Author: banglarbhore

সাতক্ষীরা সংবাদদাতা বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে। শুক্রবার পরিচালিত এ অভিযানে বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে মদ, শাড়ি, ওষুধ ও চশমা উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের অধীন ভোমরা বিওপি সদস্যরা সদর থানার শ্মশান মাঠ এলাকা থেকে ২ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও ওষুধ। কাকডাঙ্গা বিওপি টহল দল কলারোয়া উপজেলার গেড়াখালি এলাকা থেকে ৮৪ হাজার টাকা মূল্যের শাড়ি। এবং তলুইগাছা বিওপি সদস্যরা শালবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ওষুধ ও সুলতানপুর বিওপি টহল দল বর্মিতলা এলাকা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের বিজয়ী প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদেরসহ চার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সাথে ফোনালাপ ও কুশল বিনিময় করেছেন। শুক্রবার রাতে অনিন্দ্য ইসলাম অমিত ফোন এই চার প্রার্থীর সাথে কথা বলেন। শুক্রবার রাতে তিনি প্রথমে কথা বলেন প্রধান প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদেরের সাথে। জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুলের মোবাইল ফোনের মাধ্যমে এই দুই শীর্ষ নেতার কথা হয়। ফোনালাপের শুরুতে তারা একে অপরের ব্যক্তিগত ও পারিবারিক কুশলাদি বিনিময় করেন। এই কথোপকথনে তারা একে অপরের শুভকামনা এবং সহযোগিতা প্রত্যাশা করেন। ফোনালাপকালে উভয় নেতা একমত পোষণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী ৩৭ প্রার্থীর মধ্যে ২৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামায়াতে ইসলামী ও বিএনপি ছাড়া প্রতিদ্বন্দ্বি সবকটি রাজনৈতিক দলের প্রার্থীরা জামানাত হারিয়েছেন। নির্বাচনের রিটার্নিং অফিসার ঘোষিত প্রাথমিক বেসরকারি ফলাফলের বার্তা শিট পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। জামানত হারানো প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির (লাঙল) পাঁচজন, ইসলামী আন্দোলনের (হাতপাখা) ছয়জন, আমার বাংলাদেশ এবি পার্টির (ঈগল) দুজন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের (মই) একজন, খেলাফত মজলিশের (দেয়ালঘড়ি) একজন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ-এর (টেলিভিশন) একজন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার (চশমা) একজন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (কাস্তে) একজন, বাংলাদেশ মাইনরিটির জনতা পার্টির-বিএমজেপি (রকেট) একজন, স্বতন্ত্র পাঁচজনের মধ্যে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোরে ‘ভূমিধস’ বিজয় হয়েছে জামায়াতে ইসলামীর। ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিজয় হয়েছে জামায়াত প্রার্থীদের। একটিতে বিএনপি জয়লাভ করলেও জামায়াতের প্রার্থীর সঙ্গে ভোটের ব্যবধান সামন্য। বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ-বিএনপি আধিক্য দেখালেও এবার জামায়াতের ভূমিধস বিজয়ে হতবাক জেলার রাজনৈতিক বোদ্ধারা। ফলাফল ঘোষণার পর থেকেই চায়ের দোকান কিংবা আড্ডায় চলছে দল দুটির প্রার্থীদের জয় পরাজয়ের নানা বিশ্লেষণ। তবে স্থানীয় ভোটার ও নেতৃবৃন্দরা বলছেন, মনোনয়ন যথাযথ না হওয়ার পাশাপাশি মনোনয়নবঞ্চিতদের বিভেদে বিএনপির এই ভরাডুবি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘যশোরের মতো জায়গায় জয় পরাজয়ের পরিসংখ্যানটা আমাদের জন্য উদ্বেগের বিষয় ও কষ্টকরও বটে। পরাজয় নিয়ে নানা…

Read More

বাংলার ভোর ডেস্ক বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশন অনুমোদন দেয়ার পর সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেট প্রকাশ করা হয়। আগামী তিন দিনের মধ্যে নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন। এবারের নির্বাচন ২৯৯ আসনে অনুষ্ঠিত হলেও গেজেট হয়েছে ২৯৭ আসনের। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে দেয়া হবে। একইসঙ্গে জামায়াত প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত রয়েছে শেরপুর-৩ আসনে। ইসি সচিব জানান, বেসরকারি ফলাফল যাচাই-বাছাই শেষে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয় সম্বলিত অফিসিয়াল…

