সাতক্ষীরা সংবাদদাতা সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগ ধানের শীষের প্রার্থীর পক্ষে তালা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় তালা ডাকবাংলো চত্বরে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট ও তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক সহ-সভাপতি মো. মহব্বত আলী সরদার, সাবেক যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক মোশারাফ হোসেন ও ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক…
Author: banglarbhore
খাজুরা সংবাদদাতা যশোরের খাজুরায় হারভেস্ট এগ্রোভেট লিমিটেডের উদ্যোগে খুচরা বিক্রেতা ও কৃষকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষিতে সবুজ বিপ্লব ও সুষম উৎপাদন বৃদ্ধিতে সোমবার দুপুরে ব্রিজঘাট এলাকায় খাজুরা কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে খুচরা বিক্রেতা ও কৃষক মিলে ৭০ জন অংশ নেন। সভায় ফসলের মাজরা পোকা দমনে প্রতিষ্ঠানটির উন্নতমানের বালাইনাশক ইউনিফাইট ও কারেন্ট পোকার জন্য ইউনিটেন ব্যবহার নিয়ে পরামর্শ প্রদান করা হয়। কোম্পানির পরিবেশক বন্ধু এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, হারভেস্ট এগ্রোভেট লিমিটেডের নির্বাহী পরিচালক ড. জাহিদুল ইসলাম। বক্তব্য দেন, বিভাগীয় বিক্রয় কর্মকর্তা মীর জাকির, কোম্পানির কর্মকর্তা রায়হান উদ্দীন ও কামরুজ্জামান। অনুষ্ঠান শেষে…
জীবননগর সংবাদদাতা জীবননগর সিএসএস স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টায় জীবননগর ব্রাঞ্চ সিএসএস-মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম যশোর জোনের আয়োজনে সিএসএস কার্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। জীবননগর ব্রাঞ্চের ম্যানেজার অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিে সমাজসেবক মতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিএসএস চুয়াডাঙ্গা রিজিওনের আরএম পিন্টু কুমার সেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শনা ব্রাঞ্চের সহকারী আর এম তাইফুর রহমান, ব্রাঞ্চ হিসাবরক্ষক কৌশিক দত্ত, নয়ন ঘোষ, সোহেল রানা সহ ব্রাঞ্চের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ । ক্যাম্পে সেবার আওতায় ছিলেন এমএফপি উপকারভোগী মা ও শিশু এবং সেবা সমূহের মধ্যে ছিলো হেলথ্ চেকআপ ও…
মাগুরা সংবাদদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও তাদের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সোমবার বেলা ১১টায় মাগুরা জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাগুরা-১ আসনে ‘মই’ প্রতীকের প্রার্থী শম্পা বসু। বিপ্লবী কমিউনিস্ট লীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজসহ নেতা কর্মীরা। এ সময় মাগুরা প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শপ¥া বসু বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তাদের প্রাপ্ত ভোট সংখ্যা তুলনামূলক কম হলেও এই ভোটগুলো আদর্শ ও সাম্যের সমাজ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক মানবজমিন এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার সন্ধ্যায় প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু। আলোচনায় আমন্ত্রিত অতিথিরা বলেন, মানবজমিন সব সময় সাহসী ও দ্বায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে। জুলাই ’২৪-এর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ছিলো পত্রিকাটি। তারা আরো বলেন মানবজমিন কখনও তোষামোদী সংবাদ প্রকাশ করে না। নিজেদের অবস্থান বজায় রেখে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে আসছে। আগামীর দিনগুলোতে মানবজমিন আরো এগিয়ে যাবে তারা এই…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে কিস্তিতে মোবাইল ফোন কেনার পর স্বামীর অকাল মৃত্যু হলে ‘কিস্তি ক্রেতা সুরক্ষা’ সুবিধার আওতায় অর্ধলক্ষাধিক টাকা আর্থিক সহায়তা পেয়েছেন এক গ্রাহকের পরিবার। শনিবার বিকেলে সদর উপজেলার রুদ্রপুর রূপদিয়া বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। জানা যায়, স্থানীয় এক গ্রাহক ওয়ালটনের কিস্তি সুবিধায় একটি মোবাইল ফোন কিনেছিলেন। পরবর্তীতে তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে প্রতিষ্ঠানটির ‘কিস্তি ক্রেতা সুরক্ষা’ নীতিমালার আওতায় তার পরিবারের জন্য আর্থিক সহায়তার প্রক্রিয়া শুরু হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মোছা. সনি বেগমের হাতে নগদ অর্ধলক্ষাধিক টাকা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ালটন প্লাজা আর এন রোড শাখার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ভালোবাসা দিবসের রাতে এক মর্মান্তিক ও ভয়াবহ ঘটনার সাক্ষী হলো অভয়নগর উপজেলা। ফেসবুকে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকে প্রেমিকার বাড়ির সামনে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন অন্তর বিশ্বাস (৩০) নামের এক যুবক। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধোপাদী দক্ষিণপাড়া হাড়িভাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধ অন্তর বিশ্বাস কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া গ্রামের সাগর বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভয়নগরের ধোপাদী গ্রামের হাবিবুর রহমানের মেয়ের সঙ্গে ফেসবুকে পরিচয়ের সূত্রে অন্তরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এই সম্পর্ক নিয়ে সম্প্রতি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা, স্বাস্থ্যসেবা জোরদার, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিতকরণ ও অবকাঠামো পরিকল্পনা নিয়ে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, যশোরে সাম্প্রতিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রায় ৭৩ শতাংশ ভোট কাস্টিং হয়েছে এটি জেলার জন্য একটি ইতিবাচক বার্তা। তিনি এ সফলতার জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ডেঙ্গু এখন চরিত্র বদল করেছে। তাই আমাদের দ্রুত সমন্বিত অ্যাকশন প্ল্যান নিতে হবে। পৌর এলাকায় পরিচ্ছন্নতা বাড়াতে হবে এবং…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়। প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত মানববন্ধনে “আমরা চাই জীবনের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও অধিকার প্রতিষ্ঠা করা” স্লোগান তুলে শ্রমিকদের বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, সংগঠনের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু এবং যুগ্ম সম্পাদক আইয়ুব হোসেনসহ যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা। মানববন্ধনে আশুতোষ বিশ্বাস বলেন, হোটেল শ্রমিকদের জাতীয় নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণতান্ত্রিক…
মণিরামপুর সংবাদদাতা যশোর-৫, মণিরামপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার অভিযোগে সংবাদ বিএনপি সংবাদ সম্মেলন করেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু রোববার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে লিখিত বক্তব্যে দাবি করেন, নির্বাচনে বিজয়ী জামায়াতে ইসলামীসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কতিপয় উচ্ছৃংখল বিপথগামী ও পথভ্রষ্ট ব্যক্তির নেতৃত্বে ঠুনকো অজুহাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। তারপরও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কারো উস্কানিতে পা দিচ্ছে না দলীয় নেতা-কর্মীরা। তিনি আরও বলেন নতুন বাংলাদেশ গড়তে কোন দল বা ব্যক্তির উস্কানিতে পা দিয়ে সংঘাতে না জড়িয়ে ধৈর্য্যধারণ করতে দল থেকে নির্দেশ দেয়া হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ উপজেলায় বিএনপির…
