Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) ১০২ টি কেন্দ্রের বেসরকারি ফলাফল দাঁড়িপাল্লা-১১৮২৫৫ ভোট পেয়ে মাওলানা আজিজুর রহমান বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র নুরুজ্জামান লিটন পেয়েছেন (ধানের শীষ) ৯২৯০৯ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সাথে ভোটের ব্যবধান ২৫৩৪৫।

Read More

বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর আসনে বিজয় লাভ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তার প্রাপ্ত ভোট ১৭৩০২৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের। দাঁড়িপাল্লা প্রকীকে তার প্রাপ্ত ভোট ১৬৫১২৯। এতে বিজয়ীর সাথে তার ব্যবধান দাঁড়াচ্ছে ৭৮৯৪ ভোট। যশোরের মোট ১৯০ কেন্দ্র থেকে ভোট গণনায় বেসরকারিভাবে এ ফলাফল পাওয়া গেছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে দু’একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রগুলোতে ছিল প্রাণচাঞ্চল্য। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণকালে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এর মধ্যে যশোর সদর ও ঝিকরগাছায় দুই কেন্দ্রে তিন জামায়াত কর্মী আহত হয়েছেন। সদরে একটি কেন্দ্রে সিল চুরি হয়ে যাওয়ায় ধীরগতিতে ভোট গ্রহণের অভিযোগ উঠে। এছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে যশোরের ছয়টি সংসদীয় আসনে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা উপস্থিত হয়ে তাদের ভোট প্রদান করেন। সকালেই যশোর-৩ (সদর) আসনে নিজ কেন্দ্র…

Read More

শরিফুল ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনবিধি অনুযায়ী ভোটের আগে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এসব নির্দেশনা উপেক্ষা করে যশোর শহরের বিভিন্ন সড়কে অবাধে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। এতে নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের নির্দিষ্ট সময়ের আগে ও পরে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও কিছু পরিবহন চলাচল সীমিত রাখার কথা। কিন্তু সরেজমিনে দেখা গেছে, যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক যেমন—জিরো পয়েন্ট, চৌরাস্তা, মনিহার, আরএন রোড, পালবাড়ি ও ধর্মতলা এলাকায় দিন-রাত অবাধে যানবাহন চলাচল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এ নির্বাচন আয়োজনে ইতিমধ্যে যশোরে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার ছয়টি আসনে ৮২৪টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছেন প্রায় ২৫ লক্ষাধিক ভোটার। বুধবার সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ভোটগ্রহণের সরঞ্জাম ভোটকেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া শুরু হয়। ভোটকেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নিয়ে নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রগুলোতে রওনা হন। সন্ধ্যার মধ্যেই সবকটি কেন্দ্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। শতভাগ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ভোটকেন্দ্রসহ পুরো জেলাতেই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ৭১ টি ‘অতিগুরুত্বপূর্ণ’…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন দলের মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিএনপি, জামায়াত ও এক স্বতন্ত্র প্রার্থী ছাড়া সব প্রার্থীই সব ভোটকক্ষে পোলিং এজেন্ট দিতে পারছেন না। জেলার ছয়টি আসনের মধ্যে যশোর-৬ (কেশবপুর) আসনে সর্বনিম্ন ৪২৫টি বুথ বা ভোটকক্ষ রয়েছে। সবচেয়ে বেশি ভোটকক্ষ রয়েছে যশোর-৩ (সদর) আসনে ১২৪৪টি। দলীয় সূত্রে জানা গেছে, সব ভোটকক্ষের জন্য পোলিং এজেন্টের তালিকা চূড়ান্ত করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টির প্রার্থীরাও এজেন্টের তালিকা প্রস্তুত করেছেন। অন্য দলের অধিকাংশ প্রার্থী কেবল কিছু নির্বাচনী কেন্দ্রে এজেন্ট দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। তারা ভোটারদের কাছেও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বড় বাজারের হাটচান্নী মার্কেটে শাড়ির ব্যবসার আড়ালে অবৈধ আতশবাজির ব্যবসা চালানোর অভিযোগে বুধবার দুপুরে ‘সিহাব বস্ত্রালয়ে’ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ওই গুদাম থেকে ৫ বস্তা ও ৫ কার্টুন চকলেট বোমা, তারাবাজি, পটকাবাজিসহ বিভিন্ন ধরনের আতশবাজি উদ্ধার ও জব্দ করা হয়। যশোর ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানান, ব্যবসায়ী সিহাব মোল্লা বড়বাজারের হাটচান্নী মার্কেটের নিচতলায় ‘সিহাব বস্ত্রালয়’ নামে শাড়ি-কাপড়ের দোকান পরিচালনা করেন। এ মার্কেটের দ্বিতীয় তলায় ভাড়া নেওয়া দুটি কক্ষে গোপনে আতশবাজি মজুদ করে রাখতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। গুদামের মালিককে ফোন করে ঘটনাস্থলে আসতে বলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে র‌্যাব-৬ এর ৪ শতাধিক সদস্য। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী র‌্যাব-৬ এর আওতাধীন ২টি জেলার ৮টি সংসদীয় আসনে মোট ১৬টি টহল দল ও গোয়েন্দা ইউনিট দায়িত্ব পালন করছে। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ টহল কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। বুধবার সকালে জেলা স্কুল মাঠ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব ৬ এর অধিনায়ক ফজলে রাব্বি। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা-১ আসনের হাজিপুর ইউনিয়নের ফুলবাড়ি (বগুড়া) এলাকায় জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মতিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে নিজ গ্রামের বাড়ি হাজিপুরে গেলে তিনি এ হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে আব্দুল মতিন বাবা-মায়ের কবর জিয়ারত ও দোয়া এবং অসুস্থ বড় ভাইকে দেখার উদ্দেশ্যে গ্রামের বাড়িতে যান। এ সময় বিএনপি সমর্থিত সাবেক ইউনিয়ন চেয়ারম্যান কিতাব আলীর অনুসারী ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান ওরফে মতিয়ার মস্তানের নেতৃত্বে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। সকাল আনুমানিক ৮টার দিকে হামলার সময় প্রার্থীর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবন করে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সাম দাস (২২)। তিনি ঝিকরগাছা উপজেলার বাকড়া গ্রামের বাসিন্দা। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে বাবার ওপর অভিমান করে নিজ বাড়িতেই গ্যাস ট্যাবলেট সেবন করেন সাম দাস। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে যশোর জেনারেল হাসপাতালের ৪র্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়…

Read More