Read More

মাগুরা সংবাদদাতা পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে ঘিরে মাগুরা শহরে বইছে উৎসবের হাওয়া। বসন্তের প্রথম দিন আর ভালোবাসার বিশেষ এই আয়োজন একসঙ্গে পড়ায় ফুলের বাজারে দেখা গেছে উপচে পড়া ভিড়। শনিবার সকাল থেকেই শহরের চৌধুরীর মোড়সহ বিভিন্ন সড়কের পাশে স্থায়ী ও অস্থায়ী ফুলের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। লাল গোলাপ, গাঁদা, জারবেরা, রজনীগন্ধাসহ নানা রঙের ফুল ও বাহারি তোড়া সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিশেষ করে লাল গোলাপ এবং হলুদ-কমলা রঙের ফুলের চাহিদা ছিল বেশি। তরুণ-তরুণীদের পাশাপাশি পরিবার নিয়েও অনেকে ফুল কিনতে বের হয়েছেন। বসন্তের রঙে রঙিন পোশাকে সেজে প্রিয়জনের জন্য ফুল বেছে নিতে দেখা গেছে অনেককে। কেউ বন্ধুবান্ধবের সঙ্গে…

Read More

জীবননগর সংবাদদাতাচুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পর সাখাওয়াত হোসেন শিমুল (৪৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শিমুল জীবননগর উপজেলার ধোপাখালি মাঠপাড়া গ্রামের বাসিন্দা।শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে কালা গাংপাড়া এলাকায় স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে জীবননগর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে শিমুল নিখোঁজ ছিলেন। পরদিন রোববার তার স্বজনরা জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।নিহতের চাচা মনিরুজ্জামান জানান, নিখোঁজ থাকার সময় তারা জানতে পারেন, সর্বশেষ এক মেয়ের সঙ্গে শিমুলের কথা হয়েছিল। ওই সময়…

Read More

শ্যামনগর সংবাদদাতা শনিবার সকালে প্রস্তাবিত সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শ্যামনগর মানববন্ধন হয়েছে। র‌্যালি শেষে উপজেলা প্রেসক্লাবের সামনে শিক্ষক রনজিৎ বর্মনের সভাপতিত্বে ও সিডিও ইয়ুথ টিমের ভলেন্টিয়ার হাফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন সুন্দরবন শুধু প্রাকৃতিক বন নয়। এটি উপকূলীয় জনপদের সুরক্ষার ঢাল এবং অসংখ্যা প্রাণি ও উদ্ভিদের আবাসস্থল। বক্তারা বলেন স্থানীয় জনসাধারণ, বনবিভাগ, উপজেলা প্রশাসনের সম্বন্বিত উদ্যোগে সুন্দরবনকে রক্ষা করা সম্ভব। এ জন্য জনসচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণসহ সুন্দরবন সুরক্ষায় যুব সমাজকে সম্পৃক্ত করার দাবি তোলেন তারা। একই সাথে সুন্দরবনের তাৎপর্য তুলে ধরে ১৪ ফেব্রুয়ারি ভালবাসা…

Read More

ফকিরহাট সংবাদদাতা বাগেরহাট-১ আসনে ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান বলেছেন, “১২ তারিখের নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছেন বা দেননি সবাই সমান সুযোগ-সুবিধা পাবেন। এ আসনে বাসবাসকারী মুসলিম ধর্মাবলম্বী আব্দুর রহমান ভাই যে অধিকার পাবেন, সনাতন ধর্মাবলম্বী জগদিস পান্ডে ভাই সেই সুযোগ-সুবিধা পাবেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবার সমান অধিকার নিশ্চিত করবো ইনশআল্লাহ।” শনিবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ উপজেলা জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখা কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ‘আমরা সম্প্রীতির রাজনৈতিক সংস্কৃতি গড়তে চাই। বিএনপি সরকার গঠন করবেন। আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে সহায়তা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর কোতয়ালী থানাধীন বাহাদুরপুর (মেহগনি তলা) এলাকায় পার্কিংয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে যশোর-মাগুরা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। বাসটির মালিক মোঃ আবু বক্কর সিদ্দিক @ বেলাল (প্রফেসর, খবির-উর-রহমান কলেজ, জহুরপুর, বাঘারপাড়া, যশোর)। তার বাড়ি বাহাদুরপুর (মেহগনি তলা), কোতয়ালী থানা এলাকায়। জানা যায়, মালিকের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে পার্কিংয়ে রাখা ঢাকা মেট্রো-ব-১৪-০০৯৮ নম্বরের বাসটিতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় পাশেই থাকা মালিকের অপর একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৪৩১০) আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে বাসটির ১৪টি গ্লাস ভেঙে যায় ও নষ্ট…

Read More