অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার নুরবাগ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ জানুয়ারি রাতে যৌথবাহিনীর পরিচালিত অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ রাকিব সরদার (২৭) নামের এক যুবককে আটক করেছে। এ সময় তার হেফাজত থেকে একটি পিস্তল, একটি পিস্তল ম্যাগাজিন এবং ৩২ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, একটি শর্টগানের ব্যারেল, শর্টগান বাট স্টক, শর্টগান বুলেট, একাধিক মাজেল কাভার, বিপুল পরিমাণ খালি ও ব্যবহৃত কার্তুজ, একাধিক মোবাইল ফোন, মাদক সেবনে ব্যবহৃত সামগ্রি, চারটি চাকু, একটি কুড়াল, একটি ধারালো ব্রেলেট, উদ্ধার করা হয়। আটক রাকিব সরদার নুরবাগ এলাকার বাসিন্দা । নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো সে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক আবাসিক হলের নিরাপত্তা, ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি ও পরিকল্পিত উন্নয়নসহ বিভিন্ন দাবির প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য ড. আব্দুল মজিদের কার্যালয়ে প্রতীকীভাবে ‘মুলা’ উপহার দিয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার দুপুর আড়াইটার দিকে যবিপ্রবির প্রশাসনিক ভবনে উপাচার্যের অনুপস্থিতিতে তার কার্যালয়ের কর্মকর্তা পার্থ সারথী দাসের হাতে প্রতীকী মূলা তুলে দেন শিক্ষার্থীরা। উপাচার্যের কার্যালয়ে প্রতীকীভাবে মূলা দেওয়ার পর শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাস ও আবাসিক হলে সিসি ক্যামেরার ঘাটতির কারণে নিয়মিত চুরির ঘটনা ঘটছে, অথচ প্রশাসনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। প্রায় ছয় মাস ধরে রাস্তা সংস্কারের নামে বারবার কাজ শুরু ও বন্ধ করা…
বাংলার ভোর প্রতিবেদক জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় মৃত্যুতে রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের অগ্রসেনানী। জেল খেটেছেন কিন্তু কোন প্রলোভন তাকে জাসদের রাজনীতি থেকে বিচ্যুত ঘটাতে পারেনি। নির্লোভ ও সাদা মনের অধিকারী এই মানুষটি সব সময় যুক্ত ছিলেন সৃজনশীল কর্মকাণ্ডের সাথে। দীর্ঘ ৬০ বছর রাজনীতির সাথে যুক্ত থেকে মানব মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন। ছিলেন অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তার শোকসভায় এসব কথা বলেন জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম। শনিবার বেলা ১১টায় জেলা জাসদের উদ্যোগে যশোর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন জাসদের কার্যকরী সভাপতি ও জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামে মহিলা জামায়াত, যুব জামায়াত ও শিবির কর্মীদের ওপর বিএনপি কর্মীদের হামলার প্রতিবাদে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল হয়েছে। জনৈক জামায়াত নেতারা জানান, শনিবার দুপুরে গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে মহিলা জামায়াতের ১০-১২ জন কর্মী দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে যান। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মহিলাদের বাধা প্রদান করে। খবর পেয়ে যুব জামায়াত ও শিবিরের ৮-১০ জন নেতা কর্মী ঘটনাস্থলে পৌঁছালে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে বিএনপির কর্মীরা এসএস পাইপ, বাঁশ, দিয়ে তাদের উপর হামলা করে। এতে ঝিকরগাছা ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের কামাল ফারুকির ছেলে মুস্তাকিম হাসান, যুব জামায়াতের জহিরুল, শিবির কর্মী মুস্তাকিম, বায়জিদ আহত হন এবং…
বাগআঁচড়া সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সামটা, জামতলা বাজার, বাঘাডাঙ্গা, মহিষাকুড়া, বসতপুরসহ মোট ছয়টি ওয়ার্ডে পৃথক পৃথক উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাসের নেতৃত্বে আয়োজিত এসব উঠান বৈঠক ও পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। পথসভায় স্থানীয় জনগণের নানা সমস্যা সমাধান ও এলাকার সার্বিক উন্নয়ন বাস্তবায়নের আশ্বাস দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন…
