বাঘারপাড়া সংবাদদাতা গতকাল বাঘারপাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। এ দিন বিকালে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় অধ্যাপক গোলাম রসুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি শান্তিপূর্ণ ও ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠার কথা বলেন। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত জনসম্পৃক্ততার রাজনীতির পথে এগিয়ে যেতে চায়। জামায়াত বরাবরই অংশগ্রহণমূলক, অবাধ ও…
Author: banglarbhore
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় চাঁদার দাবিতে এক ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে শলুয়া বাজার ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি ফুলসারা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান (৪৭)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই সময় জিয়াউর রহমান মোটরসাইকেলে শলুয়া বাজারের সামনে পৌঁছালে অভিযুক্ত লিটন (৩৫) তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা একজন পথরোধ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা পিস্তল দেখিয়ে ভয়ভীতি দেখায় এবং লোহার রড দিয়ে মারধর করে জিয়াউর রহমানকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মোট আটটি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে খোলাডাঙ্গা তিনরাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানান, দেলুর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বিস্ফোরকদ্রব্য ব্যবহার করে তিনি নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। গত ১৯ মে সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমায় আহত হয় ওই এলাকার সজিব আহমেদ (৭) ও মেয়ে খাদিজা (৫)। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়।…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের রেলস্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ভারতীয় কসমেটিকসসহ এক নারীকে আটক করা হয়েছে। বুধবার সকাল আনুমানিক সময় বেনাপোল-মোংলা গামী একটি ট্রেনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ফুলি বেগম (৪৫)। তিনি যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বিপুল হোসেন। অভিযানে তার কাছ থেকে অবৈধভাবে আমদানি করা ভারতীয় কসমেটিকস সামগ্রি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ডাভ সাবান ৬৪ পিস, দুলহান কালো তেল ২০ পিস, ফিয়ামা সাবান ২০ পিস, সিসা তেল ২০ পিস, ফিয়ামা সাওয়ার জেল ৩৯ পিস ও সনপাপড়ি ৮ পিস। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।…
বাংলার ভোর প্রতিবেদক জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য এ মহাসমাবেশ উপলক্ষে বুধবার বিকাল ৫টায় যশোর জেলা সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আলী সরদারের পরিচালনায় বিরাট মোটরসাইকেল শোডাউন খুলনা পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। জেলা সভাপতি মিয়া মো. আব্দুল হালিম বলেন, “জুলুম নির্যাতন অত্যাচারে অতিষ্ঠ জনগণ বিগত দিনের দখলদার, চাঁদাবাজ গুম খুনের সরকার চায় না”। শুধু নেতার পরিবর্তন করলে হবে না সাথে নীতির সংষ্কার করতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন…
বেনাপোল সংবাদদাতা বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের উপর হামলার সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণের বেনাপোল প্রতিনিধি এবং শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষীকে মোবাইল ফোনে হুমকি প্রদান ও গালিগালাজ করার প্রতিবাদে মানববন্ধন করেছে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। বুধবার বিকেলে বেনাপোল কাস্টমস হাউজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সাংবাদিকরা। গত ২১ জুন বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রচার হলে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সবুর হোসেন মোবাইল ফোনে সাংবাদিক আইয়ুব হোসেন পক্ষীর উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হুমকিধামকি প্রদান করেন। এ ঘটনায় জীবনের নিরাপত্তার স্বার্থে গত ২১ জুন রাতে বেনাপোল…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় নিরাপদ সড়কের দাবিতে ও সড়ক দুর্ঘটনায় অনার্স শেষ বর্ষের ছাত্রী আফিয়া ইসলাম মৃধার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চৌগাছা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনে অংশ নেন সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকবৃন্দ। এর আগে সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টায় বাসচাপায় নির্মমভাবে প্রাণ হারান চৌগাছা মহিলা কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী আফিয়া ইসলাম মৃধা। তার এই হৃদয়বিদারক মৃত্যু এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি করে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশিদুল ইসলাম রিতম এক পোস্টের মাধ্যমে চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়নের সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে একযোগে মানববন্ধন কর্মসূচির ডাক…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৩২৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৮৯ জন শিক্ষার্থীকে ‘অভ্যন্তরীণ বৃত্তি’ তহবিল থেকে বৃত্তি প্রদান করা হয়েছে এবং বাকি ৩৬ জনকে দ্বিতীয় ধাপে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যবিপ্রবি’র তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন। মঙ্গলবার দুপুর ৩ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে শিক্ষার্থীদের হাতে গত পাঁচ মাসের বৃত্তির ৫০০০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ অর্থ বছরের অভ্যন্তরীণ বৃত্তির খাত থেকে বিভিন্ন বিভাগের প্রাথমিকভাবে ২৮৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫-২৬ অর্থ বছরে ৯৮ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে ৯২ কোটি ৪৩ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে ৬ কোটি ১০ লাখ টাকা আয় ধরা হয়েছে। বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যবিপ্রবি’র তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন। মঙ্গলবার বিকাল ৫ টায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৭তম বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বাজেট উত্থাপন করেন। বাজেট উত্থাপন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে বরাদ্দের বিষয়ে রিজেন্ট বোর্ডের সদস্যরা তাদের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেনারেল হাসপাতালে ওয়ার্ডবয়ের অবহেলায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অক্সিজেন না পেয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন নিহত নারীর পরিবার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০টার পর। একপর্যায়ে স্বজনরা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সামনে বিক্ষোভ করেন। বিশেষভাবে দায়ী করা হয় ওয়ার্ডবয় রেজওয়ানকে। তার শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। মুহূর্তের মধ্যে পালিয়ে যায় অভিযুক্ত রেজওয়ান। পরে ওই ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মৃত জাহানারার ছোট ছেলে যশোর চুরামনকাটির মাহামুদুল হাসান বলেন তার মা হৃদরোগে ভুগছিলেন। মঙ্গলবার আসরের নামাজের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে আনার…