বাংলার ভোর প্রতিবেদক ভুয়া চিকিৎসক সিন্ডিকেট সদস্য আব্দুর রহিম রাকিবকে আটক করায় চিকিৎসক, সেবাপ্রার্থীসহ যশোরের সাধারণ মানুষের প্রশংসার জোয়ারে ভাসছিলেন পুলিশ সদস্য (কনস্টেবল) সোহেল রানা। এরই মধ্যে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ সোহেল রানাকে পুরস্কৃত করলো যশোর জেলা পুলিশ। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় যশোর পুলিশ লাইন্সের ডিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় পুলিশ সদস্য সোহেল রানার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও যশোরের পুলিশ সুপার রওনক জাহান। এ সময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর -ই- আলম সিদ্দিকী (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক জুলাই পদযাত্রা উপলক্ষে যশোরে লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার দড়াটানা মোড়, ঘোপ হ শহরের বিভিন্ন প্রান্তে লিফলেট বিতরণ করে এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, সাকিব শাহরিয়ার, যশোর জেলা সংগঠক মো. নুরুজ্জামান, ছাত্র আন্দোলন সদর উপজেলার মুখপাত্র সোহানুর রহমান। যুবশক্তির নেতা ইমদাদ হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ। এনসিপির যশোর জেলা সংগঠক মো. নুরুজ্জামান বলেন, আগামী ১১ জুলাই জুম্মার নামাজের পর শহরের ঈদগাহ মোড়ে এনসিপি যশোর জেলা শাখার আয়োজনে বিচার, সংস্কার, ও নতুন সংবিধানের লক্ষ্যে জনতার দুয়ারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। পদযাত্রা সফল করতে দলীয়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সোমবার সারাদিন ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দিনভর বর্ষণে শহরের নিচু এলাকায় হাঁটু পানি জমে যায়। এ দিন সন্ধা সাত পর্যন্ত ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা। গত দুই দিনে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাতে চরম দুর্ভোগে পড়ে মানুষ। আগামী ১৭ জুলাই পর্যন্ত যশোর বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে যশোর বিমানবাহিনী নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অফিস। গত দুই দিনের বৃষ্টিতে শহরের বেশির ভাগ সড়কই পানিতে তলিয়ে গেছে। এমনকি অনেকের বাড়িঘরেও পানি ঢুকেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন পৌর শহরের দক্ষিণ অংশের বাসিন্দারা। এসব বাসিন্দারা জানিয়েছেন, ড্রেন ঠিকমত পরিস্কার না হবার ও ড্রেন নির্মাণ কাজের কারণে পানিপ্রবাহের পথ রুদ্ধ হয়ে পড়েছে।…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশ আবারও অনিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে। আজকে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা লুকিয়ে থেকে দেশে অরাজকতা সৃষ্টি করছে। যে কারণে দেশে হত্যা খুন ধর্ষণ বেড়ে গেছে। দেশে নির্বাচিত সরকার নেই বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুপ করে আছে, তারা কাঙ্খিত ভুমিকা পালন করছে না। তাই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের থেকে আমাদের সজাগ থাকতে হবে। মঙ্গলবার যশোর নগর মহিলা দলের ৪ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পুলিশ লাইন টালিখোলা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, ফ্যাসিবাদের দীর্ঘ ১৫ বছরে রাষ্ট্রের সব অর্গান অপরাধে অপবিত্র হয়ে গিয়েছিল। ফ্যাসিবাদী যুগ দুর্নীতিগ্রস্থ ছিল। অপরাধী, খুনি, অর্থ পাচার, লুটপাট, চাঁদাবাজি ও মাস্তানীর মাস্টার মাইন্ড ছিল ফ্যাসিবাদ শাসক। মঙ্গলবার দলীয় কার্যালয়ে বাঘারপাড়া উপজেলা শাখা আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম। অধ্যাপক গোলাম রসুল বলেন, অপরাধ প্রবণতা একশ’ ভাগ বিদায় হয়নি। এখনও ছোট খাটো কিছু অপরাধ হচ্ছে। জামায়াতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয়না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় দৃঢ় থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহতালার বিধান এবং নবীর আদর্শে…
বাংলার ভোর প্রতিবেদক স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে যশোর কেন্দ্রীয় কারাগারে মশক নিধন অভিযান সপ্তাহ পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার শুরু হওয়া এ কার্যক্রমে কারাগারের অভ্যন্তরসহ কারা এলাকার আশপাশে ছিটানো হয় কীটনাশক। বেলা সাড়ে ১১ টায় এই কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেল সুপার নুরশেদ আহমেদ ভূঁইয়া। কারা কর্তৃপক্ষ জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির প্রথম দিনে প্রতিটি সেলসহ ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন ও কারাগারের আশপাশের ঝোপ-জঙ্গল, ড্রেন, বদ্ধ জলাশয় পরিস্কার পরিচ্ছন্নতা করে জৈব ও রাসায়নিক দ্রব্য স্প্রে করা হয়। একই সঙ্গে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটিয়ে দেয়া হয়েছে।…
খাজুরা সংবাদদাতা বাঘারপাড়া উপজেলার চিত্রা মডেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রোস্তম আলী মোল্যা প্রতিষ্ঠানে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন। মঙ্গলবার প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের এক জরুরি সভা শেষে এ অনুদান প্রদান করা হয়। রোস্তম মোল্যার পক্ষে অনুদান প্রদান করেন তার ভাইপো কলেজের বর্তমান সভাপতি শামীম আকতার। এ সময় প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম খান, অধ্যক্ষ কহিনুর আলম, প্রভাষক রফিকুল ইসলাম, হারান কুমার পাল, রোস্তম আলী, ইখলাছুর রহমান ও আতর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে ১৬ এপ্রিল প্রতিষ্ঠানের উন্নয়নে ৭ লাখ টাকা অনুদান দেন নবাগত সভাপতি শামীম আকতার। কলেজ প্রতিষ্ঠার ২২ বছরে যেটি ছিলো সবচেয়ে বড় অনুদান।…
বাংলার ভোর প্রতিবেদক যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শার্শা থানাধীন পাড়ের কায়বা গ্রামের চন্দ্র সানার ছেলে মহানন্দ সানা (৩৪)। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ জুলাই) শার্শা থানাধীন গাজীর কায়বা এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ1 অভিযানকালে মহানন্দ সানাকে ৩০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলার ভোর প্রতিবেদক যশোরে আগামী ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে যশোর ঈদগাহ মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে কালেক্টরেট সভাকক্ষে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, ১৯ জুলাই বিকেল ৪টায় মেলার উদ্বোধন করা হবে। বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল জানান, মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। গত বছরের মতো এবারও সরকারি ও বেসরকারি নার্সারিগুলো মেলায় অংশ নিতে পারবে এবং অংশগ্রহণকারী সকল নার্সারিকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে।…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকায় পাঁচ বছরের জন্য বন্ধক রাখা ১০৪ শতক জমি মেয়াদ শেষে ফেরত না দিয়ে জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিকপক্ষ মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোখলেসুর রহমান। তিনি জানান, তার পিতা মিজানুর রহমান ২০২০ সালের ২৬ জুন রূপদিয়া বাজারসংলগ্ন তাদের ১০৪ শতক জমি পাঁচ বছরের জন্য সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে বন্ধক দেন। এ বিষয়ে ৫০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তি সম্পাদিত হয়। মোখলেসুর রহমান অভিযোগ করেন, চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে বাজারমূল্য অনুযায়ী লিজের টাকা দেওয়ার কথা থাকলেও সিরাজুল ইসলাম…
