Author: banglarbhore

বেনাপোল সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শ্রমিক দল ও বাজার কমিটি উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বেনাপোল চেকপোস্ট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও চেকপোস্ট বাজার কমিটির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বেনাপোল চেকপোস্ট জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ঋণখেলাপি, অসম্পূর্ণ কাগজপত্র, দলীয় মনোনয়নপত্র দাখিল না করা ও এক শতাংশ ভোটারের তালিকায় ত্রুটির কারণে মোট ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে ৪ জন প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখে তাদের তথ্য হালনাগাদের সুযোগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত দেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান। যশোর-১ (শার্শা) আসনে ৭ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন, বিএনপির মফিকুল হাসান তৃপ্তি, স্বতন্ত্র…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর। ড্যাব কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. শরিফুল আলম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পোলাইটনেস ইজ পাওয়ার’ যা আমাদের শিখিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার শেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে…

Read More

রেহানা ফেরদৌসী ২০২৬ সাল শুরু হচ্ছে এক বিস্ময়কর চন্দ্র প্রদর্শনী দিয়ে! আজ শনিবার, অর্থ্যাৎ ৩ জানুয়ারি, ২০২৬ সালের প্রথম পূর্ণিমা যা রাতের আকাশকে আলোকিত করবে। এই পূর্ণিমা উলফ মুন নামে পরিচিত, তবে এটি একটি সুপারমুন হিসেবেও যোগ্যতা অর্জন করে, যার অর্থ এটি তার কক্ষপথে পৃথিবীর কাছাকাছি থাকায় একটি সাধারণ পূর্ণিমার চেয়ে লক্ষণীয়ভাবে বড় এবং উজ্জ্বল দেখাবে। এটি পুরানো ইউরোপীয় এবং নেটিভ আমেরিকান লোককাহিনীতে ব্যবহৃত একটি ঐতিহ্যবাহী নাম। লোকেরা বিশ্বাস করত যে নেকড়েগুলি প্রথম শীতের চাঁদের নীচে আরও জোরে চিৎকার করতো, যা নতুন চন্দ্র চক্রের শুরুকে চিহ্নিত করে। এই চাঁদটি বিশেষভাবে তীক্ষè এবং আলোকিত দেখায় কারণ শীতের আকাশ প্রায়শই অন্যান্য ঋতুর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে এঘটনা ঘটে। নিহত আলমগীর শংকরপুর এলাকার মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া জমির ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, শনিবার আনুমানিক ৬টা ৫০ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানাধীন শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তাঁর মাথার বাম পাশে লাগে। আলমগীর মটরসাইকেলে ফিরছিলেন। অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরাও মটরসাইকেল যোগে এসে চলন্ত গাড়িতে থাকায় অবস্থায় ইসহাক সড়ক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নাশকতার অভিযোগে করা পৃথক তিনটি মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। আটকদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ২ জানুয়ারি সন্ধ্যায় ও রাতে পৃথক অভিযান চালিয়ে যশোর সদর এলাকা থেকে তাদের আটক করা হয়। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, আটকরা চারজনই বিভিন্ন নাশকতার মামলার সন্দেহভাজন আসামি। আটকদের মধ্যে রয়েছেন, দেয়াড়া ইউনিয়ন শাখার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং এড়েন্দা বাজার এলাকার বাসিন্দা সাইদুর রহমান খোকন ওরফে বাবু (৫৫), আওয়ামী লীগের কর্মী এবং শহরের ষষ্টিতলা পাড়ার ফয়সাল হোসেন (৩৮), স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অসহায়, প্রতিবন্ধী ও এতিম শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)। শনিবার যশোর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন পুলিশ সুপার শহরের রায়পাড়া পীরবাড়ী এলাকায় অবস্থিত সাঈদাবানু সূচনা প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়, শাহাপুর আড়পাড়ার মাদ্রাসাতুল মাহমুদ হিফজ, দারুল উলুম শাহপুর, ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসা, বাহাদুরপুর দারুস সুন্নাহ মাদ্রাসা , কাশিমপুর বাজারের জান্নাতুল বানাত মাদ্রাসা এবং হৈবতপুর দারুণ উলুম তালতলা মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন। শীতার্ত ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। পুলিশ সুপারের এ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে অবস্থিত মুহিউস্ সুন্নাহ ইসলামী ইনস্টিটিউটে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরিক্ষার পুরস্কার বিতরণ ও  উদ্বোধনী ক্লাস অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানটির কারবালা রোডে অবস্থিত কম্প্যাস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাঃ গোলাম কিবরিয়া, প্রভাষক, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা, ঝিকরগাছা, যশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী মুতাসিম বিল্লাহ, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া নিয়ামতিয়া কওমী মহিলা মাদরাসা, যশোর। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৫ (মণিরামপুর) ও যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। সাথে সাথে ত্রুটি থাকার কারণে ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর-৫ (মণিরামপুর) আসনে জমা দেয়া ৮টি মনোনয়নপত্রের মধ্যে ৪টি বৈধ ও ৪টি বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী রশীদ আহমাদ, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন এবং স্বতন্ত্র প্রার্থী ও মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ…

Read More

যশোরে আল-আকসা একাডেমির নবীন বরণ ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় শহরের হুশতলা মোড়ে প্রতিষ্ঠান পরিচালক মুফতী ইয়াসিন আরাফাতের পরিচালনায় এ নবীন বরণ ও বই উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তানজিমুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সাইফুল ইসলাম, আল ফালা ইসলামিক ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল, আফনান আল কোরআন একাডেমির প্রিন্সিপাল খালিদ সাইফুল্লাহ, খাজুরা ডিগ্রি কলেজের প্রভাষক ডক্টর মারুফুর রহমান, স্বেচ্ছাসেবক মাওলানা রায়হান হোসাইনসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক গণ। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং নতুন বই দেয়া হয়।

Read More