Author: banglarbhore

#নিম্নমানের ইটে রাস্তা করতে গিয়ে বাধার মুখে ইউপি সদস্য বাংলার ভোর প্রতিবেদক যশোরের মনিরামপুরে নিম্নমানের ইট দিয়ে কাঁচা রাস্তা সংস্কার করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন এক ইউপি সদস্য। পরে বাধার মুখে তিনি রাস্তার কাজ বন্ধ রেখে শ্রমিক তুলে নিতে বাধ্য হয়েছেন। রোববার সকালে উপজেলার কাশিমনগর ইউনিয়নের ইত্যা মোল্লাপাড়ায় ঘটনাটি ঘটেছে। প্রকল্পের সভাপতি আনিছুর রহমানের দাবি, প্রকল্পের বরাদ্দের প্রথম কিস্তির টাকার মধ্যে ৩৭ শতাংশ পিআইও অফিস কেটে রেখেছে। লস সামলাতে আমি দুই নম্বর ইট দিয়ে কাজ করাচ্ছি। সরেজমিন জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের তৃতীয় কিস্তিতে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের ৩ লাখ ১৩ হাজার টাকা বরাদ্দে…

Read More

বেনাপোল সংবাদদাতা ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে একাধিক হত্যা মামলার আসামি মো. সানোয়ারুজ্জামান যোশেফ (৫২) আটক হয়েছেন। রোববার সকাল ১০টায় আটক হন তিনি। এ সময় তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন। যোশেফ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি ইউপির সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য। জানা গেছে, যোশেফ মেডিকেল ভিসায় বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাচ্ছিলেন। এ সময় তার ডাটাবেজ যাচাই করে একাধিক মামলা পাওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে। বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শক জাকারিয়া হোসেন জানান, যোশেফ ভারতে যাওয়ার সময় তার ডাটাবেজ যাচাইয়ে দেখা যায়, তার নামে একাধিক মামলা রয়েছে। পরে তাকে আটক করা হয়। বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ…

Read More

আশাশুনি সংবাদদাতা সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর চরের কেওড়া বাগান থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। রোববার উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশে কেওড়া বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, স্থানীয়রা খোলপেটুয়া নদীতে কাঁকড়া শিকারের জন্য কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশের কেওড়া বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় বাগানের মধ্যে এক ব্যক্তির ঝুলন্ত পা দেখতে পেয়ে বিষয়টি আশাশুনি থানা পুলিশকে অবহিত করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়ায় কচ্ছপ সংরক্ষণ ও বিক্রির অপরাধে জয় ঢালী (২৩) নামে এক অবৈধ ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পারিচালিত হয়েছে। তিনি উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা মধ্যপাড়া এলাকার বাসিন্দা। রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী এ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বান্দা মধ্যপাড়া এলাকায় নিতাই চন্দ্র ঢালী ও তার ছেলে জয় ঢালী আইনের চোখ ফাঁকি দিয়ে কচ্ছপ সংরক্ষণ ও বিক্রি করে আসছিল। যা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ আইনে গুরুতর অপরাধের সামিল। খবর পেয়ে রোববার দুপুরে ডুমুরিয়া থানা পুলিশের একটি টীম তাদের বাড়িতে অভিযান চালিয়ে ২৭পিচ সন্দ্বি কচ্ছপ উদ্ধারসহ অভিযুক্ত জয় ঢালীকে…

Read More

সাড়াতলা সংবাদদাতা যশোরের শার্শার ডিহি ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ইউনিয়নের পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ডিহি ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান সরদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহম্মেদের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শার সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ। এ সময় কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ এবং ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর যশোরের সহকারী পরিচালকের কার্যালয় যৌথভাবে এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পাট চাষ আঞ্চলিক কেন্দ্রের পরিচালক বোরহান উদ্দীন, চাল ব্যবসায়ী মহব্বত আলী এবং চাষি প্রতিনিধি জাকির হোসেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, পাটচাষিরা পাটের ন্যায্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের সম্মেলন কক্ষ অমিত্রাক্ষরে এই আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যশোরের সম্পদ। এই মৃত্যুদিবস পালনে তার কোনো লাভ বা ক্ষতি নেই। তিনি বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছিলেন। সাহিত্যের প্রতি সব মানুষের অনুরাগ থাকে। মানুষ মহাকবিকে যুগের পর যুগ স্মরণ করে যাবে। প্রথম বারের মত আমরা জেলা প্রশাসনের আয়োজনে মৃত্যুবার্ষিকী পালন করছি। আগামিতে এই ধারা অব্যহত রাখার চেষ্টা করা হবে। অনুষ্ঠানে…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) গত এক বছর (জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫) ১৪৮৯টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই অভিযানে ৪৯২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্র দ্রব্য উদ্ধার করা হয়েছে। তবে, সীমিত জনবল ও লজিস্টিক সাপোর্টের কারণে সীমান্তবর্তী এই জেলায় মাদক নির্মূলে সংস্থাটিকে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। এক বছরের অভিযানে ৪৭৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৫৮টি নিয়মিত মামলা এবং ৩১৬টি মোবাইল কোর্টের মাধ্যমে দায়ের করা হয়েছে। অভিযানকালে উদ্ধার ও জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট ৩৬ হাজার ৫৭১ পিস, গাঁজা ৮৬ হাজার ৫৫৪ কেজি, ফেনসিডিল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ভূমি মালিকদের অবহিত না করেই জোরপূর্বক ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলেঘাটা ভূমিরক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে আজ রোববার দুপুরে যশোর মেডিকেল কলেজপাড়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। সংগ্রাম কমিটির আহবায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে শতাধিক জমির মালিক উপস্থিত ছিলেন। এ সময় সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার গ্রিড অব বাংলাদেশ কোম্পানি সঞ্চালন লাইন স্থাপনের কাজ করছে। যশোর পাওয়ার হাইজে সঞ্চালন লাইনটি প্রবেশের জন্য যশোর মেডিকেল কলেজ সংলগ্ন হরিণার বিলের মধ্য দিয়ে ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক পিলার স্থাপনের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি দোতলা বাড়িতে শুক্রবার গভীর রাতে ঢাকা ডিবি ও যশোর পুলিশের যৌথ অভিযানে তিনজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে দুটি বিদেশি পিস্তল। আটকরা হলেন, বাড়ির মালিক নজরুল ইসলামের জামাই ‘বোমা রিপন’ এবং তার দুই সহযোগী বাপ্পি ও কামরুল। যশোর ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, শুক্রবার রাত ২টা থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত ঘোপ নওয়াপাড়া রোডের নজরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালিত হয়। ঢাকা থেকে আসা স্পেশাল ডিবি টিম এ অভিযান তত্ত্বাবধান করে। অভিযানের পর আটক তিনজনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ডিবি পুলিশের একটি সূত্র জানায়, ১৮ জুন গভীর রাতে ঢাকার…

Read More