কোটচাঁদপুর সংবাদদাতা মুদি দোকানে পেট্রোল বিক্রির অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। শনিবার বিকেলে শহরের দুধসরা স্ট্যাণ্ডে অভিযানকালে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ধারা ভঙ্গ করার অভিযোগে রোকনুজ্জামান নামে এক দোকানীকে নয় হাজার টাকা ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ১২ধারা ভঙ্গে আরো এক হাজার টাকসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডলসহ কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
Author: banglarbhore
ঝিকরগাছা সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবিরা সুলতানার নির্বাচন পরিচালনা পৌর বিএনপি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঝিকরগাছা বিএনপির নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত থেকে নির্বাচনী প্রস্তুতি, প্রচার কৌশল, সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা পৌর কমিটির আহ্বায়ক রুহুল আমিন সুজনসহ বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এ সময় বক্তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী…
মাগুরা সংবাদদাতা মাগুরায় সুশাসনের জন্য নাগরিক-সুজন’র আয়োজনে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের সৈয়দ আতর আলী রোডস্থ প্রিমিয়াম কাচ্চি রেস্টুরেন্টের হলরুমে এ বৈঠক বসে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন মাগুরা জেলা শাখার সভাপতি খান শরাফত হোসেন। বৈঠকে বক্তব্য রাখেন, মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম আর খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুল হাকিম, মাগুরা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. ওয়াহিদুজ্জামান, অ্যাডভোকেট অমিত মিত্র, ইতিহাস গবেষক ডা. তাসুকুজ্জামান, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিমসহ বিভিন্ন…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি কবি ও সাহিত্যিক শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাহিত্যিক ও গবেষক ড. মোহাম্মদ আবদুল মজিদ। সংবর্ধিত অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার কবি ও সাহিত্যিক প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকী। এ সময় সংবর্ধিত ও বিশেষ অতিথি ছিলেন কবি, প্রাবন্ধিক ও গবেষক ড. গোলাম কিবরিয়া পিনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে শিল্পচর্চা ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে কপোতাক্ষ আর্ট স্কুলের যাত্রা শুরু হয়েছে। শনিবার সকালে পৌর শহরের কপোতাক্ষ একাডেমিতে ওই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। কপোতাক্ষ আর্ট স্কুলের পরিচালক আশিকুর হাসান জীবনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আর্ট শিক্ষক সঞ্জয় মন্ডল, কপোতাক্ষ আর্ট স্কুলের হাতের লেখা বিভাগের শিক্ষক শংকর দাস, স্পোকিং ইংলিশ শিক্ষক মশিউর রহমান, শিক্ষক মাসুম বিল্লাহ, আযহারুল ইসলাম, মোকারম হোসেন প্রমুখ। প্রতিষ্ঠানের পরিচালক আশিকুর হাসান জীবন বলেন, কপোতাক্ষ আর্ট স্কুলের মাধ্যমে কেশবপুরের শিশু-কিশোর ও তরুণদের মধ্যে শিল্পচর্চার সুযোগ সৃষ্টি করা হবে। আধুনিক ও পরিকল্পিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে কাজ…
