বাংলার ভোর প্রতিবেদক যশোর-৪ সংসদীয় আসনের গণ অধিকার পরিষদের (ট্রাক মার্কা) প্রার্থী আবুল কালাম গাজীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। মঙ্গলবার হাইকোর্ট বিভাগের আদেশে রিটার্নিং অফিসারের বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়। এর আগে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর বিভিন্ন ধারার বরাত দিয়ে যশোরের রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম গাজীর মনোনয়নপত্র বাতিল করেন। বাতিলের কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী নির্ধারিত সময়ের আগে ঋণখেলাপীমুক্ত না হওয়া। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী আবুল কালাম গাজী হাইকোর্টে রিট পিটিশন (নম্বর-১২১২/২০২৬) দায়ের করেন। শুনানি শেষে আদালত রিট মঞ্জুর করে রিটার্নিং অফিসারের আদেশ স্থগিত করেন এবং মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। হাইকোর্টের এ…
Author: banglarbhore
মাগুরা সংবাদদাতা মাগুরা সদরের ভিটাসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক বিএনপির মহিলা জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে নির্বাচনী প্রচারণা চালান মাগুরা-১ আসনের বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান। মহিলা জনসভায় তার সহধর্মিণীও অংশ নেন। এ সময় মনোয়ার হোসেন খান বলেন, একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। জনসভায় আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আলমগীর হাসান সোহান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রিয়াজ রহমান, কেন্দ্রীয় ছাত্র সংসদের…
বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার অংশ হিসেবে যশোরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তিনি বক্তব্য দিবেন। জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। জামায়াতের আমিরের এই জনসভায় প্রায় তিন লাখ মানুষ উপস্থিত হওয়ার প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। যশোর জেলা জামায়াত নেতৃবৃন্দ জানান, নির্বাচনের আগে জামায়াতের আমীরের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। তিনি যশোরে ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতিক তুলে দিবেন। জনগণের ভোটের মাধ্যমে জামায়াত ক্ষমতায় গেলে…
বাংলার ভোর প্রতিবেদক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী। জামায়াতের প্রার্থী গোলাম রসুলকে সমর্থন দিয়ে কর্মী সমর্থকদের তার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার দুপুরে জামায়াতে ইসলামীর যশোর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে খেলাফত মজলিসের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন। তিনি দলীয় প্রতীক দেওয়াল ঘড়ির প্রচারণাও শুরু করেন। কিন্তু খেলাফত মজলিস আগামী নির্বাচনে ১০ দলীয় নির্বচনী জোটের সদস্য। জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক এ আসন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেয়া হয়েছে। এজন্য তিনি দেশ, জাতি…
আসাদুজ্জামান রয়েল, মণিরামপুর যশোরের মণিরামপুর উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সীমান্তবর্তী ও হরিহর নদীর তীর ঘেষে কপালিয়া বাজারটির অবস্থান। প্রাচীন এ বাজার ভবদহ এলাকার চার উপজেলা মণিরামপুর, অভয়নগর, কেশবপুর ও ডুমুরিয়ার মোহনায় অবস্থিত। এলাকাটি অভিশপ্ত ভবদহ এলাকায় হওয়ায় বছরের অধিকাংশ সময় জলমগ্ন থাকে। এখানকার মানুষের জীবন-মান, প্রাকৃতিক পরিবেশ কিছুটা ভিন্ন। তাদের জীবন-জীবিকা মূলত মাছ চাষ ও ধরার উপর নির্ভরশীল। তবে গ্রামীণ ও প্রান্তিক জনপদের প্রায় প্রতিটি পরিবার বাড়তি আয়ের আশায় দু-একটি গবাদী পশু লালন-পালন করেন। কিন্তু গবাদী পশু পালনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গো-খাদ্য বিচালির সংকট। কারণ এ এলাকায় বন্যার কারণে কৃষকরা তাদের জমিতে ধান চাষ করতে পারেন…
বেনাপোল সংবাদদাতা বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। সোমবার দিনভর নানা আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সকালে বেলুন ও কবুতর উড়িয়ে দিনের সূচনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিএম আবুল কালাম কায়কোবাদ। পরে বেনাপোল কাস্টমস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার আব্দুল হাকিম, বেনাপোল সিঅ্যাণ্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান, যশোর অঞ্চলের কর কমিশনার মাসুদ রানা, যুগ্ম-কমিশনার রাহাত হোসেন, যুগ্ম-কমিশনার সাকিব রায়হান ও সাইদ আহমেদ রুবেল। প্রধান অতিথি তার বক্তব্যেদেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস…
জাগরণী চক্র ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তক্রমে মেরীনা আখতারকে সংস্থার নির্বাহী পরিচালক পদে নিয়োগ প্রদান করা হয়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজুর মৃত্যুর পর জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পদে তিনি তাঁর স্থলাভিষিক্ত হলেন। সোমবার সকাল সাড়ে ১০টায় জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) প্রধান কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মেরিনা আখতার একজন অভিজ্ঞ উন্নয়নকর্মী, যিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রিধারী এবং জাগরণী চক্র ফাউন্ডেশনে ৩১ বছরেরও বেশি সময় ধরে কর্মরত রয়েছেন। তিনি ২০২০ সাল থেকে অদ্যাবধি উপ-নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করে আসছেন। কর্মসূচি ব্যবস্থাপনা, মানবসম্পদ ব্যবস্থাপনা, মনিটরিং ও মূল্যায়ন, দাতা ও সরকারি…
সাতক্ষীরা সংবাদদাতা ‘মাদক নয়, মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে ও সরকারি কলেজের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আখতার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা সময়কে গুরুত্ব দেয় তারা সফল হবে। জীবনটাও একটা যুদ্ধ। জীবনটাকে মাদকাসক্তিতে আসক্ত করলে জীবন যুদ্ধে হেরে যাবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী,…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর-৩ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খবির গাজী দিনব্যাপি নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে লাঙ্গল প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সদর উপজেলার হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে যান। এ সময় তিনি হৈবতপুর, তড়িতদাহ, কাশিমপুর, মাহিদিয়া ও বিরামপুর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় লাঙ্গল মার্কার লিফলেট বিতরণ করেন ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। একই সাথে এলাকার উন্নয়নে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। পথসভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে খবির গাজী বলেন, “যশোরের মানুষের ভাগ্য উন্নয়নে এবং পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের সোনার বাংলা গড়তে লাঙ্গল প্রতীকের কোনো বিকল্প নেই।…
সাতক্ষীরা সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা গ্রহণ বিষয়ক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, শাহনাজ বেগম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনিসহ কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। এ সময় জেলা প্রশাসক আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এবং প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ এর মৌখিক পরীক্ষা গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন।
