বাংলার ভোর প্রতিবেদক যশোর সাংস্কৃতিক পরিষদের ঈদ পুনর্মিলনী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদের বিশ্বেস্বর সরকার ঘূর্ণায়মান মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। অতিথি ছিলেন বিএনপি নেতা অ্যাড. মোহাম্মদ ইসহক, জেলা কৃষক দলের আহবায়ক অধ্যক্ষ মকবুল হোসেন, জেলা বিএনপির সাবেক নেতা আক্তারুজ্জামান বাদশা প্রমুখ। যশোর সাংস্কৃতিক পরিষদের সভাপতি ফকরুল আলম এনোনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংস্কৃতিক কর্মীদের উপর নানা রকম নিপীড়ন চালিয়েছে। তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করা…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় প্রদর্শিত প্রযুক্তির মাধ্যমে কৃষকরা উপকৃত হবে। উৎপাদনশীলতা বাড়বে তেমনি টেকসই কৃষি বিষয়ক কার্যক্রম নিশ্চিত হবে। তিনি আরও বলেন, প্রযুক্তি ব্যবহার করে কৃষি ব্যবস্থাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রস্তুত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা…
বাংলার ভোর প্রতিবেদক মৎস্যজাত রেডি টু ইট পণ্যের বাজার সম্প্রসারণ হচ্ছে। বেড়েছে ফাস্ট ফুডের বিকল্প হিসেবে মাছের তৈরি হরেক পদের খাবারের চাহিদা। হোটেল, রেস্টরেন্টু ও কফিশপে ফিস বল, ফিস কাটলেট, ফিস রোল, ফিস সিঙ্গাড়া, ফিস বারবিকিউ, ফিস মম, ফিস ডোনাট, ফিস পাকুড়া, ফিশ বার্বিকিউ, ফিশ সামুচা’র চাহিদা বাড়ছে। এসব খাবার তৈরি ও বিক্রি করে লাভবান হচ্ছেন উদ্যোক্তারা। নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদানে কাজ করছে ৬টি বেসরকারি উন্নয়ন সংস্থা। বাংলাদেশ পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) মাইক্রোইন্টারপ্রেরাইস ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় ‘রেডি টু ইট’ উদ্যোক্তা প্রশিক্ষণের আয়োজন করে। শনিবার যশোরে রুরাল রিকন্সট্রাকশন ফাউণ্ডেশন (আরআরএফ) প্রধান…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ‘নাগরিকতা’ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে যশোর শহরের বাঁচতে শেখা মিলনায়তনে প্রকল্প’র জেলা পর্যায়ের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপ-পরিচালক খোন্দকার জাহাঙ্গীর হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন ও জেলা সমাজসেবা অফিসের রেজিস্ট্রার আব্দুল কাদের। প্রসঙ্গত, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিশেষত নারী, যুব-কিশোরী, আদিবাসী, হিজরা ও প্রতিবন্ধীদের জন্য সরকারী বিভিন্ন ধরনের সুয়োগ সুবিধা ও রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইউনিয়ন নারী ফোরাম গঠনের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত নারীদের অধিকার ও সেবা…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘এখন সময় ঐক্যের, বিভেদের নয়। যে জনগণ আমাদের উপর আস্থা রেখেছে, তার প্রতিদান আমাদের দিতেই হবে। যে লোকটা বছরের পর বছর ধরে নির্যাতিত হয়েছে, কষ্ট করেছেন, সেই লোকটাকে মূল্যায়ন করতে হবে। কোন সুযোগসন্ধানীদের সুযোগ দিবেন না। আজ শনিবার বিকেলে যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যশোর জেলা বিএনপির আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘রাজনীতিতে কর্মীর চাইতে কেউ আপন হতে পারে না। যারা কর্মীদের মূল্যায়ন করে তারা; জনগণের নেতা হতে পারে না। আমাদের ভেতর নেতৃত্বের…
