Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
  • কপিলমুনিতে গাঁজা ও হরিণের মাংসসহ আটক ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহে নৌকার প্রার্থীসহ তিনজনের নামে ইসির মামলা

banglarbhoreBy banglarbhoreDecember 25, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে ঝিনাইদহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করার জন্য শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসারকে নির্বাচন কমিশনের নির্দেশের প্রেক্ষিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার রোববার বিকেলে মামলা করেছেন। ঝিনাইদহ জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব আতিয়ার রহমান ২টি পৃথক আদেশ প্রদান করেন।
প্রথম আদেশে শৈলকুপার দুধসর ইউনিয়নের ভাটই বাজারে হাটবারের দিনে বিকেল ৪টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইয়ের অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মহাসড়কে মহড়া দেয় ও জনগণের মনে ভীতি সঞ্চার করায় মর্মে নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে আব্দুল হাইয়ের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পরবর্তী আদেশে একই উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে বিকেল ৪টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই এর অনুসারীরা মোটরসাইকেলযোগে মিছিল ও সমাবেশ চলাকালে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের উদ্দেশ্যে হুমকি প্রদান ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করায় নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান এম. আব্দুল হাকিম আহমেদ ও ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026

    নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.