বাংলার ভোর প্রতিবেদক যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উৎসবমুখর পরিবেশে রোববার দুপুরে যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন। জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, ‘জনগণের রায় একটি আমানত। এই আমানতের মর্যাদা রক্ষা করা প্রতিটি বিজয়ী সংসদ সদস্যের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।’ তিনি বিজয়ী এমপিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন,…
Author: banglarbhore
রাজগঞ্জ সংবাদদাতা মণিরামপুর সীমান্তবর্তী যশোর সদরের সিরাজসিঙ্গা গ্রামের কৃষক গোলাপ রঙিন ফুলকপির চাষ করে সাড়া ফেলেছেন। হলুদ ফুলকপি,প্রথমবার পরীক্ষামূলক এই শীতকালীন সবজি চাষ করে পেয়েছেন সফলতা। হলুদ ফুলকপি নিয়ে এরইমধ্যে অন্য কৃষকদের মধ্যেও ব্যাপক সাড়া পড়েছে। সাদা ফুলকপির চেয়ে পুষ্টিগুণ বেশি, দেখতেও সুন্দর, শুধু জৈবসার ব্যবহার করে এই ফুলকপি চাষ করা হয়েছে। বিদেশে এ-জাতের ফুলকপি সালাদ হিসেবে খাওয়া হলেও অন্য ফুলকপির চাষ পদ্ধতিতে চাষ করা হয় এ জাতটিরও। খরচ ও সময় একই। পাশাপাশি শুধু জৈব সার ব্যবহার করেই এই ফুলকপি চাষ করা যায়। এদিকে দিনে দিনে স্থানীয় হাটবাজার এর চাহিদাও বাড়ছে। গোলাপ মোল্লার নিজ বাড়ির পাশে ৫০শতক জমিতে প্রতি বছর…
ফকিরহাট সংবাদদাতা বাগেরহাটের ফকিরহাটে দুটি যাত্রীবাহী বাসের সাথে মূখোমূখি সংঘর্ষের ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও নারীসহ ১৫ জন আহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বিএম লাইন পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী রূপসী বাসটি ফকিরহাট এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পৌনে এক ঘন্টার মত যানবাহন চলাচল বন্ধ ছিল। আহতরা হলেন ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র নারায়ন সরকার (৪৫), নাছিমা বেগম (৬০), শিল্পী মন্ডল ((৪০), রাজিয়া বেগম (৫০), সোনিয়া আক্তার (৩৫), নিরঞ্জন কুমার দাশ (৫০), হালিমা বেগম (৪২), মিনতী রানী…
শেখ জালাল যশোরের প্রবীণ সাংবাদিক ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টুর একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পোস্টটি হুবহু তুলে ধরা হলো : ৫ আগস্ট পরবর্তী সময়ে দলের ভেতরে গজিয়ে ওঠা সুবিধাবাদী ও হঠাৎ কোটিপতি হওয়া নেতাদের বিষয়ে তার কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। আনোয়ারুল কবির নান্টু তার ফেসবুক প্রোফাইলে লিখেন, “দয়া করে পণ্ডিত বলে তাচ্ছিল্য করবেন না। বাস্তবতা অনুভব করবেন। দলকে যদি বাঁচাতে চান তাহলে সবার আগে ২৪-এর ৫ আগস্ট পরবর্তী কোটিপতি হওয়া নেতাদের দল থেকে বের করে দেন। এরা আগামীতে দলও বেঁচে…
বাংলার ভোর ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ অবস্থায় নতুন সরকারে কারা মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হচ্ছেন তা নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা প্রায় চূড়ান্ত করেছেন বলে জানা গেছে। মন্ত্রিসভার আকার ৩২ থেকে ৪২ সদস্যের মধ্যে সীমিত রাখার চিন্তা করা হচ্ছে। সংবিধান অনুযায়ী, মোট মন্ত্রীর সর্বোচ্চ এক-দশমাংশ টেকনোক্র্যাট কোটায় নিয়োগ দেয়া যেতে পারে। নবগঠিত মন্ত্রিসভায় খুলনা বিভাগ থেকে বিজয়ীদের মাঝে অন্তত চারজন রয়েছেন তালিকায়। এরা হলেন, যশোর-৩ আসনের অনিন্দ্য ইসলাম অমিত, মাগুরা-২ আসনের অ্যাড. নিতাই রায়…