# চরমোনাই ও জামায়াত আমিরের শোক বাংলার ভোর প্রতিবেদক রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মহাসমাবেশে অংশ নিতে যাওয়ার পথে মুন্সীগঞ্জের শ্রীনগরে পাঁচজন নিহত হয়েছেন। যশোর থেকে যাওয়া নেতাকর্মীদের বহন করা একটি বাস শুক্রবার রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ৫জন নিহত ও বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। নিহত পাঁচজনের বাড়িই যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এতে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। তাদের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র ইউনিয়নে। স্বজনেরা জানান, সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের…
♦ রাত দুইটার পরে বারবার ফোন পেয়ে বাড়ি থেকে বের হন মিলন : ভাই ♦ গভীর রাতে দড়াটানায় চা পান করতে গিয়েছিল জুঁই : স্বামী বাংলার ভোর প্রতিবেদক বুধবার দিবাগত রাত দুইটার পরে বার বার ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান মাসুদুর রহমান মিলন। একই সময়ে শহরের দড়াটানায় চা পান করতে যান আরিফিন আক্তার জুঁই। ভোর সাড়ে ৩টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় প্রাণ হারান প্রাইভেটে থাকা মিলন ও জুঁই। এতে আহত হন আরও দুইজন। দুই পরিবারের ভাষ্যে এমন তথ্য পাওয়া গেছে। প্রশ্ন উঠেছে, মাসুদুর রহমান মিলনের সঙ্গে আরিফিন আক্তার জুঁইয়ের সম্পর্ক কি ছিল?…
নিজস্ব প্রতিবেদক রামপাল থেকে বিদ্যুৎ যশোর কেন্দ্রে আনার নামে ভূমি অধিগ্রহণ না করে বা ভূমির মালিকদের কোন প্রকার নোটিশ না দিয়ে বেলেঘাটা (মেডিকেল কলেজ পাড়ায়) ঠিকাদারী প্রতিষ্ঠান জবরদখল কাজ করতে যাচ্ছে। যা ভূমির মালিক ও এলাকাবাসীদের ক্ষুব্ধ করে তুলেছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন তার ও বিদ্যুৎ যে জমির উপর দিয়ে যাবে সেখানে বসতবাড়ি করা অসম্ভব ও ঝুঁকিপূর্ণ। পিলারগুলোও অপরিকল্পিতভাবে পোতার উদ্যোগ নিয়ে জমি ব্যবহারের অনুপযোগী করা হচ্ছে। ভূমি মালিকরা এই অনিয়মের প্রতিবাদে গতকাল ২৭ জুন বিকাল ৬ টায় মেডিকেল কলেজপাড়ায় এক সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুস শুকুর। সভায় তরিকুল ইসলামকে আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরের এক ব্যবসায়ীর তিন কোটি টাকা আত্মসাতের মামলায় তিন আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিনব্যাপী ঢাকার বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এ ঘটনার নেপথ্যের কারিগর বনানীর কে ব্লক এলাকার কাজী এম এ মজিদের স্ত্রী ও এ মামলার প্রধান আসামি ফারজানা ইয়াসমিন নিলা পালিয়ে গেছে। গ্রেফতারকৃতরা হলেন, নিলার মেয়ে নন্দিতা মেহজাবিন কথা, ছেলে অনন্ত আরমান কাব্য ও ম্যানেজার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার খালেকের ছেলে মোহাম্মদ উল্লাহ বাবুল। এর আগে, গত ২৪ জুন অভয়নগর নওয়াপাড়ার মৃত শাহ আশরাফের ছেলে ব্যবসায়ী শাহ আলম হোসেন বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটির বাড়েদা গ্রামে লুটপাট ও আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। শুক্রবার বেলা ১২টার দিকে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)- প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুৃমন কুমার রায়ের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করে। ক্ষতিগ্রস্থ ২১টি পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী, শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টির সিনিয়র সহসভাপতি অনুপ কুমার দত্ত, যশোর জেলা শাখার আহবায়ক রণজিত কুমার শীল, দপ্তর সম্পাদক সুজিত দাস, রুপম সরকার, উজ্জল বিশ্বাস, সমর দাস, দেবু বিশ্বাস প্রমুখ। জানা যায়, গত…