কোটচাঁদপুর সংবাদদাতা দেশ জুড়ে এখন একটাই আলোচনা আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে সফল করতে এবার জোরেসোরে মাঠে নেমেছে ঝিনাইদহের জেলা প্রশাসন। তরুণদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে তরুণ ভোটার ও শিক্ষার্থীদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরে। মঙ্গলবার সকালে কোটচাঁদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংলাপ উপলক্ষে সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে তরুণ ভোটার ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সংলাপস্থল। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংলাপে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দুই শতাধিক শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন…
Author: banglarbhore
কলারোয়া সংবাদদাতা মঙ্গলবার বিকেলে কলারোয়ার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে ধানের শীষ প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেয়াড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ও দু-বারের জনপ্রিয় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, তালার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি। এ সময় কলারোয়া উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা…
শার্শা সংবাদদাতা দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে চারটি চালানে ৫১০ মেট্রিকটন মোটা চাল আমদানি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ১৪টি ট্রাকে আমদানি করা চালের এসব চালান বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইর্য়াডে প্রবেশ করে। চাল আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম এন্ড সন্স। আমদানি করা চাল ছাড়করণের জন্য কাজ করছেন সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট মের্সাস ভূইয়া এন্টারপ্রাইজ। বন্দর সূত্র জানায়, গত বছরের নভেম্বর মাসে এই বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল ৬ হাজার ১২৮ মেট্রিকটন। গত ১৮ জানুয়ারি-২০২৬ পুনরায় ২৩২ আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ মেট্রিকটন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। যা সময়সীমা বেধে দেয়া হয়েছে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত। এই সময়ের মধ্যে আমদানিকৃত চাল বাংলাদেশে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর নির্বাচনী প্রচারণায় নিয়ম ভেঙে রঙিন পোস্টার ও ব্যানার ব্যবহার করায় যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে। মঙ্গলবার নির্বাচনী অনুসন্ধান কমিটি এই শোকজ করেন। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন যে, সেখানে ধানের শীষ প্রতীকের প্রচারণায় প্রচুর পরিমাণে রঙিন ফেসটুন, ব্যানার ও পোস্টার ব্যবহার করা হয়েছে। বর্তমান নির্বাচনী আইন অনুযায়ী, প্রচারণায় রঙিন পোস্টার বা ব্যানার ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। যা সংসদ নির্বাচনে রাজনীতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের স্ক্যান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নাকের হাড় বাঁকা (ডিএনএস) অপারেশন শেষে বেডে দেয়া হয় রোগী আবুল হোসেনকে। বেডে দেয়ার পর প্রেসক্রিপশন অনুযায়ী দুটি ইনজেকশন পুশ করেন দায়িত্বে থাকা নার্স। এরপর পরই তিনি ছটফট করতে করতে মারা যান। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে যশোরের স্ক্যান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। আবুল হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুরের ধান্যহাড়ীয়া গ্রামের আবু ছিদ্দিকের ছেলে। মারা যাওয়ার পর তড়িঘটি করে অ্যাম্বুলেন্সের তুলে আবুল হোসেনের লাশ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এ সময় চিকিৎসকের করা প্রেসক্রিপশনসহ যাবতীয় কাগজপত্রাদি স্বজনদের কাছ থেকে নিয়ে নেন ডায়াগনস্টিক সেন্টার কর্র্তৃপক্ষ। আবুল হোসেনের স্ত্রী ফুলমতি বলেন, অপারেশন শেষে বেডে দেয়ার পর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের দাইতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০.৫০০ কেজি রুপা, একটি বিদেশি মদের বোতলসহ চারজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার কোতোয়ালী থানাধীন দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বহন করা ১০.৫০০ কেজি রুপা, একটি বিদেশি মদের বোতল, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ২০৫ টাকা উদ্ধারসহ চারজনকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর হয়ে রুপাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, ‘এক দিকে ফ্যামেলি কার্ড, অন্যদিকে মহিলাদের গায়ে হাত, দুটো একসাথে চলতে পারে না। এটিই বার্তা, তারা জিতলে কেউ নিরাপদ থাকবে না। মঙ্গলবার সকালে যশোর ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা জামায়াতে ইসলামীর আয়েজনে এই জনসভা হয়। বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের আমীর বলেন, ‘যারা নিজেদের দলকে সামলে রাখতে পারে না, কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না সেই দল যতবড় দলই হোক তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। আপনারা দেশ গড়ার আগে; নিজের দলকে গড়েন ভালো করে। এতে দেশ লাভবান হবে; আপনারাও লাভবান…
বাংলার খেলা প্রতিবেদক ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যশোর। সোমবার মাগুরা জেলা স্টেডিয়ামে খুলনাকে ৭ রানে হারিয়ে সাত বছর পর আবার চ্যাম্পিয়ন হয়েছে শামসুদ্দিন শাহাজি নন্টুর শিষ্যরা। যশোর ২০১৯ সালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে নড়াইলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গেšরবার্জন করে। যশোর টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২১৬ রান করে। ব্যাট হাতে যশোরের তৌফিক ইসলাম ২১ বলে পাঁচ, আসাদুল্লাহ হিল গালিব ১৫ বলে এক, অর্ঘ ঘোষ ৬০ বলে চারটি চারে ৩২, অর্থ খা নয় বলে দুই, আশফাকুজ্জামান ৩৩ বলে একটি চারে ১০, রবিউল ইসলাম ৬০ বলে নয়টি চারে ৫৬, সাগর রায় ৫৮…
বাংলার ভোর প্রতিবেদক আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘জীবাশ্ম জ্বালানিকে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সনাক যশোর এ মানববন্ধনের আয়োজন করে। সনাক, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও স্থানীয় অংশিজনরা অংশ নেন। সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সনাকের পরিবেশ বিষয়ক উপকমিটির আহ্বায়ক অধ্যক্ষ শাহীন ইকবাল। আলোচনায় অংশ নেন…
কালিগঞ্জ সাংবাদ দাতা সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে স্বতন্ত্র প্রার্থী গরীবের ডাক্তার অধ্যাপক শহিদুল আলমের নির্বাচনী জনসভা সোমবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূধনপুর চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশা ও দল মতের বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল বলেন, দল এবার আমাকে মনোনয়ন দেয়নি। আমার মনোনয়নের জন্য সাধারণ নেতাকর্মীরা মাঠে নেমেছিলেন। তাদের দাবিদাওয়া যখন মূল্যায়ন হলো না তখন তারা মানসিকভাবে আঘাত পেয়েছিলেন। আপনাদের দাবি দাওয়ার প্রেক্ষিতে এবং সে সময় যে অবিচার হয়েছিল তার প্রেক্ষিতে আপনারা বলেছিলেন স্বতন্ত্র নির্বাচন করতে। তিনি আরও বলেন, আজকে আপনারা সমাবেশে উপস্থিত হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে ও অন্যায়ের প্রতিবাদ জানানোর জন্য।…
