Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে যশোর জেলা পর্যায়ে পঞ্চমবার (২০১৯, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৬) এবং খুলনা বিভাগীয় পর্যায়ে দ্বিতীয়বার (২০২৪ ও ২০২৬) শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ। শিক্ষাঙ্গনে তার দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগেরই স্বীকৃতি এই সম্মাননা। ১৯৯৪ সাল থেকে তিনি দেশের বিভিন্ন উপজেলায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করে আসছেন। সরকারি নিয়মিত দায়িত্বের পাশাপাশি স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে নানামুখী কার্যক্রম গ্রহণ করে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তার কর্মকালীন সময়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জিলা স্কুল অ্যাসোসিয়েশনের ঢাকা কমিটির প্রাক্তন সভাপতি, স্কুলের প্রাক্তন ছাত্র এএএম জাকারিয়া মিলনরে স্মরণসভা ও দোয়া মাহফিলে শনিবার সকালে প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন জাকারিয়া মিলন ভাই ছিলেন একজন ভাল মানুষ। তিনি অনেক শিক্ষার্থীকে লেখাপড়ার সহায়তা করেছেন। অনেক শিক্ষিত যুবককে চাকরি দিয়েছেন। করোনাকালীন সময়ে সমাজের অসহায় মানুষকে সাহায্য করেছেন। তার মতো এমন ভালো মানুষ আর হবে না। অ্যালাইমনা অ্যাসোসিয়েশনের সভাপতি এ জেডএম সালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যশোর জিলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শোয়াইব হোসেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক ও জিলা স্কুলের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তের কাছে আমরা ঋণী। এই ঋণ শোধ করতে হলে এবং রাষ্ট্রীয় সংস্কারকে সংবিধানসম্মত করতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে এবং পুরোনো পদ্ধতিতে ফিরে না যেতে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। শনিবার বিকেলে যশোর জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সভাকক্ষে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে গণভোটে সচেতনতা বৃদ্ধি ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান। সচিব বলেন, ‘হ্যাঁ’ ভোট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঢাবি শিক্ষার্থী ফোরাম যশোরের উদ্যোগে কুরআন শিক্ষার্থী, শ্রমজীবী মানুষের মাঝে শীত বস্ত্র প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে নবকিশলয় স্কুল মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবি ফোরাম যশোরের সভাপতি সাইফুল্লাহ খালিদ। উপস্থিত ছিলেন ঢাবি ফোরাম যশোরের সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান খান রনি, সদস্য শেখ সোহেল আহমেদ, রোকন উদ্দিন, আবদুর রাজ্জাক, সোনিয়া ইসলাম, শিউলি হাসান, শহিদুল ইসলাম প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক তেভাগা আন্দোলনের প্রাণপুরুষ ও উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অমল সেন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে দুই দিনব্যাপি স্মরণ সভার আয়োজন করা হয়। শনিবার স্মরণ সভার দ্বিতীয় দিনের কর্মসূচি বাঁকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলা ১১টায় বালক-বালিকাদের সাইকেল রেস ও দৌঁড় প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়। বিকাল ৪টায় সম্প্রীতির র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি গ্রাম প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদ, সহ-সভাপতি কঙ্কন পাঠক, মিজানুর রহমান, শিক্ষক মিহির ঘোষ, বিথিকা বিশ্বাস, মলয় লস্করসহ আরও অনেকে। এ সময়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি আলামিনকে (২৮) অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-৬। শনিবার সকালে শহরের পুলেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আটক আলামিন যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার বাসিন্দা। র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আলামিনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে। তিনি আরও জানান, আলামিন চাঞ্চল্যকর তানভীর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে আলামিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।…

Read More

বাংলার খেলা প্রতিবেদক জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে সরকারি মাইকেল মধুসূদন কলেজ। শনিবার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে তারা ২০ রানে ক্যান্টনমেন্ট কলেজকে পরাজিত করে । টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৮৩ রান করে সরকারি মাইকেল মধুসূদন কলেজ। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ক্যান্টনমেন্ট কলেজ সংগ্রহ করে ৬৩ রান। এর আগে বাই পেয়ে ফাইনালে পা রাখে ক্যান্টনমেন্ট কলেজ। অন্যদিকে, অপর সেমিফাইনালে সরকারি সিটি কলেজকে হারিয়ে ১২ রানে হারিয়ে ফাইনালে পা রাখে সরকারি মাইকেল মধুসূদন কলেজ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে প্রাইভেট পড়তে যাওয়া স্কুল শিক্ষার্থী নিখোঁজ। গত ১৫ জানুয়ারি সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কনেজপুর গ্রামের নিজ বাসভবন থেকে দুপুর ২টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় স্কুল শিক্ষার্থী হাবিব হোসেন। পরে আর নিজ বাড়িতে ফেরেনি। নিখোঁজ হওয়া হাবিব হোসেনের মা যশোর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, অভিযোগে উল্লেখ করেন যে, তার ছেলে নিখোঁজ হয়েছে। তার গায়ের রং শ্যামলা উচ্চতা ৪ ফুট মাথার চুল লম্বা আনুমানিক ১ ইঞ্চি। সে যশোরের আঞ্চলিক ভাষা বাংলায় কথা বলে। তার পিতার নাম ঝড়ু বিশ্বাস ও মাতার নাম মমতাজ বেগম। হাবিব ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থী। তাকে কেউ…

Read More

কপিলমুনি সংবাদদাতা এই হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনার পাইকগাছায় তিন সহস্রাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল উপহার দেয়া হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। কপিলমুনি নগর শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা শামসুল আলম পিন্টু, কপিলমুনি বণিক সমিতির সদস্য সচিব শেখ আনারুল ইসলাম, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক ও উপজেলা নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলাম, সাংবাদিক ও বিএনপি নেতা সম নজরুল ইসলাম, সাংবাদিক মহানন্দ…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়ায় উপজেলা ভুমি অফিসের প্রধান সহকারী নাছিমুল হক গাজী সরকারি কর্মচারী হয়েও দীর্ঘদিন যাবত ঠিকাদারি কাজে নিয়োজিত থাকার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকালে ডুমুরিয়া মুক্তিযোদ্ধা মোড়ে পুনঃনির্মাণাধীন একটি সড়কের কাজে তাকে নিয়োজিত দেখা যায়। জানা যায়, সরকারি চাকরির মূল নীতি অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারীর কোনভাবেই ঠিকাদারী করার সুযোগ নেই। সেই নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ভূমি অফিসের প্রধান সহকারী (বড় বাবু নাছিবুল হক গাজী দীর্ঘদিন ঠিকাদারী পেশায় নিয়োজিত থেকে ব্যাবসা করছেন। গত কয়েকদিন যাবত তাকে শরাফপুর এলাকার একটি সড়কে কার্পেটিংয়ের সংস্কার কাজে নিয়োজিত থাকতে দেখা গেছে। খুলনা-সাতক্ষীরা মহাসড়ক থেকে মুক্তিযোদ্ধা মোড় হয়ে তিন কিলোমিটার ডুমুরিয়া…

Read More