কাজী নূর একদিকে বিশ্ব ভালোবাসা দিবস অপরদিকে ঋতুরাজ বসন্ত। দুটি উপলক্ষকে কেন্দ্র করে হরেক রঙের পর্যাপ্ত ফুলের পসরা সাজিয়েছিলেন শহরের মিস্ত্রিখানা রোডের বৈশাখী ফুলঘরের রাজু আহমেদ। প্রত্যাশা ছিল এ বছরের বিক্রি গত ২০২৫ সালকে অতিক্রম করবে। সেখানে সন্ধ্যা ৭টা পর্যন্ত তার বিক্রি কাঙ্ক্ষিত নয় বলে বাংলার ভোরকে জানান রাজু। হতাশা প্রকাশ করে তিনি জানান, যদিও এবার ফুলের দাম সামান্য বেশী তাই বলে তো আবেগ, ভালোবাসা থেমে নেই। বিপরীতে চিত্রা মোড়ের সূর্যমুখি ফুলঘরের হারুন অর রশীদ জানান, গোলাপ, গাদা, জারবেরা, রজনীগন্ধা, গ্লোরিয়াসহ নানা জাতের ফুল সংগ্রহ করেছেন। গত বছরের চেয়ে এবার ফুলের দাম সামান্য বেশী। তবে এবার বিক্রি কম। দুটি দিবস…
বাংলার ভোর প্রতিবেদক ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস এবং ঋতুরাজ বসন্তের আগমনী দিন। দিবস দুটি ঘিরে ফুলের বেচাকেনায় ব্যস্ত থাকার কথা ছিল ফুলের রাজধানীখ্যাত গদখালির ফুলচাষী ও ব্যবসায়ীদের। কিন্তু নির্বাচনের কারণে বাজার বন্ধ থাকায় সে অবস্থা নেই গদখালিতে। ফলে প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন ফুল চাষিরা। কাক্সিক্ষত সময়ে ফুল বিক্রি না করতে পেরে ফুলচাষিদের মুখে বসন্তের হাসির বদলে যেনো আষাঢ়ের মেঘ জমে। ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী-পানিসারার চাষিরা বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের ব্যাপক চাহিদা ও ভালো দামের আশায় ফুল চাষ করেন। কিন্তু এ বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে বাজার-ঘাট বন্ধ থাকায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোর-২ (ঝিকরগাছা চৌগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ নিজ জন্মস্থান শহরের খড়কি পীর বাড়ি পারিবারিক কবরস্থানে শায়িত তাঁর পিতা প্রফেসর মরহুম শরিফ হোসেনসহ স্বজনদের কবর জিয়ারত করেছেন। শনিবার তিনি পারিবারিক সদস্যদের সঙ্গে কবরস্থানে গিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি তাঁর পিতা ও পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ডা. মোসলেহ উদ্দিন ফরিদের পিতা প্রফেসর শরিফ হোসেন যশোরের শিক্ষাঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এমপি নিয়মিতভাবে পারিবারিক কবরস্থানে গিয়ে দোয়া করেন। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বাগেরহাট সংবাদদাতা বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বিএনপি ও দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হওয়ার পর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম ওসমান সরদার (২৯)। তিনি সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিমের সমর্থক ছিলেন। শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন ও দলের ‘বিদ্রোহী’ ঘোড়া প্রতীকের প্রার্থী এম এ এইচ সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলায় সরকারি খাস জমি দখল যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দখল শুরু হলে মাঝে মাঝে প্রশাসনের লোকজন এসে ‘বন্ধ’ করার নির্দেশ দেন, কিন্তু কিছুদিন না যেতেই সেখানে স্থায়ী স্থাপনা দাঁড়িয়ে যায়। উপজেলার বাগুড়ী বেলতলা আম বাজার সংলগ্ন নাভারণ-সাতক্ষীরা সড়কের পশ্চিম পাশে জেলা পরিষদের মালিকানাধীন একটি খাস জমি দখল করে আমের আড়ত নির্মাণ করছেন স্থানীয় ব্যবসায়ী শাহাজান কবির পন্ডিত এমন অভিযোগ পাওয়া গেছে। শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই জায়গা ঘিরে ইটের দেয়াল ও পিলার তোলা হয়েছে। ওপরের অংশে টিন দিয়ে ঘর নির্মাণ প্রায় শেষ। স্থানীয়দের দাবি, প্রায় চার শতক জমির ওপর এ স্থাপনা…
