Author: banglarbhore

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নুরবাগে সোমবার বেলা  সাড়ে বারটায় ট্রাকের নিচে চাপা পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইয়াকুব অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক নওয়াপাড়া নূরবাগ মোড়ে পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় ইয়াকুব আলী মোল্লা (৭০) নামের এক বৃদ্ধকে চাপা দেয়। এ সময় ট্রাকটির চাকা তার মাথার ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read More

মাগুরা জেলা সংবাদদাতা “নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ ও সবল জীবন গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে মাগুরায় কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর সুলতান, জেলা শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার সুমন অধিকারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় মাগুরা সদর উপজেলার সাতটি…

Read More

বেনাপোল সংবাদদাতা সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ছড়িয়ে পড়া ‘নিপা ভাইরাস’ নিয়ে এ দেশের চেকপোস্ট ও স্থলবন্দরে সতর্কতার কোনো ব্যবস্থা নেই বললেই চলে। দায়সারা দায়িত্ব পালন করছে সবাই। এখানে ভারত থেকে আসা যাত্রীদের ঠিকঠাকভাবে স্ক্রিনিং করার কোনো ব্যবস্থা নেই। যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার থার্মাল স্ক্যানারই একমাত্র ভরসা। কপালে ঠেকিয়ে তাপমাত্রা নির্ণয় করা ছাড়া আর কোন কাজ নেই। স্বাস্থ্য অধিদফতর থেকে ‘নিপা ভাইরাস’ প্রতিরোধে বন্দর এলাকায় ব্যবস্থা নিতে স্বাস্থ্য বিভাগ থেকে এখনো অফিসিয়াল কোনো নির্দেশনা পাননি যশোরের বেনাপোল বন্দর কর্তৃপক্ষ বা শার্শা উপজেলা স্বাস্থ্য বিভাগ। বেনাপোল স্থলবন্দর ও স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা যায়, ভারত বাংলাদেশের নিকট প্রতিবেশি…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরায় কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা হতে বেলা ১১ টা পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর ও দায়রা জজ কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মবিরতিতে সংগঠনের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলিম মোল্যা, মহিদুল ইসলাম, আরিফুর রহমান, হিরেন কুমার বালা, আবু হাসান, কামরুল ইসলাম, আব্দুল হালিম, মো. সানাউল্লাহ, নয়ন কুমার কুন্ডু, তানভীর আহমেদ, আব্দুল গফুর, মনিরুল ইসলাম, স্বপন দাস, তানভীর ইসলাম, আব্দুল…

Read More

আশাশুনি সংবাদদাতা সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা পেশ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় আশাশুনি প্রেস ক্লাবে আশাশুনি উপজেলার জন্য নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা সংবাদ সম্মেলনের মাধ্যমে পেশ করা হয়। এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার ও আসন পরিচালক জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ৪০ দফা নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা পাঠ করেন। পরিকল্পনার মধ্যে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, কোলন-ঘোলা-কল্যাণপুর ত্রিমোহনায় ৩ নোজ ব্রিজ নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে ৪০টি খাল খনন করে সুপেয় মিঠা পানির আধার নির্মান, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় ৩৯৬টি রাস্তা নির্মান, বিসি দ্বারা ২.১৯৪ কি.মি উপজেলা সড়ক,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মা ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের ব্যবস্থাপনায় যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর গ্রামের ১৫০ পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠানের ফিন্যান্স অফিসার আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রি বিতরণ করেন। এ সময় প্রতি পরিবারের জন্য ২৫ কেজি চাল, ৩ কেজি তেল, ২ কেজি ছোলা, ১ কেজি মুসুরির ডাল, ২ কেজি চিড়া, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি খেজুর, ২ কেজি মুরগি, ১ প্যাকেট শরবত, ৪ প্যাকেট সেমাই, ৫ প্যাকেট লুডুস, ১ কেজি গুড়া দুধ ও ৪…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির চেয়ারম্যান তার রহমান বলেছেন, ৫ আগস্টের পর একটি দল মা-বোনদের তুচ্ছতাচ্ছিল্য করছে ও মা-বোনদের ঘরে বন্দি করতে চাচ্ছেন। কিন্তু দেশকে গড়তে হলে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। দলের চেয়ারম্যান তারেক রহমান আরও  বলেন, একটি দলের প্রধান বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে নারীদের কি চোখে দেখবেন তা বলছেন, অথচ গতরাতে সেই নেতা কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। যে দল নারীদের নিয়ে এমন আপত্তিকর কথা বলে তারা ক্ষমতায় গিয়ে ভাল কিছু দিতে পারবে না। জনগণের সামনে অ্যাকাউন্ট হ্যাকের জলজ্যান্ত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে এদিন। যশোরসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসায় শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। একুশের ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি সহকারে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা। দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচরি মধ্যে রয়েছে, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপসমূহে বর্ণমালা সম্বলিত ফেস্টুন স্থাপন, সকাল দশটায় শিশু একাডেমিতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দাড়িহাগড়া পূর্বপাড়া, ধলগ্রাম ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার বিকালে পরিচালিত এই অভিযানে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানকালে ওই বাড়ি থেকে ৪টি বিদেশি পিস্তল, ৩৭ রাউন্ড গোলাবারুদ, ২টি ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়। এছাড়া ড্রাম ও স্টিল ট্রাঙ্কে লুকানো অবস্থায় ১০টি গ্রেনেড সদৃশ বস্তু এবং একাধিক সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রী সেনাবাহিনীর বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ দল (ইওডি) কর্তৃক নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। অভিযানের সময় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং সম্ভাব্য ঝুঁকি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সম্পন্ন হয়েছে। সকালে স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন আফিল গ্রুপের চেয়ারম্যান ও স্কুলের সভাপতি তাহেরা সোবহা। বিশেষ অতিথি ছিলেন আফিল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের সহধর্মিনী কুতুব হাফসা বিনতে আসাফ, আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলুর সহধর্মিনী আকলিমা খাতুন হীরা, আফিল গ্রুপের চেয়ারম্যানের কন্যা আলিনা তেহজীব। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক রওশন আরা ছবি। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন, নাজনীন আক্তার। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আফিল গ্রুপের চেয়ারম্যান ও…

Read More