বাংলার ভোর প্রতিবেদক বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে বাঘারপাড়ার বিভিন্ন সমস্যা নিরসন ও নাগরিক সুবিধা সংক্রান্ত বিভিন্ন দাবির কথা তুলে ধরা হয়। এরমধ্যে বাঘারপাড়ায় পৌরপার্ক, গণশৌচাগার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, স্যানিটারি ব্যবস্থার আধুনিকায়ন, পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন, পৌর এলাকার ব্যবসায় নিরাপত্তার জন্য রাস্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, বিভিন্ন ইউনিয়নের সড়ক ও জনদুর্ভোগ সংক্রান্ত সমস্যার সমাধান উল্লেখযোগ্য। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান, বাঘারপাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী ফরহাদ হোসেন জনি ও সোহেল রানা, সদস্য ডাক্তার নজরুল ইসলাম,…
Author: banglarbhore
১৫ আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ যশোর শিক্ষা বোর্ডে ১৩৪ পরীক্ষার্থী পাচ্ছে অতিরিক্ত সময় শেখ জালাল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। এ বছর যশোর বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন। তবে এ বছর যশোর বোর্ডে কমেছে পরীক্ষার্থী, বেড়েছে কেন্দ্রের সংখ্যা। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইলসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ। সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ১৫ আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার…
বাংলার ভোর প্রতিবেদক ৫০ বছর বয়সী চন্দনা রানী বিশ্বাস। তার স্বামী সুব্রত বিশ্বাসকে আট বছর আগে হারানোর পর থেকেই সংগ্রাম করে আসছিলেন। একমাত্র ছেলে পলাশ কুমার বিশ্বাস এবং ছোট মেয়ে প্রিয়াঙ্কা বিশ্বাসকে নিয়ে তার জীবন। কিন্তু পুলিশে কর্মরত ছেলে পলাশের প্রতারণায় দিশেহারা হয়ে পড়েছেন এই বিধবা নারী। হারাতে বসেছেন জীবনের শেষ সম্বলটুকু। চন্দনা রানী বিশ্বাসের অভিযোগ ছেলে পলাশ কুমার তাকে না জানিয়ে যশোরের মণিরামপুর উপজেলার পলাশি গ্রামে গড়ে তোলা একটি একতলা বাড়ি বিক্রি করেছেন, এখন বাড়ি ছেড়ে দেয়ার জন্য চাপও দিচ্ছেন। এই বাড়িটিই তার একমাত্র সম্বল। অন্যদিকে ছেলে পলাশ কুমার বিশ্বাস জানিয়েছেন, টাকার প্রয়োজনে নিজের নামে থাকা জমিসহ বাড়ি তিনি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, পার্থেনিয়াম নিয়ে রাষ্ট্রীয়ভাবে ব্যাপক গবেষনার প্রয়োজন। আতংকিত না হয়ে সঠিক পদ্ধতিতে এর নিধন কার্যক্রম চালাতে হবে। সেইসাথে নিজে ও অপরকে সচেতন করতে হবে। ক্ষতিকর গুল্ম জাতীয় উদ্ভিদ পার্থেনিয়াম নিধন ও উদ্বুদ্ধকরণ কৃষক সমাবেশে এসব কথা বলেন তিনি। ইয়াহান সামাজিক সংঘের উদ্যােগে সদর উপজেলার হাশিমপুরে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা প্রশাসক বলেন, পার্থেনিয়ামের ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে। এখন সাধারণ মানুষের সতর্কতা প্রয়োজন। যাতে সম্মিলিতভাবে একে রোধ করা যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন বলেন, পার্থেনিয়াম শুধু পরিবেশের ক্ষতি করে না। মানুষ ও পশুর মৃত্যুর কারণও।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দীনকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার আদালতে জামিন চেয়ে আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত জসিম উদ্দীন বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি। তিনি বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড সাদিপুর গ্রামের বাসিন্দা। এদিকে ধর্ষণ মামলায় জসিম কারাগারে যাওয়ায় তার পদ স্থগিত করেছে কৃষকদল। আজ মঙ্গলবার সংগঠনের যশোর জেলা শাখার আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৫ এপ্রিল যশোর কোতোয়ালি মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন যশোর পৌরসভার শংকরপুর ইসহাক সড়কের বাসিন্দা ওই ভুক্তভোগী নারী। মামলার এজাহার সূত্রে জানা যায়,…
শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও সাতজন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার শার্শা-কাশিপুর সড়কের বটতলার রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজিম শার্শার বন মান্দারতলা গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন পারভীনা (৪৮), সাথী (৩২), খায়রুননেসা (৫৫), ডলি (৩৮) ও সুফিয়া খাতুনসহ আরও দুজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাকশিয়া বাজার থেকে যাত্রী নিয়ে কাশিপুর যাচ্ছিল একটি ইজিবাইক। বিপরীত দিক থেকে আসা ট্রাকটির (ঢাকা মেট্রো-ট ১৪-৯৫৫৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করেন।…
বাংলার ভোর প্রতিবেদক ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই স্লোগানকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে এই ফল উৎসবের উদ্বোধন করা হয়। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলায় বিভিন্ন জাতের দেশি ফলের সমারোহ দেখা যায়। আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত নতুন নতুন প্রজাতির ফলও স্থান পেয়েছে মেলায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তার বক্তব্যে তিনি দেশি ফল উৎপাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডলারের বিনিময়ে বিদেশ থেকে ফল আমদানি না করে দেশের উর্বর মাটিতে নানা জাতের দেশি-বিদেশি ফল উৎপাদন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেছেন, পার্থেনিয়াম নিয়ে রাষ্ট্রীয়ভাবে ব্যাপক গবেষণার প্রয়োজন। আতংকিত না হয়ে সঠিক পদ্ধতিতে এর নিধন কার্যক্রম চালাতে হবে। সেই সাথে নিজে ও অপরকে সচেতন করতে হবে। ক্ষতিকর গুল্ম জাতীয় উদ্ভিদ পার্থেনিয়াম নিধন ও উদ্বুদ্ধকরণ কৃষক সমাবেশে এসব কথা বলেন তিনি। ইয়াহান সামাজিক সংঘের উদ্যোগে মঙ্গলবার সদর উপজেলার হাশিমপুরে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা প্রশাসক বলেন, পার্থেনিয়ামের ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে। এখন সাধারণ মানুষের সতর্কতা প্রয়োজন। যাতে সম্মিলিতভাবে একে রোধ করা যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন বলেন, পার্থেনিয়াম শুধু পরিবেশের ক্ষতি করে না। মানুষ ও…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেন ডলার ওরফে ডুইংকে (৩৫) গ্রেফতার করেছে। ডলার কোতোয়ালি মডেল থানাধীন ষষ্ঠীতলা পাড়ার বাসিন্দা। তিনি ২৪টি মামলার পলাতক আসামি এবং তার বিরুদ্ধে ৫টি গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সোমবার (২৩ জুন) রাত সোয়া ১০টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১টি হত্যা, ৬টি অস্ত্র, ৬টি বিস্ফোরক, ৮টি মাদক এবং ২টি দ্রুত বিচার আইনসহ মোট ২৪টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ৫টি জিআর (জেনারেল রেজিস্ট্রার) গ্রেফতারি পরোয়ানা বিচারাধীন ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি)…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে অভয়নগরের তরিকুল হত্যা মামলার আসামী পল্লব বিশ্বাসকে(২৭) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ২৩ জুন (সোমবার) রাতে মণিরামপুরের সুজাতপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সুজাতপুর গ্রামের বাসিন্দা। আসামীর বিরুদ্ধে অস্ত্র-খুন-মাদকসহ থানায় পাঁচটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে তিনিী অভয়নগর থানার তরিকুল হত্যা মামলায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।