পাইকগাছা সংবাদদাতা খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুবুর রহমান বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার সাথে প্রত্যেকের গণভোট নিয়েও প্রচারণায় ভূমিকা রাখতে হবে। কেননা এ নির্বাচন যদি বাধাগ্রস্ত বা অনিশ্চয়তা দেখা দেয় তা হলে যে ধাক্কা আসবে সেটা সামলানোর ক্ষমতা হয়তো কারোর থাকবে না। শনিবার বেলা ১১ টায় পাইকগাছা থানার সামনে মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, ২৪-এর গণআন্দোলনে ফ্যাসিস্টের পতনে আমাদের সন্তান বা ছেলেরা যদি রক্ত না দিত তা হলে আমরা এ পর্যায়ে আসতে পারতাম না। সে জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তিনি আরো বলেন, সুন্দর বাংলাদেশ গড়তে দল মতের উর্ধে উঠে ভুলে…
Author: banglarbhore
কোটচাঁদপুরে সংবাদদাতা কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কিত জনসাধারণকে অবহিতকরণ এবং ভোট দানে উৎসাহ প্রদান শীর্ষক সচেনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের দুধসরা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুউজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা পোল্লাহ্দ রায়, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আবদুল্লাহ বাশার, সাবেক সভাপতি মইনুদ্দিন খান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আপেল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায়…
সাতক্ষীরা সংবাদদাতা ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার সানজিদা খাতুন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আব্দুর রকিব, রসূলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক…
বাংলার ভোর ডেস্ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হিসেবে পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী এই দায়িত্ব গ্রহণ করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান পদ শূন্য হয়ে পড়ে। সেই প্রেক্ষাপটে গঠনতন্ত্র অনুসারে স্বয়ংক্রিয়ভাবে তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হন। এবার দলীয়ভাবে এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান নিজেই। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন,…
কাজী নূর চাষি যখন উৎপাদিত ফসলের ন্যায্য দাম না পেয়ে মাঠেই তা কেটে সার তৈরি করছিল তখনই সবজির বাজার ভোক্তার নাগাল ছেড়ে যেতে পারে এমন আশংকা করেছিলেন সদরের চুড়ামনকাটি আব্দুলপুর এলাকার বাসিন্দা যশোর বড়বাজারের সবজি ব্যবসায়ী মুহাম্মদ ইন্তাজ আলী। তিনি আরো বলেন, অনেক কষ্ট-শ্রম, অর্থ বিনিয়োগে উৎপাদিত পণ্য পরিবহন খরচ দিয়ে আড়তে এনে অন্ততপক্ষে খরচটায় যদি না ওঠে তাহলে তো কৃষক চাষাবাদে আগ্রহ হারাবে। আর সেই সুযোগে যখন বাজারে সরবরাহ কম হবে, স্বাভাবিকভাবে তখন সবজির দাম বৃদ্ধি হতে বাধ্য। ইন্তাজ আলী আহবান জানিয়ে বলেন, আপনারা সাংবাদিক, শুধুমাত্র সবজির বাজার ওঠানামা সংক্রান্ত নয়, কৃষকের আদ্যোপান্ত নিয়ে লেখেন; কৃষককে বাঁচাতে সমাজ রাষ্ট্রের…
বাংলার ভোর প্রতিবেদক শীতের বিকাল। মিষ্টি রোদ্দুর। বোরো ধান আবাদের জন্য মাঠ প্রস্তুত করে রেখেছেন চাষি কৃষক। সেই মাঠে হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা দেখতে ঢল নেমেছিলো নানা বয়সী মানুষের। শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে এই ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌঁড় প্রতিযোগিতা আয়োজন করে গ্রামবাসী। আয়োজকরা জানান, এই গ্রামে অন্তত দুই যুগ ধরে ঐতিহ্যবাহী এই গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতা হয়ে আসছে। কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে উপভোগ করেন এই খেলা। গরু গাড়ির দৌঁড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে সেখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ। এ উপলক্ষে বিস্তীর্ণ মাঠ জুড়ে বসে গ্রামীণ মেলা। গ্রামীণ এই মেলাকে কেন্দ্র…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেনকে ‘ভাড়াটে শ্যুটার মিশুককে’ দিয়ে হত্যা করেন তার জামাই বাসেত আলী পরশ। একটি চায়ের দোকান করে দেয়ার প্রতিশ্রুতিতে হত্যা মিশনে অংশ নেন মিশুক। শ্যুটার ত্রিদিপ চক্রবর্তী মিশুকের আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ( ক সার্কেল) মো. আহসান হাবীব। মিশুককে গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়। ত্রিদিপ চক্রবর্তী মিশুক (৩০) যশোর শহরের বেজপাড়া চিরুনি কল এলাকার মিহির চক্রবর্তী ত্রিনাথের ছেলে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের শংকরপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং শংকরপুর ইসহাক…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে শৈত্যপ্রবাহের মধ্যেই শীতজনিতসহ বিভিন্ন রোগে অসুস্থ দশজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে তারা মারা যান। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা যাওয়া এই রোগীদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে। তারা ঠাণ্ডাজনিত ও ফুসফুসে সংক্রমণজনিত রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বলে তাদের স্বজনেরা জানিয়েছেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তথ্য মতে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নানা রোগ নিয়ে ২৯০ রোগী ভর্তি হন। যার মধ্যে শতাধিক রোগী ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে আসেন। এর মধ্যে ৫৪ জনই শিশু। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,…
মহেশপুর সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত মুখে না তোলার প্রতিজ্ঞা করেছিলেন মহেশপুরের নিজাম উদ্দিন (৬০)। প্রতিজ্ঞার প্রায় ১২ বছর পার হলেও ভাত খাননি বিএনপির এ সমর্থক। তবে বিএনপি ক্ষমতায় এলেও প্রতিজ্ঞা ভেঙে আর কখনো ভাত খাবেন না নিজাম উদ্দিন। বৃহস্পতিবার রাতে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের মাথাভাঙ্গাপাড়ার নিজ বাড়িতে মারা যান তিনি। পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন তিনি। শুক্রবার জুম্মার নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয় বিএনপির এ সমর্থককে। স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জানান, ২০১৪ সালে বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করছিলেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা হামলা করে মৃত্যুবার্ষিকী…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজন পরীক্ষার্থী ডিজিটাল নকলের ডিভাইস ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। কলেজের কলা ভবনের ১১৬ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। আটক পরীক্ষার্থীর নাম ইশতিয়াক আহমেদ। যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান ফারুক জানান, পরীক্ষা চলাকালে ইশতিয়াক আহমেদ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকল করার চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে এলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম…
