Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় যশোরে বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠন এগিয়ে এলেও যশোরে ছাত্রদলের উদ্যোগ ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার শুরু হওয়া পরীক্ষায়, পরীক্ষার্থীদের সুবিধার্থে যশোরের পরীক্ষা কেন্দ্রে ছাত্রদলের উদ্যোগে এমএম কলেজ, সিটি কলেজ, মহিলা কলেজ, যশোর কলেজ, আব্দুর রাজ্জাক কলেজ, উপশহর কলেজে স্থাপন করা হয় একটি হেল্প ডেস্ক। সেখানে শিক্ষার্থীদের মাঝে শরবত ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। সকাল থেকেই ছাত্রদলের স্বেচ্ছাসেবকরা সেবা কার্যক্রম পরিচালনায় ব্যস্ত ছিলেন। হেল্প ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইামরান, ছাত্রদল নেতা বেনজিন বিশ্বাস, সুমন আহমেদ,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি মুক্তিযোদ্ধা ডা. আব্দুল খালেক লস্করের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই শোকসভার আয়োজন করা হয়। জেলা কৃষক সংগ্রাম সমিতির আয়োজনে বক্তারা বলেন, ‘মুক্তিযোদ্ধা খালেক লস্কর ঐক্যের প্রতীক ছিলেন। নীতির কাছে অবিচল ছিলেন। নিজের আদর্শের প্রতি, নিজের বিশ্বাসের প্রতি, নিজের অবস্থানের প্রতি তার ছিল সততা। তৃণমূল মানুষের জন্য তিনি জীবনভর লড়ে গেছেন। তার এককালের সহযোদ্ধারা দল পরিবর্তন করে বিভিন্ন সরকারের সঙ্গে যোগ দিলেও খালেক লস্কর কখনো তার আদর্শ থেকে একচুল বিচ্যুত হননি। খালেক লস্করের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তরা বলেন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে যশোরে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোর জেলা শিশু একাডেমী কার্যালয় প্রাঙ্গনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতায় ৩ বিভাগে বিভিন্ন স্কুলের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগ, চতুর্থ থেকে সপ্তম শ্রেনী পর্যন্ত ‘খ’ এবং অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ‘গ’ বিভাগ। মাইকেল মধুসূদন দত্তের কবিতা থেকে আবৃত্তি করে তারা। ২৯ জুন জেলা প্রশাসন আয়োজিত কবির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়ে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক বৃহস্পতিবার সকালে আপ বাংলাদেশ-এর যশোর জেলা কমিউনিকেশন টিম জেলা প্রশাসকের সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেন এবং যশোরের জনগণের পক্ষ থেকে ৮ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি পেশ করেন। দাবিগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলো-২০২৪ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে “যশোর গণঅভ্যুত্থান দিবস” হিসেবে সরকারি স্বীকৃতি প্রদান ও বার্ষিক কর্মসূচির আয়োজন, রাজনৈতিক সহিংসতা ও মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ পুনঃচালু, স্থানীয় দুর্নীতির বিরুদ্ধে জনঅভিযোগ কেন্দ্র প্রতিষ্ঠা এবং একটি ইতিহাসভিত্তিক স্মারক জাদুঘর নির্মাণ, বিশেষভাবে সদর হাসপাতালের আধুনিকায়নের ওপরে গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক দাবিগুলোর গুরুত্ব অনুধাবন করে প্রশংসা করেন এবং এ বিষয়ে পরবর্তী আলোচনা…

Read More

বাংলার ভোর ডেস্ক দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শুক্রবার থেকে মহররম মাস গণনা করা হবে। এ হিসাবে পবিত্র আশুরা পালিত হবে আগামী ৬ জুলাই রোববার। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। এতে দেখা যায় যে, বৃহস্পতিবার…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা বৃহস্পতিবার যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া মাঠপাড়া গ্রামে বিষধর সাপের কামড়ে মা মেয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর মেয়ে সুমাইয়া খাতুন (১১) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ওই গ্রামের ইমদাদুল হকের মেয়ে। বিষধর সাপটি মেরে ফেলা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে বাঁকড়া মাঠপাড়া গ্রামের ইমদাদুল হকের স্ত্রী খাদিজা খাতুন (৩২) এবং তার মেয়ে সুমাইয়া খাতুন (১১)  নিজ ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিলেন। রাতে মা এবং মেয়েকে বিষধর সাপে কামড়ালে ওই রাতেই যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া খাতুন (১১) সকালে মারা যান এবং মা খাদিজা খাতুন (৩২) যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা সদর উপজেলার শিবরামপুর এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। নিহত গৃহবধূর ভাই রিজু শেখ (৩৫) সদর থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, বাদীর বোন মীম খাতুন (২৩) প্রায় ৫ বছর আগে শামীম শেখের (৩২) সঙ্গে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে একটি চার বছরের পুত্র সন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকেই শামীম শেখ ও তার পরিবার যৌতুকের দাবিতে মীম খাতুনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। নির্যাতনের মাত্রা কমাতে গত ৬ মাস আগে শামীম শেখকে একটি ইজিবাইক কেনার জন্য ১ লাখ টাকা এবং ঘটনার কিছুদিন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে যশোর জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি হয়। কালেক্টরেট চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ ও যুব মহিলা লীগের সাবেক নেত্রীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মিলন (৪০) ও যশোর উপশহর সারথী মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী যুব মহিলা লীগ নেত্রী জুই (৩০)। আহতরা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২) ও যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ (৪৫)। যশোর কোতোয়ালী থানার ওসি আবুল হাসনাত জানান, হতাহতরা একটি প্রাইভেটকারযোগে যশোর শহর থেকে বেনাপোলের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলা আবশ্যিক প্রথম পত্রের মাধ্যমে একযোগে শুরু হবে পরীক্ষা। যশোর শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী কমেছে ৬ হাজার ১৯৪ জন। বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। শিক্ষার্থীদের প্রস্তুতির অভাবে অংশগ্রহণকালী কমেছে বলে ধারণা বোর্ড সংশ্লিষ্টদের। আর অনিয়ম ও নকল বন্ধে ভেন্যু ব্যবস্থা বন্ধ করায় এবার বেড়েছে কেন্দ্রের সংখ্যা। সুষ্ঠু ও নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের সাবিক প্রস্তুতি নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২শ’ গজের ভিতরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইলসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুরা শ্রুতিলেখক ও অতিরিক্ত…

Read More