রেহানা ফেরদৌসী যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের জন্য এটি তৃতীয় রমজান। বিধ্বস্ত গাজা শহরের ধ্বংসস্তূপ আর ভেঙে পড়া ভবনের মাঝেও রাস্তায় টাঙানো ছোট ফানুস ও রঙিন বাতির মালা, যা তাদের ক্লান্ত মনে একটুখানি স্বস্তি ও আশার আলো জ্বালিয়েছে। শিবিরের জরাজীর্ণ তাঁবুর ভেতর দেয়ালে ঝুলছে শিশুদের আঁকা কিছু ছবি। ইসলাম ধর্মের পবিত্রতম মাসকে স্বাগত জানাতে সীমিত সামর্থ্যেও ফিলিস্তিনিরা চেষ্টা করছে উৎসবের আবহ ফিরিয়ে আনতে। সীমিত সামর্থ্যে শিশুদের মুখে হাসিটাই বড় কথা। গত দুই বছরের শোক আর বিষণ্নতা থেকে একটু মুক্তি পেতেই এই আয়োজন। গাজায় অন্যবারের তুলনায় এবারের রমজান মাসের বৈশিষ্ট্য হল, এবার পরিস্থিতি তুলনামূলক শান্ত। যদিও এই শান্তি মোটেও নিষ্কণ্টক নয়। এখনও কয়েক…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক রমজান মাসে সেহেরি ও ইফতারের সময় নিরবচ্চিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে প্রিপেইড মিটারে টাকা রিচার্জের পর গ্রাহক টাকা না পাওয়ার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার বিকেল ৪টায় যশোর সার্কিট হাউস মিলনায়তনে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ওয়েস্ট পাওয়ার জোনের ব্যবস্থাপনা পরিচালক জাকিরুজ্জামান। প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি ও উদযাপন ও এ উপলক্ষে তিন দিনব্যাপি বার্ষিক উৎসব সমাপ্ত হয়েছে। মানবতার জয়গান ও বৈশ্বিক শান্তি কামনা এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবসেবা ও মানবিক উন্নয়নের আহ্বান জানানোর মধ্যে দিয়ে শুক্রবার এ উৎসব সমাপ্ত হয়। যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে বুধবার শুরু হয় তিন দিনব্যাপি এ উৎসব। সমাপনী দিনে এ উপলক্ষে ভোরবেলা মঙ্গলারতি, বৈদিক স্তোত্র পাঠ ও সমবেত প্রার্থনা হয়। এরপর সকাল আটটায় হয় শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ পুজো। এদিন বিকেলে ‘শ্রীমা সারদাদেবীর জীবন ও আদর্শ’ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দজী…
রামপাল সংবাদদাতা বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপাল নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামের নিজ বাসভবনে এই শুভেচ্ছা জানান ক্লাব নেতৃবৃন্দ। এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ন্যায়, নীতি ও সত্য উন্মোচনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকেরা অবদান রাখছেন। সংগ্রাম করে প্রতিনিয়ত সাংবাদিকরা দেশের কল্যাণে কাজ করেন। সুন্দর একটি বাংলাদেশ বির্নিমাণে সাংবাদিকদের রয়েছে অগ্রণী ভূমিকা। আপনারা এলাকার অপরাধগুলো তুলে ধরবেন কোনো ভয়ভীতি ছাড়া। আমি কথা দিচ্ছি অপরাধী যেই হোক কোন ছাড় নয়।…
কোটচাঁদপুর সংবাদদাতা চাঁদকাহন জয় করেছে ঝিনাইদহের কোটচাঁদপুরের ৭ শিক্ষার্থী। তারা সবাই কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক ক্ষেত্রে পরপর দুটি সাফল্য দেখাল ওই স্কুলের ছাত্ররা। যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ন্যাশনাল স্পেস সোসাইটি (এনএসএস) আয়োজিত ২০২৪ সালের ‘লিভিং ইন আ হেলদি স্পেস’ শীর্ষক বৈশ্বিক ডিজাইন প্রতিযোগিতায় নবম গ্রেড (বড় দল) ক্যাটেগরিতে প্রথম স্থান অর্জন করে তাক লাগিয়ে দিয়েছিল ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছয় শিক্ষার্থী। এবার একই প্রতিযোগিতায় অংশ নিয়ে চাঁদে মানুষের বসবাসের উপায় দেখিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাত শিক্ষার্থী হইচই ফেলে দিয়েছে। প্রতিযোগিতায় দশম গ্রেডে অংশ নেয়া ২৫২ দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে তারা।…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র মাহে রমজানের প্রথম জুম্মার নামাজ আদায় করেছেন যশোর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। এ সময় তিনি জুম্মার সংক্ষিপ্ত আলোচনায় মসজিদের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। খুতবার পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি রমজানের ফজিলত ও তাৎপর্য তুলে ধরে সংযম, নৈতিকতা, বিনয়ী আচরণ এবং ব্যবসায়ীদের সঠিক পরিমাপে পণ্য বিক্রির আহ্বান জানান। জুম্মার নামাজে তার সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. আবিদুর রহমান, পৌর আমীর আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল আমিন নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আল আমিন নাভারন এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের উপশহর এলাকায় পারিবারিক বিরোধের জেরে নাঈম ইসলাম (২১) নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে উপশহর সি-ব্লক এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহত নাঈম ইসলাম মাগুরা সদর উপজেলার পাল্লা বেলতলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। সে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। নিহত নাঈম ইসলাম উপশহর সি-ব্লকের পারভেজ মাসুদের বাড়িতে ভাড়া থাকতেন । পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে পারিবারিক কলহের জেরে নিজ কক্ষের জানালার গ্রিলের সাথে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নাঈম। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী তাসফিয়া এবং…
শরিফুল ইসলাম যশোর জেলার অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে অবস্থিত ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মসজিদ বাংলাদেশের প্রাচীন ইসলামী স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এই মসজিদটি ভৈরব নদীর তীরে নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। ঐতিহাসিক পটভূমি ইতিহাস থেকে জানা যায়, প্রায় সাড়ে ৫০০ বছর আগে ইসলাম প্রচারক ও তৎকালীন প্রভাবশালী শাসক হজরত পীর খানজাহান আলী (রহ.) এই মসজিদটি নির্মাণ করেন। ধারণা করা হয়, ১৫শ শতকের শেষভাগ বা ১৪৪৫ থেকে ১৪৫৯ খ্রিষ্টাব্দের মধ্যে তাঁর সফরকালে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়। তখন তিনি বাগেরহাট অঞ্চল থেকে ভৈরব নদের তীর ধরে বিভিন্ন এলাকায় ইসলাম প্রচার, রাস্তা, দীঘি ও মসজিদ নির্মাণের কাজ করছিলেন। সেই ধারাবাহিকতায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে আলোচিত বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলার ক্লুলেস রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় সরাসরি জড়িত অন্যতম মূল আসামি রাজীব মোল্লাকে নড়াইল জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, গুলি, চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গত ৫ জানুয়ারি বিকেলে মণিরামপুর থানাধীন কপালিয়া বাজারের ঝুম বিউটি পার্লারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রানা প্রতাপ বৈরাগীকে গুলি করে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর যশোর জেলা গোয়েন্দা শাখা তদন্তের দায়িত্ব নেন। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সিসিটিভি…
