বাংলার ভোর ডেস্ক ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে দাবি করে ইসরায়েল গত সপ্তাহে দেশটির বিরুদ্ধে ব্যাপক হামলা চালায়, যার জবাবে সঙ্গে সঙ্গে তেহরানও পাল্টাহামলা চালায়। ১৩ জুন থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েলি হামলায় অন্তত ২২৪ জন নিহত হওয়ার খবর জানিয়েছেন ইরান, যাদের মধ্যে সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক লোকজন রয়েছে। এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ইতিমধ্যে কমপক্ষে আট হাজার ইসরায়েলি ঘর-বাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে। ইরানের সবশেষ হামলায় শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। তাদের হিসাবে, বিস্ফোরণে অন্তত…
Author: banglarbhore
# নির্বাচন ঘিরে নেতাকর্মীরা চাঙা # রাজপথের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সরগরম # শেষে মুহূর্তে সদরে থাকতে পারে নতুন চমক শেখ জালাল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সামনে রেখে কোমর বেঁধে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। ইতোমধ্যে সারাদেশে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। সেই তালিকায় যশোরের ৬টি আসনের চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে দলটি। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রকাশ্য কর্মসূচিতে জামায়াতের পালে হাওয়া লেগেছে। নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন ভোটের মাঠে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচারণা। ৬টি আসনে চূড়ান্ত প্রার্থীরা হলেন- যশোর-১ (শার্শা) আসনে মাওলানা আজিজুর রহমান, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ডা.…
বাংলার ভোর প্রতিবেদক অবশেষে যশোরে করোনা পরীক্ষা কিট সঙ্কট প্রাথমিকভাবে কেটেছে। র্যাপিড এন্টিজেন পরীক্ষার জন্য দু’হাজার কিট পেয়েছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি রোগীদের পরীক্ষার জন্য এই কিট ব্যবহার করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত। তবে শুক্রবারসহ এরই মধ্যে যশোরে তিনজনের করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার বিকেলে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন সাবিলা খাতুন (৫৫) নামে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এর আগে গত বুধবার দিনগত রাতে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ইউসুফ হোসেন (৪২) মারা যান। মৃত ইউসুফ হোসেন মণিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের বাসিন্দা। একই…
বাংলার ভোর প্রতিবেদক অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল বলেছেন, কারাগার থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা রাতারাতি সম্ভব নয়। তবে কারা কর্তৃপক্ষ মাদক বিস্তার রোধে কঠোরভাবে কাজ করছে এবং এই বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় যশোর কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি জানান, মাদকের সঙ্গে জড়িত জেল পুলিশসহ বন্দিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে মাদকের সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজন জেল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি স্তরে সংস্কারের জন্য কাজ করছে উল্লেখ করে কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘এরই ধারাবাহিকতায় কারাগারে কী কী সংস্কার আনা প্রয়োজন,…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দস বলেছেন, আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। মানবিক বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সকল মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁচড়া ইউনিয়নের উদ্যোগে তপশিডাঙ্গা মাদ্রাসা এক সহযোগী সদস্য সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাস্টার আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বাস, সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী, অধ্যক্ষ আব্দুল ওদুদ, মাস্টার আব্দুর রহিম, ইউনিয়ন আমির মাস্টার ইমরান হোসাইন ফারুক…
