Author: banglarbhore

বাংলার ভোর ডেস্ক ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে পরিচালিত অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তিনি বলেন, ‘ইরানে হামলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে বি-২ বোমারু বিমান স্থানীয় সময় শুক্রবার উড্ডয়ন করে। ১৮ ঘণ্টা ফ্লাই শেষে সেটি লক্ষ্যস্থানে আঘাত হানে।’ রোববার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান কেইন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কেইন জানান- যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক শাখা পরিকল্পিত ও সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে। ইরানে হামলা চালানোর সময় দেশটির প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিরোধ আসেনি বলে উল্লেখ করেন জেনারেল কেইন। তিনি বলেন, ‘ইরানের প্রতিরক্ষা বাহিনী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শিক্ষাবোর্ডে আগামি ২৬ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি বাংলা প্রথম পত্র স্থগিত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেক) বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। বাংলা প্রথমপত্রের প্রশ্ন অনিয়ম ও চুরি হয়েছে এমন শিরোনামে বিজ্ঞপ্তি কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এসব বিভ্রান্তিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। রোববার বিকেলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান। এই ঘটনায় বোর্ড কর্তৃপক্ষ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যশোর কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বোর্ড সংশ্লিষ্টরা জানান, সারাদেশের ন্যায় যশোর শিক্ষাবোর্ডের আগামী ২৬ জুন এইসএসসি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে যশোরে উদযাপিত হয়েছে ২১তম বিশ্ব সংগীত দিবস। এ উপলক্ষে রোববার বিকেল সাড়ে পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে এ আয়োজন দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানে শিল্পীরা হারমোনিয়াম, তবলা, নাল, অক্টোপ্যাড, কীবোর্ড, বেজগীটার, লীডগীটার এবং নেম-সোটসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সহযোগিতায় বিভিন্ন ধরণের গান পরিবেশন করেন। এই আয়োজনের মধ্য দিয়ে যশোরের সংগীতপ্রেমীরা একটি আনন্দঘন সন্ধ্যা উপভোগ করেন এবং বিশ্ব সংগীত দিবসের মহিমা নতুন করে উপলব্ধি করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, বিশ্ব সংগীত দিবস এভাবে পালন করা হয়, আমার চাকরি জীবনে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দেশের ১০ অঞ্চলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি কার্যক্রমের ১৭ শিক্ষার্থীকে ‘নীল কমল অ্যাওয়ার্ড’ দিয়েছে বাংলাদেশ গার্ল গাইডস। এর মধ্যে ছয়জনই যশোরের তিন শিক্ষাপ্রতিষ্ঠানের। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোববার বিকেলে রাজধানীর বেইলি রোডের গাইড অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের মধ্যে ছয়জন রাজধানী অঞ্চলের, ছয়জন খুলনা অঞ্চলের, একজন ময়মনসিংহ অঞ্চলের ও চারজন রাজশাহী অঞ্চলের। খুলনা অঞ্চল থেকে অ্যাওয়ার্ড বিজয়ীরা হলো, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাসনিম মাহবুব, যশোর কালেক্টরেট স্কুলের অঙ্কনা পাল, মিনহা রহমান সুপ্ত ও জুনাইনা আক্তার এবং মধুসূদন তারা প্রসন্ন বালিকা বিদ্যালয়ের শাইলা আক্তার বৃষ্টি ও পিহু মাহমুদ।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর নার্সিং এণ্ড মিডওয়াইফারি কলেজের উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষার্থীদের নবীণবরণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় কলেজ চত্বরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর নার্সিং এণ্ড মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ আর্জিনা খাতুন। বক্তব্য রাখেন, নার্সিং ইন্সট্রাক্টর রেহেনা আক্তার, সরমিন সুলতানা পারভীন, স্বপ্না বিশ্বাস, লীনা নাসরিন। এ সময় উপস্থিত ছিলেন, নার্সিং ইন্সট্রাক্টর ফয়জুন নেছা, রেহেনা আক্তার, মনিরা খাতুন, মোস্তাকিন নেছা, রোকেয়া খাতুন প্রমুখ। বক্তারা নবাগত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা ও পেশাগত জীবনের সাফল্য কামনা করেন। নতুন শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা খাতে নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়ায় থানা পুলিশ অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা উত্তরপাড়া বিলের একটি মাছের ঘেরের ভেঁড়ির ওপর থেকে মরদেহটি উদ্ধার হয়। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, উপজেলার বান্দা উত্তারপাড়া বিলে একটি মাছের ঘেরের ভেঁড়ির ওপর থেকে একজন মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই মাছের ঘেরের মালিক অসিত বিশ্বাস। রোববার দুপুরে তিনি সেখানে ঘাস কাটতে গেলে মরদেহটি দেখতে পান। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্টে দেখা গেছে, তার পরনে ছিল-সালোয়ার কামিজ। বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে। তার একটি পায়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, নদী হত্যা করে পাড়ের সৌন্দর্য বর্ধন অযৌক্তিক। বরং নদীর গতিপথ স্বাভাবিক রাখতে পারলেই সেটি প্রাকৃতিক সৌন্দর্য্যে রূপান্তর হতো। রোববার (২২ জুন) জেলা প্রশাসকের কার্যলয়ে মাসিক নদী রক্ষা কমিটির সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন,  যদি নদী বেঁচে না থাকে তাহলে নদীর পাড়ে সুন্দর পার্ক দিয়ে কী হবে।  সবার আগে নদীর প্রাণ ফিরিয়ে আনতে হবে। এজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। এ সময় নদীতে দূষণকারী সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নদী রক্ষা কমিটির সভায় পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক ইমদাদুল হক…

