Author: banglarbhore

শার্শা সংবাদদাতা দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে চারটি চালানে ৫১০ মেট্রিকটন মোটা চাল আমদানি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ১৪টি ট্রাকে আমদানি করা চালের এসব চালান বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইর্য়াডে প্রবেশ করে। চাল আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম এন্ড সন্স। আমদানি করা চাল ছাড়করণের জন্য কাজ করছেন সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট মের্সাস ভূইয়া এন্টারপ্রাইজ। বন্দর সূত্র জানায়, গত বছরের নভেম্বর মাসে এই বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল ৬ হাজার ১২৮ মেট্রিকটন। গত ১৮ জানুয়ারি-২০২৬ পুনরায় ২৩২ আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ মেট্রিকটন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। যা সময়সীমা বেধে দেয়া হয়েছে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত। এই সময়ের মধ্যে আমদানিকৃত চাল বাংলাদেশে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর নির্বাচনী প্রচারণায় নিয়ম ভেঙে রঙিন পোস্টার ও ব্যানার ব্যবহার করায় যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে। মঙ্গলবার নির্বাচনী অনুসন্ধান কমিটি এই শোকজ করেন। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন যে, সেখানে ধানের শীষ প্রতীকের প্রচারণায় প্রচুর পরিমাণে রঙিন ফেসটুন, ব্যানার ও পোস্টার ব্যবহার করা হয়েছে। বর্তমান নির্বাচনী আইন অনুযায়ী, প্রচারণায় রঙিন পোস্টার বা ব্যানার ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। যা সংসদ নির্বাচনে রাজনীতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের স্ক্যান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নাকের হাড় বাঁকা (ডিএনএস) অপারেশন শেষে বেডে দেয়া হয় রোগী আবুল হোসেনকে। বেডে দেয়ার পর প্রেসক্রিপশন অনুযায়ী দুটি ইনজেকশন পুশ করেন দায়িত্বে থাকা নার্স। এরপর পরই তিনি ছটফট করতে করতে মারা যান। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে যশোরের স্ক্যান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। আবুল হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুরের ধান্যহাড়ীয়া গ্রামের আবু ছিদ্দিকের ছেলে। মারা যাওয়ার পর তড়িঘটি করে অ্যাম্বুলেন্সের তুলে আবুল হোসেনের লাশ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এ সময় চিকিৎসকের করা প্রেসক্রিপশনসহ যাবতীয় কাগজপত্রাদি স্বজনদের কাছ থেকে নিয়ে নেন ডায়াগনস্টিক সেন্টার কর্র্তৃপক্ষ। আবুল হোসেনের স্ত্রী ফুলমতি বলেন, অপারেশন শেষে বেডে দেয়ার পর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের দাইতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০.৫০০ কেজি রুপা, একটি বিদেশি মদের বোতলসহ চারজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার কোতোয়ালী থানাধীন দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বহন করা ১০.৫০০ কেজি রুপা, একটি বিদেশি মদের বোতল, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ২০৫ টাকা উদ্ধারসহ চারজনকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর হয়ে রুপাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, ‘এক দিকে ফ্যামেলি কার্ড, অন্যদিকে মহিলাদের গায়ে হাত, দুটো একসাথে চলতে পারে না। এটিই বার্তা, তারা জিতলে কেউ নিরাপদ থাকবে না। মঙ্গলবার সকালে যশোর ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা জামায়াতে ইসলামীর আয়েজনে এই জনসভা হয়। বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের আমীর বলেন, ‘যারা নিজেদের দলকে সামলে রাখতে পারে না, কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না সেই দল যতবড় দলই হোক তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। আপনারা দেশ গড়ার আগে; নিজের দলকে গড়েন ভালো করে। এতে দেশ লাভবান হবে; আপনারাও লাভবান…

