তৃতীয় হয়েছে ময়মনসিংহ অঞ্চল। এছাড়াও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পবিত্র রমজান মাসে মাদরাসার এতিম শিক্ষার্থী, আলেমদের সাথে নিয়ে ইফতারের আয়োজন করেছেন নবগঠিত “যশোর বিপ্লবী ছাত্র-জনতা” সংগঠনের সদস্যরা। এই ইফতারে অংশ নেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের সকল স্তরের সদস্যরা। সংগঠনটির উদ্যোগে রোববার যশোর শহরের ধর্মতলা আফনান আল কুরআন একাডেমি মাদরাসায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে দেশের সকল আন্দোলনে শহীদের প্রতি দোয়া কামনা ও দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করা হয়। এই আয়োজনের সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক, মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ন্যায় ও সমতা প্রতিষ্ঠান লক্ষ আমরা কাজ করছি। এই ইফতার মাহফিলের মধ্য দিয়ে আমাদের নবগঠিত কমিটির কার্যক্রম শুরু হলো। ভবিষ্যতে দেশের যেকোনো…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেছেন, আমি মাগুরার উন্নয়নে কাজ করতে চাই। এ জেলায় দুর্নীতি ও চাঁদাবাজের স্থান নেই। যারা এই জেলায় দুর্নীতি ও চাঁদাবাজ সাথে জড়িত থাকবে তাদেরকে প্রতিহত করা হবে। রোববার বিকেল ৪ টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সময়ে জেলার অবকাঠামো উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন। মনোয়ার হোসেন খান বলেন, জেলায় স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতির উন্নয়নে আমি কাজ করবো। আপনারা আমাকে সহযোগিতা করুন আমি যেন পরিচ্ছন্ন মাগুরা গড়ে তুলতে পারি। তিনি আরো বলেন, বাজারে কোথাও অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মজুতদারি বা কারসাজির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।…

Read More

শার্শা সংবাদদাতা আমি প্রতিশ্রুতি দিতে আসিনি, দায়িত্ব নিতে এসেছি। শার্শা উপজেলার দুর্নীতি, বৈষম্য ও অবহেলা দূর করে একটি আদর্শ ও মডেল শার্শা গড়ে তোলাই হবে আমাদের অঙ্গীকার। এভাবেই নিজের প্রত্যয়ের কথা ব্যক্ত করেছেন শার্শা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজীজুর রহমান। রোববার সকালে শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান পদপ্রার্থী মকবুল হুসাইন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি আজীজুর রহমান আরো বলেন, ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই তাদের রাজনীতির মূল লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি নিজেকে জনগণের খাদেম হিসেবে কাজ…

Read More

পাইকগাছা সংবাদদাতা শপথ নিয়ে খুলনা-৬ আসনের এমপি মাওলানা আবুল কালাম আজাদ শুরুতেই পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি রোববার সকালে দলীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমানসহ অন্যান্য ডাক্তার ও কর্মকর্তারা সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় নবনির্বাচিত এমপি নানা সমস্যার মধ্যে চিকিৎসকদের স্বাস্থ্য সেবায় অবদান রাখার আহবান জানান। তিনি হাসপাতালে নিরাপদ পানি, মানসম্মত খাবার ও পরিস্কার-পরিচ্ছন্নতার গুরুত্বারোপ করেন। এ সময় তিনি হাসপাতাল এলাকায় চিকিৎসক ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করে নিজেই পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রমজান উপলক্ষে বাজার তদারকি জোরদার করতে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর। অভিযানে চৌগাছা উপজেলার বাজারে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। অভিযান সূত্রে জানা যায়, চৌগাছা বাজারের সেলিম অ্যাণ্ড আসলাম স্টোরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় বিভিন্ন ধরনের শিশু খাদ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও কোম্পানির পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই বাজারের আলামিন স্টোর ও কাশেম স্টোরকে আইনটির…

Read More

নড়াইল সংবাদদাতা নড়াইল-২ আসনের নবনির্বাচিত সাংসদের উদ্যোগে আধুনিক সদর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। উদ্বোধন শেষে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নির্দেশনায় নির্বাচনি এলাকায় ‘ক্লিন নড়াইল’ গড়ার লক্ষ্যে মাসব্যাপ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর অংশ হিসেবে নড়াইল জেলা আধুনিক সদর হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হলো। তিনি আরও জানান, পৌরসভাসহ বিভিন্ন এলাকায় ধুলাবালি ও ময়লা-আবর্জনা পরিস্কারে স্বেচ্ছাসেবক দল কাজ করছে। যশোর-নড়াইল মহাসড়কেও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলমান থাকবে। এ সময়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দেয়ালিকাকে সাহিত্যের আয়না বলা হয়। যে অঞ্চলে দেয়ালিকার প্রকাশনা বেশি, সে অঞ্চলে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা বেশি হয়। স্কুল ও কলেজের শিক্ষার্থীরা দেয়ালিকার সাহিত্য চর্চা করে তার জন্য আমাদের এখনই সজাগ হতে হবে। নতুবা আগামী প্রজন্ম শিল্প সাহিত্য সংস্কৃত থেকে দূর চলে যাবে। ২১ ফেব্রুয়ারি দুপুরে যশোর ইন্সটিটিউটে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) প্রকাশিত ‘স্বরবর্ণ’ প্রদশনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কবি অরুণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, কবি ড. শাহনাজ পারভীন, চিত্রশিল্পী কৃষি গৌতম। শুভেচ্ছা বক্তব্য…

Read More

সুমন ব্রহ্ম, ডুমুরিয়া ডুমুরিয়া উপজেলার ২শ’ ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ‘সোনার তরী’ বিদ্যালয়ে মাত্র ১ জন শিক্ষক দিয়ে দেড় বছর ধরে পাঠদান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট দপ্তর ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৭ সালে উপজেলার মাগুরখালি ইউনিয়নের দুর্গম-এলাকা ‘কোড়াকাটা গুকুরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘সোনার তরী’ সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়। প্রতিষ্ঠাকালীন শিক্ষকরা সকলেই চলে যাওয়ার পর গত ২০২৪ সালের ৩ জুলাই সুজিত কুমার ভদ্র ও নীলা ঢালী ওই স্কুলে যোগদান করেন। আগস্ট মাসে দেশে পট-পরিবর্তনের পর নীলা ঢালী উপজেলা প্রশাসনের সহায়তায় ডেপুটেশনে শহরের কাছাকাছি চলে যান। সেই থেকে গত দেড় বছর ধরে…

Read More