বাংলার ভোর প্রেিবদক যশোর-৩ আসনের নির্বাচনী মাঠে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের প্রচারণায় গণজোয়ার দেখা গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলা বাজার থেকে মাত্র ১০ জন কর্মী-সমর্থক নিয়ে তিনি গণসংযোগ শুরু করলেও, সময়ের সাথে সাথে তা বিশাল গণমিছিলে রূপ নেয়। অনিন্দ্য ইসলাম অমিত উপশহর ইউনিয়নের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান তিনি। পথে পথে নানা বয়সের নারী-পুরুষ ও সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দিতে থাকেন। উপশহরের প্রধান ব্লকগুলো অতিক্রম করার সময় মিছিলের আকার কয়েকগুণ বেড়ে যায়। এলাকাবাসী জানান, প্রার্থীর আগমনের খবর পেয়ে অনেকেই ঘর থেকে বেরিয়ে…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়া বাজারে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সংঘটিত ঘটনার পর ইসমাইল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন কাকবাশিয়া জেলেখালি এলাকার মহিরউদ্দীন সানার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেলে করে তিন বন্ধু বাজারে প্রবেশ করলে সেনা টহল দল তাদের গতিরোধ করে। এ সময় ইসমাইল হোসেনকে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই তিনি নিথর হয়ে পড়েন। পরে সেনা সদস্যরা স্থান ত্যাগ করেন। ঘটনার পর বাজার এলাকায় উত্তেজনা…
বনোপোল সংবাদদাতা যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পুটখালী ইউনিয়নে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বারোপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫ নম্বর পুটখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজুর রহমান। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-১ (শার্শা) আসনের বিএনপির এমপি প্রার্থী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক নূরুজ্জামান লিটন। দুপুর গড়াতেই বেনাপোল ও পুটখালীর আশপাশের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হতে থাকেন। “নূরুজ্জামান লিটনের সালাম নিন, ধানের শীষ মার্কায় ভোট দিন”—এমন স্লোগানে…
বাংলার ভোর প্রতিবেদক তিনি বলেন, বর্তমান সংকটময় সময়ে দেশ ও জাতির মুক্তির জন্য সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয় নিশ্চিত করা সময়ের দাবি। শুক্রবার সদর উপজেলার আরবপুর ও নওয়াপাড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী সভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এদিন সকালে শেখহাটি জামরুলতলা এলাকায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত জনসভায় ইউনিয়ন জামায়াতের আমির আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভিপি আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ জুয়েল, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক নূর আল মামুন, শহর আমির মাওলানা ইসমাইল হোসেন, নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুর রহমান সোহাগ এবং ইউনিয়ন সেক্রেটারি ইমদাদ হোসেন।…
কাজী নূর যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মাঠপাড়া পল্লীর যুবক আব্দুস ছলেমান রহিম। যশোর শহরের হাসপাতাল পট্টিতে দীর্ঘদিন ধরে একটি চায়ের দোকান চালান তিনি। সপ্তাহে একদিন, শুক্রবার সকালে দোকান বন্ধ রেখে বাজারসহ সংসারের প্রয়োজনীয় কেনাকাটা করেন। শুক্রবার সকালে হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজারে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন ছলেমান রহিম। তিনি বলেন, বছরের পর বছর ধরে এক কাপ চায়ের দাম ৫ টাকাই রয়ে গেছে। আমাদের মতো চা-ওয়ালাদের আয় বাড়েনি এক পয়সাও। ৫ টাকার জায়গায় যদি ৬ টাকা নিতে চাই, তখনই শুরু হয় অভিযোগ। অথচ চারপাশে সব কিছুর দাম প্রতিদিন ওলটপালট হচ্ছে। তিনি আরও বলেন, ফাস্টফুডসহ…
