Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে অভয়নগরের তরিকুল হত্যা মামলার আসামী পল্লব বিশ্বাসকে(২৭) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ২৩ জুন (সোমবার) রাতে মণিরামপুরের সুজাতপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সুজাতপুর গ্রামের বাসিন্দা। আসামীর বিরুদ্ধে অস্ত্র-খুন-মাদকসহ থানায় পাঁচটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে তিনিী অভয়নগর থানার তরিকুল হত্যা মামলায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

Read More

শার্শা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা থেকে স্বামীর সঙ্গে রওনা হয়ে বেনাপোল বাজারে  গিয়ে  নিখোঁজ হয়েছেন রোজিনা বেগম (২৭) নামের এক গৃহবধূ। ঘটনার পেছনে প্রেমের সম্পর্ক ও পরিকল্পিত প্ররোচনার অভিযোগ তুলেছে তার পরিবার। নিখোঁজ রোজিনা ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের বাসিন্দা। তার বাবার বাড়ি শার্শা উপজেলার শাখারীপোতা গ্রামে। পারিবারিক কলহের জেরে গত সোমবার (২৩ জুন) সকালে স্বামী ইমামুল হোসেন তাকে বাবার বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে বাসা থেকে বের হন। অভিযোগ রয়েছে, বেনাপোল পৌঁছে স্ত্রীকে রেখে চলে আসেন ইমামুল। এরপর থেকে পরিবার আত্মীয়-স্বজন, হাসপাতাল ও থানায় খোঁজ করেও তার কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় রোজিনার বড় বোন শিল্পী খাতুন বেনাপোল পোর্ট থানায় একটি…

Read More

বাংলার ভোর ডেস্ক ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিবাদে মার্কিনি স্থাপনায় হামলার হুশিয়ারি দিয়েছিল ইরান। তারই ফলশ্রুতিতে মধ্যপ্রাচে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে এ হামলায় স্থানীয় জনগণকে ভীত না হওয়ার আহবান জানিয়ে ইরান বলেছে। এ হামলা কাতার বা ইরাকী জনগণের উপর নয়। এ হামলা জায়নবাদী ইসরায়েলি বন্ধুদের বিপক্ষে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইরাক ও কাতারের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ‘ভ্রাতৃপ্রতিম’ কাতারের বিরুদ্ধে এ হামলা নয়’: ইরান কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান বলেছে, এই হামলা ভ্রাতৃপ্রতিম কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয়। আবাসিক এলাকা থেকে…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোর জেলার মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের বুকে, হরিহর নদের তীরে অবস্থিত রঘুনাথপুর মহাশ্মশান। এই পূণ্যভূমিতে প্রতি বছর আষাঢ় মাসের ৮ তারিখে বসে ‘মোহন্ততলার মেলা’ এক অসাধারণ মিলনমেলা। প্রায় দেড়শ বছরের পুরোনো এই মেলা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের নয়, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের এক মিলনক্ষেত্র। মানুষের সঙ্গে মানুষের এই দুর্লভ মিলনকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেন তার অমর পঙ্ক্তিমালায় গেঁথে রেখেছেন “দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে/এই ভারতের মহামানবের সাগরতীরে।” সোমবার দুপুরে রঘুনাথপুর মহাশ্মশানে প্রবেশ পথেই দেখা যায় জোড়া মূর্তির মাতৃ স্মৃতি মন্দির। মন্দিরের ভেতরের দেয়ালে সারি সারি শিবশঙ্কর, মহর্ষি বাল্মীকি, দেবব্যাস, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ২৩ জুন ঐতিহাসিক ‘পলাশী দিবস ‘ উপলক্ষে যশোরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জীবন তরী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর আয়োজন করে। ‘আর নয় রক্ত ঝরার দিন আর নয় কোন পলাশী.. স্লোগানকে ধারণ করেই এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন যশোর সংস্কৃতি কেন্দ্রের প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল। প্রধান আলোচক ছিলেন যশোর সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন আয়োজক সংগঠন জীবন তরীর সাহিত্য সাংস্কৃতিক সংসদ যশোরের প্রধান উপদেষ্টা ও শহর জামায়াত ইসলামের আমির অধ্যাপক মোহাম্মদ শামসুজ্জামান। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দেশের ৫২৭টি স্থানে ভার্চ্যুয়ালে কাব কার্নিভালের উদ্বোধন করা হয় সোমবার। উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। এরই অংশ হিসেবে যশোরেও এটির উদ্বোধন করা হয়। মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস যশোর জেলার সহসভাপতি আব্দুর রহমান, সম্পাদক রবিউল ইসলাম, সদর উপজেলা কমিশনার একেএম নাজমুল ইসলাম, সম্পাদক নজরুল ইসলাম বুলবুল, প্রিপারেকটরী স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে নিখোঁজের ১৮ ঘন্টা পর ওমর আলী (৫৮) নামে এক ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে মজুমদার ওয়েল মিলের পেছনে তার নিজের মাছের ঘের থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওমর আলী চেঙ্গুটিয়া গ্রামের বুড়োর দোকান সংলগ্ন মৃত মোসলেম গাজীর ছেলে। তবে তিনি মৃগী রোগী ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ওমর আলীর স্ত্রী মর্জিনা বেগম বলেন, ‘রোববার বিকেলে নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হন আমার স্বামী। সন্ধ্যার পর বাড়ি ফিরে না আসলে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করা হয়। সোমবার সকালে নিজেদের মাছের ঘেরে গিয়ে দেখা যায় তার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়কে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিজয় রেলগেট তেতুলতলা এলাকার ফখরে আলমের ছেলে। সোমবার তাকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলার মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, গত বছরের ৪ আগস্ট বিকেল ৫টা থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে যশোর শহরের লালদীঘি এলাকায় বিএনপির জেলা কার্যালয়ে ভয়াবহ হামলা চালানো হয়। হামলাকারীরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন সামগ্রি পুড়ে যায়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাপায় এক কলেজছাত্রী নিহত ও তার পিতা আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে চৌগাছা উপজেলার কপোতাক্ষ ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফিয়া খাতুন (২৩) চৌগাছার মৃধাপাড়া মহিলা মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্রী। আহত হয়েছেন আফিয়ার পিতা মহিদুল ইসলাম। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, সোমবার সকাল ৯টার দিকে আফিয়ার পিতা মহিদুল ইসলাম মেয়েকে নিয়ে কলেজ থেকে মোটরসাইকেলে করে বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কপোতাক্ষ নদের উপরে ব্রিজ পার হলে পিছন থেকে একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। আফিয়া মোটরসাইকেলের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বেসিক ব্যাংক কারওয়ান বাজার শাখার তিন কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রাণী অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন পিবিআইকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু। আসামিরা হলেন, ঢাকার মহাখালীর নিউ ডিওএসচএস এলাকার মেসার্স জয়নব এন্ড জান্নাত ট্রেড কর্পোরেশনের মালিক সদর উদ্দিন চান্দু ও তার স্ত্রী রেশমা সবনাম এবং বেসিক ব্যাংক কারওয়ান বাজার শাখার উপ মহাব্যবস্থাপক এএইচএম মাজুদুর রহমান, শাখা ব্যবস্থাপক আজমিম ও এমডি রেজাউল ইসলাম। মামলার অভিযোগে জানা গেছে,…

Read More