Author: banglarbhore

নহাটা-বাটাজোড় খেয়াঘাটে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর মাগুরা সংবাদদাতা নবগঙ্গা নদীর বুকে প্রতিদিনই চলছে জীবনের লড়াই। মহম্মদপুর উপজেলার নহাটা-বাটাজোড় খেয়াঘাট আজও হাজারো মানুষের নিত্যদিনের একমাত্র ভরসা। মাত্র ৫ টাকায় নদী পার হয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পৌঁছে যাচ্ছেন তাদের গন্তব্যে। তবে সময়ের দাবিতে এখন এলাকাবাসীর একটাই প্রত্যাশা-এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২৫০ বছরের পুরোনো এই খেয়াঘাটে ছোট-বড় মিলিয়ে প্রায় ১২টি নৌকা নিয়মিত চলাচল করছে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মাঝিরা নিরলসভাবে যাত্রী পারাপার করছেন। কচুরিপানায় ভরা নদীপথ, জোয়ার-ভাটা ও নানা প্রতিকূলতা উপেক্ষা করেই তারা মানুষকে নিরাপদে পার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মাদক কারবারের প্রতিবাদ করায় সিহাব চৌধুরী ওরফে গোলাম মোক্তদির নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার দেয়াড়া গ্রামে। সিহাব চৌধুরী দেয়াড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি। জখম সিহাব চৌধুরীর ভাই সুজন চৌধুরী জানান, তাদের এলাকায় দীর্ঘদিন ধরে ইকবাল, মিন্টু, রিয়ন, সম্রাট ও আনোয়ার মাদক কারবার চালিয়ে আসছিলো। তাদের কারণে এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। এলাকায় চুরি-ছিনাইতাইসহ ছোট ছোট অপরাধ সংঘটিত হচ্ছে। এ কারণে মাদক কারবারের প্রতিবাদ করে তার ভাই সিহাব চৌধুরী ওরফে গোলাম মোক্তাদির। এই মাদক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা সড়কের চান্দা আফরা বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির (৪০) নামে এক সেনা সার্জেন্ট নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির চৌগাছা উপজেলার বাড়িয়ালি গ্রামের বাসিন্দা। তিনি চৌগাছা মাঠপাড়া এলাকায় ভাড়া থাকতেন এবং যশোর সেনানিবাসের ২১ ফিল্ডে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহতরা হলেন, যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের রাহুল (১৭), হাসান আলী (৪০) এবং রঘুরামপুর গ্রামের তুহিন (৩০)। স্থানীয় ও স্বজনরা জানান, নিহত হুমায়ুন কবির মোটরসাইকেলযোগে চৌগাছার দিকে যাচ্ছিলেন।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে চুরির অপবাদে গণপিটুনিতে নিহত মানসিক ভারসাম্যহীন মিনারুল কবির শামীম হত্যা মামলার অন্যতম আসামি ইসমাইলকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব ৬। শনিবার বেলা সাড়ে ১১ টায় র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের শংকরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারৃত ইসমাইল যশোর সদর উপজেলার শ্রীকান্তনগরের বাসিন্দা। শনিবার বিকেলে এক বার্তায় র‌্যাব জানায়, নিহত মিনারুল কবির শামীম একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন। গত ১৬ জানুয়ারি রাতে শহরের বলাডাঙ্গা গোবিন্দ মোড় এলাকায় একটি দোকানের সামনে মাচার ওপর তিনি শুয়ে ছিলেন। ওই রাতে দোকানে চুরির ঘটনা ঘটলে দোকানদার ও তার সহযোগিরা তাকে সন্দেহজনক ভাবে মারধর করে। পরে গুরুতর আহত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে কর্মরত সাংবাদিক ও সমমনা রাজনীতিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার সন্ধ্যায় শহরের ওরিয়ন হোটেল মিলনায়তনে যশোর জেলা বিএনপি আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। এ সময় প্রধান অতিথি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে এবং আমার দলকে যেভাবে সমর্থন দিয়েছেন আমি তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা সকলে মিলে যে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের যে আকাক্সক্ষা পোষণ করেছি সেই গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য আমরা আগামীর বাংলাদেশ গড়ার জনগণের এই সরকার যে পথ চলবে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমরা অতীতের মত কোন দলকানা কর্মকর্তা দেখতে চাই না। জনগণের সেবায় নির্ভয়ে দায়িত্ব পালন করার আহবান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিশেষ সুবিধা নেয়ার কোন সুযোগ নেই। শনিবার বেলা সাড়ে ১২ যশোর জেলা প্রশাসক কার্যালয়ের অমিত্রাক্ষার সভাকক্ষে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। প্রতিমন্ত্রী বলেন, জনগণ এখন সমস্যার তালিকা নয়, বাস্তব সমাধান চায়। তাই মাঠ পর্যায়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাদের ভোগান্তির প্রকৃত চিত্র জেনে কার্যকরি পদক্ষেপ…

Read More

মণিরামপুর সংবাদদাতা যথাযথ মর্যাদায় মনিরামপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনটি উপলক্ষে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার রাত ১২টা এক মিনিটে শহীদবেদীতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদ দিবসে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াত, মণিরামপুর প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সমাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শনিবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য গাজী এনামুল হক।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর সদর উপজেলার বিভিন্ন পর্যাযের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যশোর পৌর প্রশাসক রফিকুল হাসান, কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এ সময় উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ১০ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। সেই সাথে দশটি পরিবারের মাঝে ২০ বান্ডেল ঢেউটিন ও ১০ প্যাকেট শুকনো খাবার বিতরণ…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা কোটচাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কোটচাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও প্রভাতফেরির মাধ্যমে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের মিলনায়তন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মুফতি ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি আ. রাজ্জাক, উপজেলা জামায়াতের আমীর মওলানা তাজুল…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঝিকরগাছা বদর উদ্দীন মুসলিম (বিএম) হাই স্কুল মাঠে যশোর-২ (ঝিকরগাছা চৌগাছা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদকে উপজেলা শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান সংবর্ধনার আয়োজন করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদ এমপি কে সংবর্ধনা দেয়া হয়। ঝিকরগাছা উপজেলার ১০ কলেজ, ৩০ মাদ্রাসা এবং ৫০ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণের নেতৃত্বে সকল শিক্ষকদের নিয়ে এ সংর্ধনা দেয়া হয়। সংর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির গোলাম মোর্শেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, জয়নাল আবেদীন, জামায়াতে ইসলামীর নায়েবে…

Read More