Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

`আ. লীগ ফ্যাসিস্ট আমলে যা ঘটেনি মহেশপুরে তা ঘটানো হয়েছে’

মহেশপুরে মহিলা কর্মীদের শ্লীলতাহানি
banglarbhoreBy banglarbhoreMarch 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় আসামি গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে মহেশপুর ডিগ্রি কলেজ মাঠে মহিলা সমাবেশে এ হুশিয়ারি উচ্চারণ করেন প্রধান অতিথি কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী সদস্য ও খুলনা অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে যা ঘটেনি মহেশপুরে তা ঘটানো হয়েছে। জামায়াতের মহিলা কর্মীদের আলোচনা সভায় হামলা ও শ্লীলতাহানি করা হয়েছে। অবিলম্বে জড়িতদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদের সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য ডা. আলমগীর বিশ্বাস, ঝিনাইদহ জেলা আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, সেক্রেটারি আব্দুল আওয়াল, নায়েবে আমির অধ্যাপক মতিয়ার রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল হাই, নাটিমা ইউপির সাবেক চেয়ারম্যান ফরিক আহম্মেদ, উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশসহ উপজেলা জামায়াতের নারীকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে মঙ্গলবার ভোরে হামলার ঘটনার এজাহার ভুক্ত চার নম্বর আসামী সোহেল রানাকে আটক করে পুলিশ। আটককৃত সোহেল বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরবা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ উদ্দিন মৃধা জানান, এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য: গত রোববার সকালে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরবা কুল্লোপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জামায়াতের নারী কর্মীদের আলোচনা সভায় হাতুটি, কাঁচি ও বাঁশের লাঠিসোটা নিয়ে হামলা চালান বিএনপির নেতা-কর্মীরা। এসময় নারী কর্মীদের মারধর ও শ্লীলতাহানি করা হয়। ঘটনার দিন জামায়াত কর্মী হাসিনা খাতুন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০জনকে আসামী করে মামলা করেন। ওই দিন দুপুরে সংবাদ সম্মেলন করেন উপজেলা জামায়াতের নেতা-কর্মীরা। একই ঘটনায় পরের দিন সোমবার বিকাল ৩টায় ভৈরবা বাজারে প্রতিবাদ সভা করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ।

মহেশপুরে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.