Author: banglarbhore

মাগুরা সংবাদদাতা ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সকালে প্রভাতফেরি এবং পরে জেলা অডিটোরিয়ামে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান এবং সিভিল সার্জন ডা. শামীম কবির। অনুষ্ঠানের ভাষা আন্দোলনভিত্তিক গান, আবৃত্তি ও নাট্য পরিবেশন করা হয়। পরবর্তীতে জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন, আবৃতি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে একুশের প্রথম প্রহরে শহরের শহীদ…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখার) আলতাফ হোসেন, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক খান মকসুদুর রহমান, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, দুলাল চন্দ্র বিশ্বাস, শেখ মুসতাফিজুর রহমান, শিক্ষক মোবাশেরুর রহমান, মহব্বত হোসেন, হুমায়ুন কবির, কমলেশ বিশ্বাস প্রমুখ। শহীদ দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে ভাষায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ…

Read More

শ্যামনগর সংবাদদাতা পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে ২২ জন জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাদের ব্যবহৃত দুটি ট্রলার, মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এবং কয়েক মণ শাপলা পাতা মাছ জব্দ করা হয়। বনবিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে মান্দারবাড়িয়া সংলগ্ন নদী হানিফের ট্যাক এলাকায় সন্দেহজনকভাবে মাছ আহরণের সময় জেলেদের আটক করা হয়। সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, জেলেরা অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করছিলেন। অভিযানকালে দুটি ট্রলার থেকে, দড়ি, বড়শি, বরফের বক্সসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি আনুমানিক ৪১০ কেজি শাপলা পাতা মাছও জব্দ…

Read More

 বাংলার ভোর প্রতিবেদক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। রাত ১২টা ১ মিনিটে যশোর এম এম কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। এরপর পর্যায়ক্রমে যশোর জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, দৈনিক বাংলার ভোর পরিবারসহ বিভিন্ন…

Read More

কাজী নূর রমজানে যশোর বাজারে লেবু, শসা, বেগুনের দাম কিছুটা কমেছে। একদিন আগেও যে বেগুনের দাম ছিল ৮০ টাকা কেজি আজকের (শুক্রবার) বাজারে সেটি ৬০ টাকায় নেমে এসেছে। সেই সাথে কমেছে লেবুর দাম। তবে বৃদ্ধি পেয়েছে শসার দাম। শুক্রবার সকালে যশোর শহরের হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজার ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার ঘুরে এসব তথ্য মিলেছে। তবে এ দুই বাজারে পণ্যের দামে তারতম্য লক্ষ্য করা গেছে। বড়বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে সবচেয়ে ভালো মানের বেগুন সর্বোচ্চ ৬০ টাকা, শসা ১২০ টাকা কেজি দরে ও লেবু ৬০ থেকে ৮০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে একই মানের বেগুন ৭০ থেকে ৮০ টাকায়…

Read More

রেহানা ফেরদৌসী যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের জন্য এটি তৃতীয় রমজান। বিধ্বস্ত গাজা শহরের ধ্বংসস্তূপ আর ভেঙে পড়া ভবনের মাঝেও রাস্তায় টাঙানো ছোট ফানুস ও রঙিন বাতির মালা, যা তাদের ক্লান্ত মনে একটুখানি স্বস্তি ও আশার আলো জ্বালিয়েছে। শিবিরের জরাজীর্ণ তাঁবুর ভেতর দেয়ালে ঝুলছে শিশুদের আঁকা কিছু ছবি। ইসলাম ধর্মের পবিত্রতম মাসকে স্বাগত জানাতে সীমিত সামর্থ্যেও ফিলিস্তিনিরা চেষ্টা করছে উৎসবের আবহ ফিরিয়ে আনতে। সীমিত সামর্থ্যে শিশুদের মুখে হাসিটাই বড় কথা। গত দুই বছরের শোক আর বিষণ্নতা থেকে একটু মুক্তি পেতেই এই আয়োজন। গাজায় অন্যবারের তুলনায় এবারের রমজান মাসের বৈশিষ্ট্য হল, এবার পরিস্থিতি তুলনামূলক শান্ত। যদিও এই শান্তি মোটেও নিষ্কণ্টক নয়। এখনও কয়েক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রমজান মাসে সেহেরি ও ইফতারের সময় নিরবচ্চিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে প্রিপেইড মিটারে টাকা রিচার্জের পর গ্রাহক টাকা না পাওয়ার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার বিকেল ৪টায় যশোর সার্কিট হাউস মিলনায়তনে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ওয়েস্ট পাওয়ার জোনের ব্যবস্থাপনা পরিচালক জাকিরুজ্জামান। প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি ও উদযাপন ও এ উপলক্ষে তিন দিনব্যাপি বার্ষিক উৎসব সমাপ্ত হয়েছে। মানবতার জয়গান ও বৈশ্বিক শান্তি কামনা এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবসেবা ও মানবিক উন্নয়নের আহ্বান জানানোর মধ্যে দিয়ে শুক্রবার এ উৎসব সমাপ্ত হয়। যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে বুধবার শুরু হয় তিন দিনব্যাপি এ উৎসব। সমাপনী দিনে এ উপলক্ষে ভোরবেলা মঙ্গলারতি, বৈদিক স্তোত্র পাঠ ও সমবেত প্রার্থনা হয়। এরপর সকাল আটটায় হয় শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ পুজো। এদিন বিকেলে ‘শ্রীমা সারদাদেবীর জীবন ও আদর্শ’ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দজী…

Read More

রামপাল সংবাদদাতা বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপাল নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামের নিজ বাসভবনে এই শুভেচ্ছা জানান ক্লাব নেতৃবৃন্দ। এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ন্যায়, নীতি ও সত্য উন্মোচনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকেরা অবদান রাখছেন। সংগ্রাম করে প্রতিনিয়ত সাংবাদিকরা দেশের কল্যাণে কাজ করেন। সুন্দর একটি বাংলাদেশ বির্নিমাণে সাংবাদিকদের রয়েছে অগ্রণী ভূমিকা। আপনারা এলাকার অপরাধগুলো তুলে ধরবেন কোনো ভয়ভীতি ছাড়া। আমি কথা দিচ্ছি অপরাধী যেই হোক কোন ছাড় নয়।…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা চাঁদকাহন জয় করেছে ঝিনাইদহের কোটচাঁদপুরের ৭ শিক্ষার্থী। তারা সবাই কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক ক্ষেত্রে পরপর দুটি সাফল্য দেখাল ওই স্কুলের ছাত্ররা। যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ন্যাশনাল স্পেস সোসাইটি (এনএসএস) আয়োজিত ২০২৪ সালের ‘লিভিং ইন আ হেলদি স্পেস’ শীর্ষক বৈশ্বিক ডিজাইন প্রতিযোগিতায় নবম গ্রেড (বড় দল) ক্যাটেগরিতে প্রথম স্থান অর্জন করে তাক লাগিয়ে দিয়েছিল ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছয় শিক্ষার্থী। এবার একই প্রতিযোগিতায় অংশ নিয়ে চাঁদে মানুষের বসবাসের উপায় দেখিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাত শিক্ষার্থী হইচই ফেলে দিয়েছে। প্রতিযোগিতায় দশম গ্রেডে অংশ নেয়া ২৫২ দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে তারা।…

Read More