বাংলার ভোর প্রতিবেদক সুরবিতান সংগীত একাডেমি, যশোরের আয়োজনে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় শহরের রেল রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে রানা স্মৃতি মঞ্চে আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুরবিতানের সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস। কবিতা আবৃত্তি করেন শাহরিন নিশি, রত্না দে, মৌরাণী বসু, অনুপমা সরকার, উর্মি বোস ও মণিষা গাঙ্গুলি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী শ্রাবণী সুর, আব্দুল আফফান ভিক্টর, সাধন দাস, সানোয়ার আলম খান দুলু, নওরোজ আলম খান চপল, কবিরুল আলম দিপু প্রমুখ। অ্যাড. বাসুদেব বিশ্বাস জানান, আমাদের আজকের অনুষ্ঠানে যারা আবৃত্তি পরিবেশন করেন তারা সকলে কলকাতার অন্যতম আবৃত্তি সংগঠন স্বপ্নকথার শিল্পী স্নাতার শিক্ষার্থী। অনুষ্ঠানে…
বাংলার ভোর প্রতিবেদক বই পড়া অভ্যাস গড়ার লক্ষ্যে যশোরে যাত্রা শুরু করা জনপ্রিয় সাহিত্য সংগঠন ‘সপ্তাহে একটি বই পড়ি’-এর নতুন অফিসের উদ্বোধন এবং সাহিত্য পাঠচক্র আনুষ্ঠানিক সূচনা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের স্টেডিয়াম গ্যালারি মার্কেটে সংগঠনের নতুন অফিসে আয়োজিত অনুষ্ঠান মিলনমেলায় রূপ নেয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ্জাহান কবীরের সভাপতিত্বে এবং পাঠচক্রবন্ধু লিমা খাতুন ও মুরাদ হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা আখতার, বিশেষ অতিথি ছিলেন একই কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কুমার কুন্ডু, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আহসান মোহাম্মদ ইকরামুল কবীর, প্রভাষক আজিজুর রহমান,…
বাংলার ভোর প্রতিবেদক মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৬৪তম মাসিক সাহিত্যসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পৌরপার্কে ‘তির্যক যশোর’ এর কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্যসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি অধ্যাপক সুরাইয়া শরীফ। সংগঠনের সাধারণ সম্পাদক কবি গাজী শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি কবি ও কথাসাহিত্যিক অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন। বিশেষ অতিথি ছিলেন বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোরের সভাপতি কবি আহমদ রাজু, এমএনএস তুর্কী, ঝিকরগাছা সাহিত্য পরিষদের সভাপতি সাইফুদ্দিন সাইফুল। প্রধান আলোচক ছিলেন কবি বকুল হক। মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহসভাপতি কবি রাশিদা আখতার লিলি’র সদ্য প্রয়াত মায়ের রুহের মাগফেরাত…
প্রেস বিজ্ঞপ্তি মানুষ ফাউণ্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বসুন্দিয়া মোড়স্থ সোনালী ব্যাংকের পুরাতন ভবনে সংগঠনের পরিচালক (শিক্ষা ও উন্নয়ন) শিক্ষক সৈয়দ আলী আশরাফের সভাপতিত্বে বক্তব্য রাখেনসংগঠনের চেয়ারম্যান আহমদ রাজু, ব্যবস্থাপনা পরিচালক আরমান পারভেজ, পরিচালক (অর্থ ও প্রশাসন) আব্দুল করিম, পরিচালক (সমাজসেবা) শহিদুল ইসলাম, পরিচালক (নারী ও শিশু) মুক্তা খাতুন, পরিচালক (যোগাযোগ ও তথ্য প্রযুক্তি) মো. আলামিন, পরিচালক (স্বাস্থ্য ও চিকিৎসা) তুহিন হোসেন, নির্বাহী সদস্য সাইফুল আলম, মেহেদী হাসান, আনিছুর রহমান, মামুন হোসেন, আ. আহাদ খান, রিক্তা খাতুন, মেঘনা খাতুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, সৈয়দ এজাজ আহমেদ, আনিছুজ্জামান সোহেল প্রমুখ। বক্তারা দারিদ্রসীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাজারে সবজি ও ডিমের দাম কমেছে। বেড়েছে সোনালী মুরগির দাম। বাজারে ক্রেতাদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। ঈদের দীর্ঘ ছুটির পর থেকে প্রায় ক্রেতাশূন্য বাজার। ব্যবসায়ীরা জানান, ঈদের পর থেকে বাজারে ক্রেতা কম, বিক্রিও কম। শুক্রবার শহরের বড়বাজার হাজী মোহাম্মদ মহসিন (এইচএমএম) রোড কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, কিছু সবজির দাম গত সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। তবে কয়েকদিনে তুলনায় বেড়েছে ঝালের দাম। চারদিন আগেও যে ঝালের দাম ছিল ৪০ টাকা কেজি। বর্তমানে তা ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে। সবজির বাজারের ক্রেতার দেখা কম হওয়ার বিক্রেতারা হতাশ প্রকাশ…