Read More

বাংলার ভোর ডেস্ক ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পৃথক হামলা চালিয়েছে। যা অনেকটা অবাক করেছে ইসরায়েলকে। হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এটি একটি বিরল ঘটনা, যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্তসংলগ্ন বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি দুইতলা বাড়ি বিধ্বস্ত হয়। জরুরি উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে, জানালা ও দরজা উড়ে গেছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আডম (এমডিএ) জানিয়েছে, তারা ধ্বংসস্তূপের ভেতর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘জীবনের জন্য সঙ্গীত, স্বাধীনতার জন্য সঙ্গীত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বিশ্ব সঙ্গীত দিবস’ উদযাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ যশোর মিলনায়তনে (বিডি হল) বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ মধুমতি অঞ্চল এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। এর আগে সংগঠনটি বিকেল ৫টায় তাদের রেলরোডস্থ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রায় অংশ নেন, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ মধুমতি অঞ্চল যশোরের সভাপতি হারুন অর রশীদ, সহসভাপতি অ্যাড. বাসুদেব বিশ্বাস, অনুপম দাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, সদস্য আমিন মাহমুদ বাবু, সদস্য তরিকুল ইসলাম তারু, মাইকেল সঙ্গীত একাডেমির অধ্যক্ষ অখিল বিশ্বাস প্রমুখ। বাংলাদেশ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলায় পিতাকে হত্যা মামলার পলাতক আসামি রমিম ইসলামকে (২৩) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পিবিআই যশোরের সদস্যরা। একই সাথে হত্যায় ব্যবহৃত চাপাতিও উদ্ধার করা হয়েছে। গত ৭ মার্চ ভোরে চৌগাছার পাতিবিলা গ্রামের শরিফুল ইসলাম (৪১) তার ঘরে ঘুমন্ত অবস্থায় চাপাতির কোপে নিহত হন। তার স্ত্রী হাছিনা খাতুন সেহরির সময় ঘুম থেকে উঠে বাইরে গেলে, এ সুযোগে পূর্বের সংসারের বেকার ও নেশাগ্রস্ত ছেলে রমিম ইসলাম তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর হাছিনা খাতুন বাদী হয়ে চৌগাছা থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই যশোর। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ জুন ি কেলে…

Read More