Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ১৩১ বোতল উইন কোরেক্স উদ্ধার, আটক ১
  • অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন গ্রেপ্তার
  • যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে আগুন, রোগীরা আতঙ্কিত
  • ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে সন্তানের আহাজারি    
  • বাঘারপাড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন  
  • শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা
  • নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠানে যশোরে সভা
  • চৌগাছায় মডেল মসজিদ নির্মাণ ও ব্যবসায়ীদের সমস্যা নিরসনে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
জীবনযাপন এপ্রিল ১০, ২০২৪

আস্ত রসুন দিয়ে খাসির মাংস রাঁধবেন যেভাবে

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

আস্ত রসুন দিয়ে খাসির মাংস রাঁধবেন যেভাবেবাংলার ভোর ডেস্ক:
খাসির মাংস দিয়ে বাহারি পদ তৈরি করে খেতে পছন্দ করেন কমবেশি সবাই। বিশেষ করে ঈদে খাসির মাংস ভুনা কিংবা কাচ্চি বিরিয়ানি খেতে ভুলেন না ফুডলাভাররা। তবে খাসির মাংসের যে পদই তৈরি করুন না কেন, আস্ত রসুন দিয়ে খাসির মাংস রান্নার স্বাদই ভিন্ন।
খুবই মজাদার এই মাসের পদটি একবার খেলে মুলে লেগে থাকবে সবসময়। আস্ত রসুন দেওয়ার কারণে এই মাংসের স্বাদ বেড়ে যায় দ্বিগু। চাইলে গরুর মাংসেও আস্ত রসুন ব্যবহার করতে পারেন।
সামান্য কিছু উপকরণ হাতের কাছে থাকলেই তৈরি করে নেওয়া যায় এই বিশেষ পদটি। চলুন জেনে নেওয়া যাক খুব সহজে ও চটজলদি খাসির মাংসের এই পদ তৈরি করার রেসিপি-

উপকরণ
১. খাসির মাংস ১ কেজি
২. আস্ত মাঝারি আকারের রসুন ১০-১২টি
৩. পেঁয়াজ বাটা আধা কাপ
৪. আদা বাটা ১ টেবিল চামচ
৫. সাদা এলাচ ৫-৬টি
৬. কালো এলাচ ২টি
৭. দারুচিনি ৫-৬ টুকরো
৮. তেল ১ কাপ
৯. জিরার গুঁড়ো আধা টেবিল চামচ
১০. মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ
১১. লবণ স্বাদমতো
১২. হলুদ আধা টেবিল চামচ ও
১৩. কাঁচা মরিচ ৮-১০টি।

প্রথমে মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি গভীর প্যানে মাংস নিন। এবার রসুন ছাড়া বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মাখিয়ে নিন। এবার ৪ কাপ গরম পানি মিশিয়ে দিন মাংসে।
প্যানের ঢাকনা দিয়ে ঢেকে চুলায় মাঝারি আঁচে রান্না করুন মাংস। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে গেলে আস্ত রসুন দিয়ে দিন।
অবশ্যই রসুন আগে তেকে ধুয়ে নিতে হবে। আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করুন। মাংস পুরো সেদ্ধ হলে নামানোর ২ মিনিট আগে ৮-১০টি কাঁচা মরিচ ছড়িয়ে দিন।
ব্যাস, তৈরি হয়ে গেলো মজাদার আস্ত রসুনে খাসির মাংস রান্না। নামিয়ে গরম-গরম পরিবেশন করুন রুটি, পরোটা, লুচি, ভাত বা পোলাওয়ের সঙ্গে।

ঈদের রেসিপি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কাঁচা আম খেলে শরীরে যা ঘটে

রোজা-ঈদ পরবর্তী ওজন কমানোর সহজ টিপস

ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.