অভয়নগর সংবাদদাতা
নাশকতার মামলায় যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্যাকে (৬০) আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট নওয়াপাড়া হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় ১৬৪ জনের নামসহ অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা হয়।
গত ১০ ডিসেম্বর মামলাটি দায়ের করেন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের বিএনপি নেতা জোবায়ের হোসেন। সেই মামলার এজারহারনামীয় আসামি ছিলেন আব্দুর রউফ মোল্যা।
অভয়নগর থানার ওসি এম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শিরোনাম:
- বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
- যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
- যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
- Content Review 436-332276-ac09eee94721
- যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
- পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
- অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
- যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
