Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুড়ামনকাটি শাখার উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সভাপত্বিতে গতকাল সকালে যশোর চুড়ামনকাটিস্থ সংগঠনের নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি অতিথি ছিলেন যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল লতিফ, বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান। আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, রইচ উদ্দিন, জলাল উদ্দিন, আনোয়ার হোসেন, সরোয়ার হোসেন, সামসউলহুদা, নজরুল ইসলাম, মশিউর রহমান বাবু মুন্সি, আক্রাম হোসেন, হারুন অর রশিদ, মতিউর রহমান, নুরুল ইসলাম, আব্দুল মজিদ, রওশন আলী, আশরাফ হোসেন, ডা. নিজাম উদ্দিন আহমেদ, হাফিজুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল খালেক, মোশাররফ হোসেন, রফি উদ্দিন,…

Read More

বাংলার ভোর ডেস্ক জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ছয়টি মরদেহ পোড়ানো ও একজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। তবে রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেওয়ায় শেখ আবজালুল হককে ক্ষমা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলায় মোট ১৬ জন আসামির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের সদস্যরা অভিযান চালিয়ে একটি ওয়ান শুটর গানসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে। আটক ব্যক্তির মারুফ হোসেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মঙ্গলবার রাত সাড়ে বারটার দিকে সদর উপজেলার মধুগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আটক সন্ত্রাসীর বাড়ি থেকে আটক ও অস্ত্র জব্দ করে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে কোতয়ালী থানায় মামলা হয়েছে। উল্লেখ, যে আসামির বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চুড়ামনকাঠি এলাকায় শ্বাশুড়ির গলায় ছুরি চালিয়েছে জামাই। সোমবার বিকেলে সদর উপজেলার চুড়ামনকাঠি ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহত রাবেয়া খাতুন (৪০) একই এলাকার সাইদুল ইসলামের স্ত্রী। পেশায় রড মিস্ত্রী সাইদুল ইসলাম জানান, অন্যান্য দিনের মতো ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। এ ঘটনায় অভিযুক্ত জামাই অমিত হাসান রাজশাহীর চারঘাট বানেশ্বর এলাকার নন্দনগাতি বাজারের বাসিন্দা। কয়েক মাস আগে তার মেয়ে মাছুমা খাতুনের সঙ্গে অমিতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেন অমিত। কিছুদিন পূর্বে তারা মেয়ে মাছুমাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন। ঘটনার দিন শ্বশুরবাড়িতে এসে মেয়েকে নিয়ে যাবে বলে কথা কাটাকাটির করে অমিত।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ৫০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী বসতবাড়ি ভাঙচুর, ফসল লুট ও গাছপালা কেটে নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের বাসিন্দা নূর ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূর ইসলাম বলেন, কেশবপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে আবুল কাশেমের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন সশস্ত্র ব্যক্তি তার বাড়িতে হামলা চালায়। অভিযোগে তিনি আরও বলেন, হামলাকারীরা তার বসতঘর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পিতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মতো ছেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন সদর উপজেলার কৈখালী গ্রামের বাসিন্দা সাবেক কলেজ শিক্ষক দীনবন্ধু মিত্র। তিনি বলেন, তরিকুল ইসলাম এমন একটা সমাজ নির্মাণ করেছিলেন যেখানে আমরা হিন্দু মুসলিম সম্প্রীতির অটুট বন্ধনে একত্রে মিলেমিশে বসবাস করেছিলাম। আমি আগামী দিনে  অনিন্দ্য ইসলাম অমিতের কাছে সম্প্রীতিময় সমাজ পুনঃপ্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। বুধবার সকলে কচুয়া ইউনিয়নের কৈখালী মোড়ে অনুষ্ঠিত অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী পথসভায় সাবেক কলেজ শিক্ষক দীনবন্ধু মিত্র এ কথা বলেন। দিনব্যাপি ইউনিয়নের পথে প্রান্তে ধানের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৯০ দশকের যশোর সরকারি সিটি কলেজের তুখোর ছাত্রনেতা, যশোর জেলা সড়ক পরিবহন ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং লিটন ট্রাভেলস’র স্বত্বাধিকারী আনিছুর রহমান লিটনের তত্ত্বাবধানে যশোর শহরের ১নং ওয়ার্ডের ঢাকা রোড সংলগ্ন মোল্লাপাড়া এলাকায় বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম (সিরা)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার এবং…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী খবির গাজী তার নির্বাচনী প্রচারণায় মুখর করে তুলেছেন যশোর শহর। জয়ের লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করছেন তিনি। বুধবার তিনি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই গণসংযোগ কর্মসূচি পালন করেন। খবির গাজী পৌর এলাকার চৌরাস্তা মোড় থেকে প্রচারণা শুরু করে পর্যায়ক্রমে হরিজন পল্লী, চিত্রা মোড় ও এম কে রোড এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এরপর তিনি শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হাটচান্নি বড় বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে খবির…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা বিপুল জনসমাগম ও জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী পথসভা। মঙ্গলবার বিকেলে চাড়াভিটা বাজারে প্রধান সড়কের পাশে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় গণজোয়ারে। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বলেন, দেশের মানুষ দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের অবসান চায়। তিনি বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়—এটি ন্যায়, ইনসাফ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম।” তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন সম্ভব। সকল ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়ের মঙ্গলবার দুপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল ইসলাম। প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ও উপশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আজগার হোসেন, প্রাক্তন সভাপতি হারন অর রশীদ, প্রাক্তন সহ-সভাপতি রেজাউল ইসলাম কামাল, মুক্তিযোদ্ধা উসমান গণিসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এ সময় ৫০ টি ইভেন্টে ১৫০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেই সাথে ২২ কৃতি…

Read More