বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার অংশ হিসাবে যশোরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আগামী ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগা মাঠে দলীয় নেতা কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তিনি বক্তব্য দিবেন। জামায়াতের আমিরের আগমন উপলক্ষে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। রোববার দুপুরে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল প্রত্যাশা করেন, জনসভায় প্রায় তিন লাখ মানুষ উপস্থিত হবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের আগে জামায়াতের আমীরের আগমনকে ঘিরে উজ্জবিত নেতাকর্মীরা। জনসভা জনসমুদ্রের রূপ নিবে। তিনি যশোরে ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিবেন। জনগণের ভোটের মাধ্যমে জামায়াত ক্ষমতায় গেলে যশোরের সমস্যাগুলো সমাধানে নানা পরিকল্পনা তুলে ধরবেন। জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, যশোর অবিভক্ত প্রথম জেলা হিসাবে বিভাগ হওয়ার দাবিদার। দীর্ঘদিন ধরে যশোরের দুঃখখ্যাত ভবদহ সমস্যা সমাধানে জামায়াতে আমীরের কাছে দাবি জানাবো। যশোরে উন্নতমানের হাসপাতাল ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের দাবি উঠাবো। সবমিলিয়ে যশোরের উন্নয়নে জামায়াতে আমীরের পরিকল্পনার কথা জানাবেন এই জনসভাবেশে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কুদ্দুস, রেজাউল করিম, প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা সম্পাদক আবুল হাশিম রেজা প্রমুখ। জামায়াতে আমীরের আগমন ঘিরে কয়েক দিন থেকে কেন্দ্রীয় ঈদগা মাঠ সাজসজ্জার কাজ চলছে। এই আয়োজনকে সফল করতে স্বেচ্ছাসেবকদের নিয়ে জেলা নেতাদের বৈঠকসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহরের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে আমিরের ছবি সম্বলিত বিলবোর্ড।
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে নারী ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণ নিশ্চিত করতে সাতক্ষীরায় এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। তিনি বলেন, “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নারীরা যাতে নির্ভয়ে এবং সচেতনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য প্রশাসন সব ধরনের সহযোগিতা প্রদান করবে।” বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা। তিনি নারী অধিকার ও নির্বাচনে স্বাধীনভাবে সুচিন্তিত মতামত প্রকাশ ও আইন বিষয়ে আলোচনা করেন এবং গণভোটের বিশেষ গুরুত্ব তুলে ধরেন। জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার জেলা কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থার অন্যান্য সদস্য ও স্থানীয় নারী ভোটাররা উপস্থিত ছিলেন। নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে বৈঠক শেষে অংশগ্রহণকারী নারীদের মাঝে নির্বাচনী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং সঠিক পদ্ধতিতে ভোট প্রদানের নিয়মাবলী বুঝিয়ে দেয়া হয়।
চৌগাছা সংবাদদাতা বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৬ উপলক্ষে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রোববার এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ-“কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কারই প্রকৃত বাধা”-কে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে কুষ্ঠ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী। তিনি বলেন, কুষ্ঠ একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। আধুনিক চিকিৎসা পদ্ধতিতে নিয়মিত ও সঠিক চিকিৎসা নিলে কুষ্ঠ রোগ সম্পূর্ণ ভালো হয় এবং রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। কিন্তু সামাজিক কুসংস্কার, ভয় ও ভুল ধারণার কারণে অনেক রোগী সময়মতো চিকিৎসা নিতে আগ্রহী হন না, যা রোগ নিরাময়ের পথে প্রধান অন্তরায়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা কুষ্ঠ রোগ নির্মূলে সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন এবং সমাজ থেকে কুষ্ঠ রোগসংক্রান্ত সব ধরনের কুসংস্কার দূর করার আহ্বান জানান।
বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুরে প্রত্যন্ত একটি গ্রাম সাগরদাঁড়ি। এই গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের পাড়ে ধূসর আর সাদা রঙের প্রাচীন জমিদার বাড়ি। বাড়ির ভিতরে সু-বিশাল আম্রকাননে ছায়া সুনীবিড়। দুই শ’ ৩ বছর আগে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি এই বাড়িতে জন্মেছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের অসাধারণ প্রতিভাধর ব্যক্তিত্ব মাইকেল মধুসূদন দত্ত। তিনি নেই তবে বাড়ির পুরোটাজুড়েই যেন শুধু তার স্মৃতি। জন্মের এতো বছর পরও অনবদ্য সৃষ্টিকর্মের মধ্যদিয়ে অমর তিনি। কবির বাড়ির পুরোটাই এখন জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর নাম দিয়েছে মধুপল্লী। এই মধুপল্লীই পর্যটকদের কাছেও আকর্ষণীয় স্থান। বছরে দেড় লক্ষাধিক পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও নানা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে বিষপান করে সম্পা খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সম্পা খাতুন রামনগর এলাকার শফিকুল ইসলামের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করেন সম্পা খাতুন। একপর্যায়ে তিনি নিজ বাড়িতে বিষপান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে তাকে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় দুপুর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এক কাউন্সিলরের নেতৃত্বে অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার বিকেলে উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতের এক সমাবেশ ও প্রচার মিছিলে তারা দলটিতে যোগ দেন। নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান দলবল নিয়ে জামায়াতে যোগ দিলে তাদের ফুল দিয়ে সাদরে গ্রহণ করেন জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। যোগদান অনুষ্ঠান শেষে বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। যা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সমাবেশে অধ্যাপক গোলাম রসুল…
বাংলার ভোর প্রতিবেদক কৈশোরে মায়ের প্রশ্রয়ে অসুস্থ বয়স্ক অপরিচিত নারীকে বাড়িতে এনে গোসল করিয়ে খাইয়ে, ডাক্তার দেখিয়ে আশ্রয় দেয়ার মধ্য দিয়ে যে মানবকল্যাণের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা সেই পথিকের যাত্রা পথের চিরসমাপ্তি ঘটেছে। হাজারো মানুষকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন জাগরণী চক্র ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক স্বপ্ন পথিক আজাদুল কবির আরজু। যশোর শহর থেকে বেশ খানিকা দূরে এনায়েতপুর প্রীর বাড়িতে পিতা এ কে এম আমজাদ আলী ও মা আনোয়ারা বেগমের ঘরে জন্ম নেয়া ক্ষণজন্মা শনিবার বেলা ১ টা ৫ মিনিটে ৭২ বছর বয়সে পশ্চিম বারান্দীপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে…রাজেউন)। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে জেসিএফ পরিবার, সুবিধাভোগী, স্থানীয়…
শার্শা সংবাদদাতা যশোর-১ (শার্শা) আসনে বিএনপি’র দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বেনাপোল (৩ নং ওয়ার্ড) বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। জনসভা শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। এ সময় সঞ্চালনায় ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব…
বাংলার ভোর প্রতিবেদক স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি পাননি বাগেরহাট জেলার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। এ কারণে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে দূর থেকে তাঁকে শেষবার স্ত্রী সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। কারা কর্তৃপক্ষ বলছে, মরেদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের নিকট ছয় সদস্যকে কারা ফটকে প্রবেশ করতে দেয়া হয়। স্ত্রী ও সন্তানকে শেষ বারের মতো দেখতে মিনিট পাঁচেক সময় দেয়া হয় সাদ্দামকে। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দি রয়েছেন। গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার…
নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন-স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়া ছিলেন গণতন্ত্রের মা। তিনি ছিলেন আপোসহীন নেত্রী। তিনি সারা জীবন দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। আজ তার আত্মার শান্তি কামনায় প্রাথনা ও সনাতনী সমাবেশ। আমরা এই সমাবেশের মধ্যে দিয়ে তার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। আমাদের প্রিয়নেতা তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আর এই জন্য আমাদের জন্য আসছে বড় চ্যালেঞ্জ, আর তা হল আগামী জাতীয় সংসদ নিবাচন। এই নিবাচনে আমাদের ধানের শীষে ভোট দিতে হবে। নিবাচনে একটি গুপ্ত বাহিনী, যারা মহান…
