বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলায় পিতাকে হত্যা মামলার পলাতক আসামি রমিম ইসলামকে (২৩) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পিবিআই যশোরের সদস্যরা। একই সাথে হত্যায় ব্যবহৃত চাপাতিও উদ্ধার করা হয়েছে। গত ৭ মার্চ ভোরে চৌগাছার পাতিবিলা গ্রামের শরিফুল ইসলাম (৪১) তার ঘরে ঘুমন্ত অবস্থায় চাপাতির কোপে নিহত হন। তার স্ত্রী হাছিনা খাতুন সেহরির সময় ঘুম থেকে উঠে বাইরে গেলে, এ সুযোগে পূর্বের সংসারের বেকার ও নেশাগ্রস্ত ছেলে রমিম ইসলাম তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর হাছিনা খাতুন বাদী হয়ে চৌগাছা থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই যশোর। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ জুন ি কেলে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার জাল টাকার নোটসহ খালিদ হাসান (১৭) নামে এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে বেনাপোল সীমান্তের আমড়াখালি চেকপোস্টে অভিযান চালিয়ে জাল টাকার চালান উদ্ধার করা হয়। জাল টাকাসহ আটকের চক্রের সদস্য খালিদ হাসান বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বেনাপোল থেকে জাল টাকা সরবরাহকারী চক্রের এক সদস্য বিপুল পরিমাণ জাল টাকা নিয়ে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল একটি ইজিবাইক থেকে সন্দেহভাজন এক যুবককে নামিয়ে তার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরের তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চার সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার বিকালে উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা বলেন, ‘দেশের একটি প্রজন্ম তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিগত ১৫-১৬ বছর যে প্রহসন হয়েছে, একাধিক নির্বাচনের আয়োজন হলেও ভোটাধিকার শব্দটা তাদের কাছে প্রত্নতাত্ত্বিক হয়ে উঠেছে। দ্রুত নির্বাচন অনুষ্ঠানের মধ্যে সেই স্মৃতি ভুলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারা। বক্তরা এ বছরই নির্বাচন চয়। নইলে রাস্তাই চূড়ান্ত জবাবের মঞ্চ ঘোষণার ঘোষনা দেন। অভয়নগর উপজেলা যুবদলের আহ্বায়ক বাকীউজ্জামান রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা শাহ জোবায়ের হোসেন, শেখ আসাদুল্লাহ আসাদ, কামাল ফারাজী, মাহামুদ হোসেন মোগল লিপু,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে নিখোঁজের একদিন পর নাদিয়া ইসলাম নামে ৪ বছরের এক শিশৃুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিদ্দিপাশা আমতলা বাজার এলাকার ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা শিশুটিকে হত্যার পর ডোবায় লাশ ফেলে দেয়া হয়েছে। নিহত নাদিয়া সিদ্দিপাশা আমতলা বাজার এলাকার রাজিব আলীর মেয়ে। অভয়নগর থানার ওসি আব্দুল আলীম জানান, নাদিয়া বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলা করছিলো। আনুমানিক সকাল ১০টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সারাদিন গ্রামের বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এরপর আজ বিকে ৫টার দিকে গ্রামের একটি বাঁশ বাগানের ভিতরের ডোবা থেকে নাদিয়ার লাশ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একাত্তর টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে জন্মদিন উৎসবে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একাত্তর টেলিভিশন দেশের কথা বলুক, জনগণের কথা বলুক। পরিবর্তিত পরিস্থিতিতে একাত্তর টেলিভিশনের নতুন পথ চলাকে তিনি স্বাগত জানান। অতীতে একাত্তর টেলিভিশনের বিতর্কিত নানা কর্মকান্ড তুলে ধরে জেলা প্রশাসক কবিতার পঙক্তি টেনে বলেন, ‘জন্ম হোক যেথা সেথা, কর্ম হোক ভালো।’ প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের যশোর…
