Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক গণভোট সফল করতে যশোরে জেলা পর্যায়ের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, গণভোট একটি রাষ্ট্রীয় দায়িত্ব। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া স্বচ্ছ ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব নয়। ইমাম সমাজ আমাদের সমাজে সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য একটি শক্তি। তাদের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা গেলে গণভোট আরও সুন্দর ও সফল হবে। তিনি আরও বলেন, মসজিদের ইমামরা জুম্মার খুতবার মাধ্যমে গণভোটের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ অতিথির বক্তব্যে যশোর জেলার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক স্ত্রী ও নয় মাস বয়সী সন্তানকে হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তবে আদেশের চিঠি কারাগারে না পৌঁছানোতে এদিন মুক্তি মিলছে না সাদ্দামের। মঙ্গলবার দুপুর নাগাদ মুক্তির সম্ভাবনা দেখছেন কারা কর্তৃপক্ষ। আর মুক্তি নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই সাজানো সংসার ভাঙ্গা সাদ্দামের পরিবারের। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর আবিদ আহম্মেদ জানান, ‘আমরা শুনেছি সাদ্দামের জামিন হয়েছে। তবে আদালতের কোন নথি আমাদের কাছে আসেনি। আজ না আসার সম্ভবনাও বেশি। কাল দুপুর নাগাদ…

Read More

তালা সংবাদদাতা সাতক্ষীরা তালার খলিলনগর ইউনিয়নে বিএনপি’র বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তালার খলিলনগর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল ময়দানে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, আমি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই খলিলনগর এলাকায় স্থানীয়দের মতামত নিয়ে উন্নয়নমূলক কাজ শুরু করবো। আমার দ্বারা কারও কোনো ক্ষতি হবে না। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব আমি নিজেই নিবো। দলের কোনো কর্মী অন্যায় করলে তাকে দল থেকে বহিস্কার করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশকে রক্ষা করতে হলে বিএনপিসহ স্বাধীনতার পক্ষের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক…

Read More

সাড়াতলা সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ শার্শা আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় উপজেলার ডিহি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমানের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু,সভাপতি আবুল হাসান জহির, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক আশরাফুল আলম বাবু,সালাউদ্দিন আহম্মেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, কেন্দীয় ছাত্রদল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল উইন সিরেক্স সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আরও একজন পলাতক রয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা তোফায়েল হোসেন (৫০)। অপর আসামি আল-আমিন বিশ্বাস (৩০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযানে একটি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এছাড়া, যশোর কোতয়ালী মডেল থানার গরীবশাহ মাজার ও রেলস্টেশন এলাকায় পৃথক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক উন্নয়ন এবং পরিবর্তনের স্বার্থে আবারও ধানের শীষে আস্থা রাখতে চান যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নবাসী। বিগত দিনে তারা যতবারই ধানের শীষে আস্থা রেখেছেন ততবারই অভূতপূর্ব উন্নয়নের সুফল পেয়েছেন। এমন অভিমত ইউনিয়নের সর্বস্তরের মানুষের। তারা বলছেন, সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম যতবারই সুযোগ পেয়েছেন, ততবরাই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ঘাট, মসজিদ, মন্দিরে অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছিলেন। সেই উন্নয়নের ধারাবাহিকতায় উন্নয়নবাসী তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের ধানের শীষে আস্থা রাখতে চান তারা। সোমবার দিনব্যাপি অনিন্দ্য ইসলাম অমিত ইছালি ইউনিয়নের পথে প্রান্তের সর্বস্তরের মানুষের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর-৪ সংসদীয় আসনের গণ অধিকার পরিষদের (ট্রাক মার্কা) প্রার্থী আবুল কালাম গাজীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। মঙ্গলবার হাইকোর্ট বিভাগের আদেশে রিটার্নিং অফিসারের বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়। এর আগে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর বিভিন্ন ধারার বরাত দিয়ে যশোরের রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম গাজীর মনোনয়নপত্র বাতিল করেন। বাতিলের কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী নির্ধারিত সময়ের আগে ঋণখেলাপীমুক্ত না হওয়া। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী আবুল কালাম গাজী হাইকোর্টে রিট পিটিশন (নম্বর-১২১২/২০২৬) দায়ের করেন। শুনানি শেষে আদালত রিট মঞ্জুর করে রিটার্নিং অফিসারের আদেশ স্থগিত করেন এবং মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। হাইকোর্টের এ…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা সদরের ভিটাসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক বিএনপির মহিলা জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে নির্বাচনী প্রচারণা চালান মাগুরা-১ আসনের বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান। মহিলা জনসভায় তার সহধর্মিণীও অংশ নেন। এ সময় মনোয়ার হোসেন খান বলেন, একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। জনসভায় আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আলমগীর হাসান সোহান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রিয়াজ রহমান, কেন্দ্রীয় ছাত্র সংসদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার অংশ হিসেবে যশোরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তিনি বক্তব্য দিবেন। জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। জামায়াতের আমিরের এই জনসভায় প্রায় তিন লাখ মানুষ উপস্থিত হওয়ার প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। যশোর জেলা জামায়াত নেতৃবৃন্দ জানান, নির্বাচনের আগে জামায়াতের আমীরের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। তিনি যশোরে ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতিক তুলে দিবেন। জনগণের ভোটের মাধ্যমে জামায়াত ক্ষমতায় গেলে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী। জামায়াতের প্রার্থী গোলাম রসুলকে সমর্থন দিয়ে কর্মী সমর্থকদের তার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার দুপুরে জামায়াতে ইসলামীর যশোর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে খেলাফত মজলিসের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন। তিনি দলীয় প্রতীক দেওয়াল ঘড়ির প্রচারণাও শুরু করেন। কিন্তু খেলাফত মজলিস আগামী নির্বাচনে ১০ দলীয় নির্বচনী জোটের সদস্য। জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক এ আসন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেয়া হয়েছে। এজন্য তিনি দেশ, জাতি…

Read More