বাংলার ভোর প্রতিবেদক নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যশোর জেলা পুলিশ শুক্রবার দিনব্যাপি জেলার বিভিন্ন স্থানে তল্লাশী চৌকি পরিচালনা করেছে। এ সময় প্রায় দুই হাজার গাড়ি ও মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৩৫ টি মোটরসাইকেল আটক ও ছত্রিশটি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জেলা সদরের ধর্মতলা, মণিহার, চাড়খাম্বা, চাঁচড়া চেকপোস্ট, নিউ মার্কেট এলাকাসহ চৌগাছার টেঙ্গুরপুর মোড়, ইছাপুর বটতলা, সরকারি কলেজ ও পাশাপোল যাত্রী ছাউনীর সামনে। শার্শায় থানা মোড়, নাভারণ মোড়, বাগআঁচড়া বাজার, গোড়পাড়া বাজার দোলখোলা মোড়, গরুহাটা মোড়, মোহনপুর মোড়ে। মণিরামপুরে ডিগ্রি কলেজ মোড়, ঝাঁপা বাজার, রাজগঞ্জ বাজার, কপালিয়া বাজার, খেদাপাড়া বাজারে। ঝিকরগাছায় উপজেলা মোড়, ছুটিপুর মোহাম্মদপুর মোড়, বাঁকড়া মহেশপাড়া…
বাংলার ভোর প্রতিবেদক আদর্শিক মূল্যবোধ, সততা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে সফল ব্যবসায়ী গড়ে তোলার লক্ষ্যে যশোরে বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ), যশোরের আয়োজনে শুক্রবার সন্ধ্যা ৬টায় শহরের সার্কিট হাউস পাড়ায় অবস্থিত প্রাচ্য সংঘ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভিপি আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ যশোরের সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন। প্রধান অতিথির বক্তব্যে ভিপি আব্দুল কাদের বলেন, ব্যবসা শুধু মুনাফার মাধ্যম নয়, এটি একটি আমানত ও ইবাদতও বটে। একজন ব্যবসায়ী…
বাংলার ভোর প্রতিবেদক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়েছে তেভাগা আন্দোলনের প্রবাদ পুরুষ, উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি। শুক্রবার দুপুর ১২ টায় প্রথম দিনের কর্মসূচি শুরুরর পর দুপুর আড়াইটায় বাকড়ীর অমল সেনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদ, সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাস, কঙ্কন পাঠক সহ স্মৃতি রক্ষা কমিটির নেতৃবৃন্দ সমাধিতে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষে নজরুল ইসলাম ফিরোজ, নাজিমউদ্দিন, তসলিম উর রহমান, সখিনা বেগম দিপ্তি, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের পক্ষে শ্রমিক নেতা নাজিমউদ্দিন, শেখ নূর আলম, জাতীয় কৃষক খেতমজুর…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটানোর পর গণতন্ত্রকে স্থায়ী রূপ দেয়ার সময় এসেছে। যে গণতান্ত্রিক বাংলাদেশের আকাক্সক্ষা নিয়ে বেগম খালেদা জিয়া লড়াইয়ের ময়দানে জীবন পার করেছেন। সামনে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। যে কোন মূল্যে এই লড়াইয়ে জিততে হবে। অন্যথায় দেশ এমন অন্ধকারের নিমজ্জিত হবে, যেখানে দেশকে আলোর পথে নিয়ে আসা অসম্ভব। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী চক্ররা আবার মাথা চাড়া দেওয়া সুযোগ পাবে, যারা আতুর ঘরে এই দেশকে বিনষ্ট করতে চেয়েছিল। তাই সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। সকল বিভেদ বিভাজান ভুলে নিজেদের ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে। যশোর জেলা যুবদলের…
কাজী নূর “এ কূল ভাঙে ও কূল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই/এই তো বিধির খেলা/সকাল বেলার আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা” জনপ্রিয় এ গানটির মতই চলে আমাদের জীবন। যেমন দেখেন, আজ (শুক্রবার) বাজারে একমাত্র মাছ ছাড়া নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি কিনেছি ১৭০ টাকায় আজকের বাজারে সেটি ১৯০ টাকা কেজি। সোনালী মুরগিও কেজিতে ২০ টাকা বৃদ্ধি পেয়ে ২৭০ টাকা। সবজির গায়ে আগুন। আবার সবরকম চালের দাম কেজিতে ২/৩ টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে কি হল মাছের কূল ঠিক থেকে সবকূল ভেঙে গেল! আমাদের জীবন এমনই ভাই। তাইতো গৌরিপ্রসন্ন এমন জীবনমুখী গান লিখেছিলেন বলে মন্তব্য…