বাংলার ভোর প্রতিবেদক প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা এবং প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীর সংকটে যশোর জেলায় টেবিল টেনিস খেলা হারাতে বসেছিলো। টেবিল টেনিসের হারানো সেই ঐতিহ্য পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে দিনব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মশালা ও ‘নতুন প্রতিভার অন্বেষণে’ শীর্ষক এক ট্যালেন্ট হান্ট প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের নাজির শংকরপুর সরকারি শিশু পরিবারে টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান ও টেবিল টেনিস চেয়ারপারসন আবু মমতাজ সাদ উদ্দিন আহমদ। যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার…
বাংলার ভোর প্রতিবেদক পদ্মাসেতু হয়ে ঢাকা-যশোর রুটে সকাল ও সন্ধ্যায় ট্রেন সেবা চালুসহ ৬ দফা দাবি জানিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। শনিবার বিকেলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন যশোর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এলে তার কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তিনি আশ্বাস দেন নতুন কোচ পাওয়া সাপেক্ষে দাবি বিবেচনা করা হবে। এছাড়াও যশোর চেম্বার অব কর্মাসের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেয়া হয়। বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির ৬ দফা দাবি হলো- দ্রুত সময়ের মধ্যে ভোরবেলা ঢাকায় যাওয়ার ও সন্ধ্যায় বাড়ি ফেরার ট্রেনের সময়সূচিসহ নতুন ট্রেন দিতে হবে। পদ্মাসেতু রেলপ্রকল্পের বেনাপোল ঢাকা ও দর্শনা সীমান্ত…
নাভারণ সংবাদদাতা যশোরের শার্শার বেনাপোলগামী আন্তঃনগর ট্রেনের সাতক্ষীরা জেলার সংযোগ স্থল, ঝিকরগাছা উপজেলা ও শার্শা উপজেলার বাণিজ্যিক এলাকা নাভারণ রেল স্টেশনে বিরতি (স্টপেজ) দেয়ার দাবিতে নাভারন রেল স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের সাধারণ মানুষ। এ সময় তারা বেনাপোলগামি বন্ধন এক্সপ্রেস থামিয়ে তাদের দাবি তুলে ধরেন। শনিবার দুপুর দুইটার দিকে রেলস্টেশনে প্রায় ১ ঘণ্টা চলে এ কর্মসূচি। এ সময় মানববন্ধনে অবস্থানকারিরা ব্যানার নিয়ে দুইপাশের প্লাটফর্ম ও রেললাইনের ওপরে অবস্থান করেন। পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে ট্রেনটি বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায়। কর্মসূচিতে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ওয়াসি উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ…
বাংলার ভোর প্রতিবেদক অন্তবর্তী সরকারের হাতে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ না হলে জাতির জন্য মহাদুর্যোগ দেখা দিবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি আজ শনিবার বেলা ১১ টার দিকে যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচন যখনই হোক সেই নির্বাচনকে নিরপেক্ষ করতে হবে। অন্তবর্তী সরকার দেশবাসীর কাছে যে কমিটমেন্ট করেছে; সেদিকে সরকারকে সোজা থাকতে হবে। কোন পাশে ঝুঁকলে হবে। মাঝখানে সরকার জাতির সামনে সংশয় সৃষ্টি করেছিলো। আপনার হাতে নির্বাচন ব্যর্থ হয়ে পড়ে, নিরপেক্ষ না হয়, তাহলে জাতির সামনে বড় দুর্যোগ অপেক্ষা করছে। একটা…
বাংলার ভোর ডেস্ক ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে দাবি করে ইসরায়েল গত সপ্তাহে দেশটির বিরুদ্ধে ব্যাপক হামলা চালায়, যার জবাবে সঙ্গে সঙ্গে তেহরানও পাল্টাহামলা চালায়। ১৩ জুন থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েলি হামলায় অন্তত ২২৪ জন নিহত হওয়ার খবর জানিয়েছেন ইরান, যাদের মধ্যে সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক লোকজন রয়েছে। এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ইতিমধ্যে কমপক্ষে আট হাজার ইসরায়েলি ঘর-বাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে। ইরানের সবশেষ হামলায় শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। তাদের হিসাবে, বিস্ফোরণে অন্তত…