Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ধর্ম মানুষের উপকারের কথা বলে, বিভেদ নয়। তিনি সনাতন ধর্মাবলম্বীদের অধিকারের প্রতি সংহতি প্রকাশ করে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার ও বিশ্বাস থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নীলগঞ্জ মহাশ্মশানে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্ত্তন অনুষ্ঠান উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশসহ পৃথিবীর যেকোনো প্রান্তে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান এই নামযজ্ঞ। সকল ধর্মে মানুষের উপকারের কথা বলা হয়েছে। অথচ আমরা ধর্মের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদ পরিবারে আর্থিক সহায়তা প্রদান, আহতদের যথাযথ চিকিৎসা ও দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা। সংগঠনের জেলা সভঅপতি সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সেক্রেটারি মোহাম্মাদ আলী সরদার। আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সহ-সভাপতি মুহাম্মাদ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দীন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রেজওয়ান আহমেদ, দাওয়াহ সম্পাদক হাসিবুর রহমান, তথ্য গবেষণা প্রচার সম্পাদক মুহাম্মদ আরিফ বিল্লাহ, প্রকাশনা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রথাগত শিক্ষা ব্যবস্থার বাইরে এসে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পলাশী স্কুল শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী শিক্ষায় জোর দেয়ার আহ্বান জানিয়েছেন পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজা। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেই সাথে তিনি আরও উল্লেখ করেন যে শিক্ষকদের সাথে সাথে অভিভাবকদের দায়িত্ব নিয়ে সন্তানের পড়াশুনা ও নিয়মিত স্কুলের উপস্থিতি নিশ্চিত করতে হবে। বর্তমান কমিটি স্কুলের পড়াশুনার পরিবেশসহ শিক্ষক এবং অভিভাবকদের সাথে যোগাযোগের এক সেতু বন্ধন তৈরি করতে সর্বদা সচেষ্ট থাকবে, যাতে করে ভালো ফলাফলসহ পলাশী স্কুলের সুনাম বৃদ্ধি পায়। ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে ‘হাত-পা ছাড়াই জন্ম নেয়া’ সেই অদম্য মেধাবী লিতুন জিরা এসএসসির ফলাফলেও চমক দেখিয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে সববিষয়ে জিপিএ-৫ পেয়ে সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর উচ্ছ্বসিত লিতুন জিরার পরিবার। ফলাফলে সন্তোষ প্রকাশ করে লিতুন জিরা জানায়, সে আরও ভালভাবে লেখাপড়া করে চিকিৎসক হতে চায়। একের পর এক পরীক্ষায় অদম্য ইচ্ছাশক্তির বলে বলীয়ান হয়ে লিতুন জিরা মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। ভবিষ্যতে এই মেধাবী ও লড়াকু সন্তান সমাজের পিছিয়ে পড়া ও আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে চিকৎসক হওয়ার স্বপ্ন দেখছে। মণিরামপুর উপজেলার গোপালপুর স্কুল অ্যাণ্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের চলমান নির্বাচন ব্যবস্থায় ভয়ানক শুভংকরের ফাঁকি রয়েছে এবং অতীতের তথাকথিত ফেয়ার ইলেকশন মূল্যায়ন করলে এটি স্পষ্ট হয়। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই অবৈধ নির্বাচনের কারণেই ফ্যাসিবাদ তৈরি হয় এবং চলমান নির্বাচন পদ্ধতির সংস্কার ছাড়া নির্বাচন হলে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের জেলা পরিষদ মিলনায়তনে শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা গণহত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিস যশোর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক আরও বলেন, ধর্ম নিরপেক্ষতা নামক ভারতীয় প্রেসক্রিপশন ভারতকে ফেরত…

Read More

মাগুরা সংবাদদাতাজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের মৌলিক সংস্কার নিয়ে এখনও তালবাহানা চলছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি হবে। ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কার্যকর দেখতে চাই। সরকার যদি এই সময়ের মধ্যে এটি দিতে ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আমরা আবারও মাঠে নামব। ৩ আগস্ট আমরা ঢাকায় শহীদ মিনারে থাকবো।বৃহস্পতিবার দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা শহরের ভায়নার মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থি একটি রাজনীতি দাঁড় করাতে হবে। বাংলাদেশকে নতুন করে গড়তে হলে আমাদের ফ্যাসিস্ট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। এবার পাসের হার দাঁড়িয়েছে ৭৩.৬৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন জানান, এবছর যশোর বোর্ডে মোট ১ লাখ ২৮ হাজার ৮৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যার মধ্যে ১ লাখ ২ হাজার ৩১৯ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ছেলে ৪৬ হাজার ৫৮৭ জন এবং মেয়ে ৫৫ হাজার ৭৩২ জন। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে যশোর বোর্ডে পাসের হার ছিল ৯৩ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে। যার ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ রোগীরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। অভিযোগ উঠেছে, এই দালাল চক্রেরসদস্যরা কেউ কেউ বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের কর্মচারী আবার কেউ কেউ দীর্ঘদিন ধরে দালালির মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করাকে পেশা হিসেবে বেঁছে নিয়েছেন। হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সাথে সক্ষতা গড়ে তুলে দালালচক্র অবাধে তাদের স্বার্থ হাসিলের কাজ করে যাচ্ছে। সম্প্রতি এমনই এক প্রতারণার শিকার হয়েছেন শহরতলীর এড়েন্দা গ্রামের বাসিন্দা আবুল কাশেম। বুধবার সকালে তিনি চোখ দেখাতে যশোর জেনারেল হাসপাতালে আসেন। হাসপাতালে পৌঁছামাত্রই স্ক্যান হাসপাতালের দালাল সুব্রত দাসের খপ্পরে পড়েন তিনি।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা স্কুলে ১৩ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে একটি দশতলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশলী হাদিউজ্জামান খান, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সোয়াইব হোসেন, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদিন, সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দীন, হোসনেআরা পারভীন, এবং সিনিয়র শিক্ষক আনিছুর রহমান, সেলিম রেজা, নজরুল ইসলাম খান, কামরুজ্জামান, মনিরুজ্জামান প্রমুখ। মার্ক কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ভবনের নির্মাণ কাজ করছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এস এম মালিকুল রহমান জানান,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজে শিক্ষক পরিষদের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজের শিক্ষক লাউঞ্জে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান। অনুষ্ঠানে বিদায়ী সম্পাদক আক্তার হোসেন তার দায়িত্ব নবাগত সম্পাদক হারুন অর রশিদের কাছে হস্তান্তর করেন। নবাগত সম্পাদক হারুন অর রশিদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মিজানুর রহমান শিক্ষক পরিষদের নির্বাচনকে পালাবদলের অনুষ্ঠান হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি দেশের নির্বাচন ব্যবস্থার প্রসঙ্গে বলেন, নেতাদের মত করে নির্বাচন করলে যেখানে যা ইচ্ছা তাই করা যাবে। এদেশের প্রেক্ষাপটে নির্বাচন হয় নোটের।…

Read More