Read More

বাংলার খেলা প্রতিবেদক ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যশোর। সোমবার মাগুরা জেলা স্টেডিয়ামে খুলনাকে ৭ রানে হারিয়ে সাত বছর পর আবার চ্যাম্পিয়ন হয়েছে শামসুদ্দিন শাহাজি নন্টুর শিষ্যরা। যশোর ২০১৯ সালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে নড়াইলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গেšরবার্জন করে। যশোর টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২১৬ রান করে। ব্যাট হাতে যশোরের তৌফিক ইসলাম ২১ বলে পাঁচ, আসাদুল্লাহ হিল গালিব ১৫ বলে এক, অর্ঘ ঘোষ ৬০ বলে চারটি চারে ৩২, অর্থ খা নয় বলে দুই, আশফাকুজ্জামান ৩৩ বলে একটি চারে ১০, রবিউল ইসলাম ৬০ বলে নয়টি চারে ৫৬, সাগর রায় ৫৮…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘জীবাশ্ম জ্বালানিকে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সনাক যশোর এ মানববন্ধনের আয়োজন করে। সনাক, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও স্থানীয় অংশিজনরা অংশ নেন। সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সনাকের পরিবেশ বিষয়ক উপকমিটির আহ্বায়ক অধ্যক্ষ শাহীন ইকবাল। আলোচনায় অংশ নেন…

Read More

কালিগঞ্জ সাংবাদ দাতা সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে স্বতন্ত্র প্রার্থী গরীবের ডাক্তার অধ্যাপক শহিদুল আলমের নির্বাচনী জনসভা সোমবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূধনপুর চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশা ও দল মতের বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল বলেন, দল এবার আমাকে মনোনয়ন দেয়নি। আমার মনোনয়নের জন্য সাধারণ নেতাকর্মীরা মাঠে নেমেছিলেন। তাদের দাবিদাওয়া যখন মূল্যায়ন হলো না তখন তারা মানসিকভাবে আঘাত পেয়েছিলেন। আপনাদের দাবি দাওয়ার প্রেক্ষিতে এবং সে সময় যে অবিচার হয়েছিল তার প্রেক্ষিতে আপনারা বলেছিলেন স্বতন্ত্র নির্বাচন করতে। তিনি আরও বলেন, আজকে আপনারা সমাবেশে উপস্থিত হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে ও অন্যায়ের প্রতিবাদ জানানোর জন্য।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক স্বপ্ন পথিক মরহুম আজাদুল কবির আরজুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাজারো অশ্রুসিক্ত মানুষের অংশগ্রহণে সোমবার বাদ আসর মুজিব সড়কস্থ জেসিএফ প্রধান কার্যালয়ের পাশের মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (কর্মসূচি) কাজী মাজেদ নওয়াজের সঞ্চলনায় দোয়া মাহফিল পরিচালনা করেন খড়কি পীরবাড়ি মসজিদের পেশ ইমাম। দোয়া পূর্ব আলোচনা করেন- জাগরণী চক্র ফাউণ্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম, মরহুম আজাদুল কবির আরজুর ভাই এবং জেসিএফ নির্বাহী কমিটির সদস্য হারুন অর রশীদ, জিলা স্কুল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ হযরত মাওলানা মুফতি আশরাফ আলী, হাফেজ গোলাম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে একটি হিজড়া গোষ্ঠীর ওপর পরিকল্পিত হামলা ও নিরাপত্তাহীনতার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী হিজড়া সম্প্রদায়। সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিজড়া গোষ্ঠীর সদস্য মোছা. আনজুয়ারা। তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি এলাকায় তাদের হিজড়া গোষ্ঠীর ওপর অপর একটি হিজড়া গোষ্ঠী। যার নেতৃত্বে রয়েছে জাকির ওরফে চুমকি। সে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। ওই হামলায় তাদের কয়েকজন সদস্য শারীরিকভাবে আহত হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর যশোর কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও কিছুদিন পর অভিযুক্ত পক্ষটি পুনরায় তাদের ওপর হামলা চালায়। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো আইনি ব্যবস্থা গ্রহণ না…

Read More